Kapasia Govt. Pilot High School Student's Forum

Kapasia Govt. Pilot High School Student's Forum

Share

Share Your Feelings, Confessions, Memories, Posts & Photos With Us...

20/04/2026

এস এস সি পরিক্ষা ২০২৬ এর সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল...

30/03/2026

📢 বিশেষ বিজ্ঞপ্তি

আমাদের বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীকে (Science, Arts ও Commerce) আগামী ৩১ তারিখ, মঙ্গলবার বিদ্যালয়ে ১০:৩০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

( বিদায় অনুষ্ঠান জনিত কারণে + সোলায়মান স্যারের বিদায় )

উক্ত দিনে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।

সকল শিক্ষার্থীকে অবশ্যই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

26/03/2026



To : নিয়াজ
Class : 9 (Science)
Batch : SSC 2028

জানি না কেন, কিন্তু তোমাকে দেখলেই আমার ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তোমার হাসি, কথা বলার ধরন, চিন্তাভাবনা—সবকিছুই আমার কাছে আলাদা রকম সুন্দর লাগে। সত্যি বলতে, আমার কাছে তুমিই পারফেক্ট।

আমি যেখানেই থাকি, যা-ই করি—হঠাৎ করেই তোমার কথা মনে পড়ে যায়। কখনো বুঝতেই পারি না, কিভাবে তুমি এতটা জায়গা নিয়ে ফেলেছো আমার মনে। তোমার চোখ দুটো এত মায়াবী… একবার তাকালেই মনে হয় আর কিছু দেখার দরকার নেই।

অনেকদিন ধরেই তোমাকে পছন্দ করি…
শুধু একটা কথাই বলতে চাই—
আমার মনটা আস্তে আস্তে পুরোটা তোমার দিকেই ঝুঁকে গেছে। 🤍

25/03/2026

স্টুডেন্ট ভিসায়
ঢাকায় যাচ্ছেন কবে??

25/03/2026

৭০ টাকা খরচ করে খালার বাসায় গেলাম
খালা সালামি দিল ৫০ টাকা 🙂

20/03/2026

বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রি-কারখানা গত দু'দিন যাবত বন্ধ, বিদ্যুৎ তো আর সঞ্চয় করে রাখা যায় না। তারপরও কেন কাপাসিয়ায় প্রতিদিন সকাল সকাল একটানা ৫/৬ঘন্টা লোডশেডিং?? এমন আয়নাবাজির কারণ কি??

19/03/2026

না লিখে পারলাম না—নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলাম।

কাপাসিয়া উপজেলার উপর দিয়ে চলাচলকারী সকল বাসের চিত্র প্রায় একই— প্রথমত, কাপাসিয়ার টিকিট দেওয়া হচ্ছে না; যাত্রীদের জোর করে পাকুন্দিয়া/কটিয়াদি/মনোহরদী গন্তব্যের টিকিট নিতে বাধ্য করা হচ্ছে। দ্বিতীয়ত, “সিটিং সার্ভিস” এর নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, অথচ অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে এবং মাঝপথ থেকে লোকাল যাত্রীও নেওয়া হচ্ছে।

অন্যদিকে, কাপাসিয়ার লোকাল পরিবহন ‘পথেরসাথী’ নির্ধারিত কাপাসিয়া-টোক রোডে চলাচল না করে গাজীপুর-ময়মনসিংহ-গাজীপুর রুটে নির্বিঘ্নে ট্রিপ দিচ্ছে। কাউন্টার আছে, টিকিট আছে, যাত্রী আছে—কিন্তু নির্ধারিত রুটে বাস নেই।

গাজীপুর চৌরাস্তার পথেরসাথীর এক কাউন্টার মাস্টারের ভাষ্যমতে, কাপাসিয়া গিয়ে আসতে প্রায় ১৮০০ টাকা তেলের খরচ হওয়ায় বাসমালিকদের পোষায় না; তাই তারা অন্য রুটে বাস চালাচ্ছেন। এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এখন সময়ের দাবি—
কাপাসিয়া বাসস্ট্যান্ডে নিয়মিত ম্যাজিস্ট্রেট মোতায়েন করে প্রতিটি বাস তল্লাশি করা হোক। অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (জেল-জরিমানা) নেওয়া হোক এবং যেসব বাস নির্ধারিত রুটে না চলে অন্যত্র লোকাল সার্ভিস দিচ্ছে, তাদের রুট পারমিট বাতিল করা হোক।

কাপাসিয়ার মানুষ সাধারণত প্রতিবাদ করে না বলেই এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে। এখনই সচেতন না হলে ভোগান্তি আরও বাড়বে।

এ সমস্যা সমাধানে কাপাসিয়ার মাননীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

Want your school to be the top-listed School/college in Tongi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kapasia, Gazipur
Tongi