14/11/2024
⛔ জুয আম্মা হিফজ কোর্স সংক্রান্ত নোটিশ-
✅ কোর্স টি সম্পূর্ণ ফ্রি।
🌸হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
‘নিশ্চয়ই মানুষদের থেকে আল্লাহর কতক পরিবার (নিজস্ব লোক) রয়েছে, তারা বলল, হে আল্লাহর রাসুল তারা কারা? তিনি বললেন, তারা আহলে কোরআন, আল্লাহর পরিবার ও তার বিশেষ ব্যক্তিবর্গ।’ (ইবনে মাজাহ)
কোরআনুল কারিমের হাফেজ আল্লাহর সাথে সম্পৃক্ত, একজন মুসলিমের হিফজ হওয়ার জন্য এ প্রেরণাই যথেষ্ট, এটা তাদের প্রতি আল্লাহর মহান অনুগ্রহ
🌸প্রতিটি আয়াতের সুউচ্চ মর্যাদা
কেয়ামতের দিন কোরআন মুখস্থকারীকে প্রতিটি আয়াতের বিপরীতে মর্যাদা বৃদ্ধি করা হবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জান্নাতে কোরআন পাঠকারীকে বলা হবে কোরআন পাঠ করতে থাকো আর ওপরে চড়তে থাকো। তুমি দুনিয়াতে যেভাবে ধীরেসুস্থে পাঠ করতে, সেভাবে পাঠ করো। তোমার তেলাওয়াতের শেষ আয়াতেই (জান্নাতের উঁচুতে) তোমার বাসস্থান হবে’ (আবু দাউদ ১৪৬৪, তিরমিজি)।
🌸কোরআনের হাফেজরা জান্নাতে বিশেষ স্থান লাভ করবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘জান্নাতে রাইয়ান নদীর ওপরে মারজান নামক একটি শহর রয়েছে, যা সত্তর হাজার সোনা-রুপা দ্বারা প্রস্তুত, যা একমাত্র কোরআনের হাফেজদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে।’ (কানযুল উম্মাল)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন হিফজ করার তাওফিক দান করুন। তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত ও এর ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।
⛔ মেইন ক্লাস: সপ্তাহে ৩ দিন ( শনি ,সোম বুধ)
⛔ রিভিশন : সপ্তাহে ৬ দিন। পড়া শোনা হবে ( রবি, মঙ্গল, বৃহস্পতি)
⛔ ক্লাস টাইম: সন্ধ্যা ৬.০০টা
হিফজ কোর্সে যুক্ত হওয়ার জন্য 👇
✅ন্যূনতম যোগ্যতা: বেসিক তাজউইদ জানা থাকা লাগবে।
✅ক্লাস শুরুর তারিখ- ২৩ নভেম্বর / শনিবার থেকে ইনশাআল্লাহ।
⭕আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে। উক্ত ফর্মটি ফিলাপ করে ইনবক্স এই জমা দিবেন। আপনাকে গ্রুপ লিংক দিয়ে দেয়া হবে।
✅সদ্গায় জারিয়া নিয়তে উক্ত পোস্টটি বেশি থেকে বেশি শেয়ার করুন।
জাজাকিল্লাহু খাইরান 🌸