18/08/2026
🩺 একটা পুরোনো ছবি, একটা পুরোনো গল্প—আর অসংখ্য নতুন স্বপ্নের শুরু!
ছবির ছেলেটিকে হয়তো অনেকেই চিনবে না।
সে সাকিব হোসাইন রাফাত —আমাদের Biopark HSC-23 ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী। ❤️
আজ সে পড়াশোনা করছে
🎓 শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায়।
কিন্তু ছবিটা তোলার সময় সে তখন মেডিকেল কলেজের ছাত্র নয়—সে ছিল তোমাদের মতোই একজন Medical Aspirant ।
📸 ছবিটা তোলা হয়েছিল Medical Star Hunt-এর Physics 1st Paper পরীক্ষায় ভালো ফল করে প্লেস করার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
সেই সময় আমাদের আয়োজিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যারা নিয়মিত অংশগ্রহণ করতো এবং ভালো ফলাফল করতো, তাদের অনেকেই পরবর্তীতে দেশের বিভিন্ন নামকরা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজেদের জায়গা করে নিয়েছে।
কারণ একটা বিষয় তখন থেকেই তারা বুঝেছিল—
শুধু পড়লেই হবে না, নিজেকে প্রতিযোগিতার জন্যও প্রস্তুত করতে হবে।
নিজের অবস্থান জানতে হবে।
ভুলগুলো খুঁজে বের করতে হবে।
অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।
আর প্রতিটি পরীক্ষার পর নিজেকে আগের চেয়ে একটু ভালো করতে হবে।
আজকের এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্যও আমরা কি সেই সুযোগটা আবার তৈরি করতে পারি? 🔥
অফলাইনের পাশাপাশি এবার যদি অনলাইনেও এমন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করি—তাহলে কেমন হয়?
হয়তো আজকের পরীক্ষায় তোমাদের মধ্যে কেউ একজন ভালো করবে,
আর কয়েক বছর পর তার ছবিও হয়তো আমরা দেখাবো—
“একদিন এই পরীক্ষায় প্লেস করেছিল, আজ সে দেশের কোনো একটি সেরা মেডিকেল/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”❤️
তাই বলো তো—
🔥 আবার কি শুরু করা উচিত Medical Star Hunt-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা?
Offline + Online—দুইভাবেই?
তোমাদের মতামত জানতে চাই।
কমেন্টে জানাও। 👇