Pagar Mohammad Ali Pathan High School

Pagar Mohammad Ali Pathan High School A govt.

registered Non-MPO school Consist of Primary (Pre-Primary - Class 5) and Secondary (Class 6 - SSC) section founded by Alhaj Abdur Rahim Pathan in the year 2003.

Silence protects the criminal, so SPEAK. Zero tolerance for R**e and Abuse. **e
27/02/2026

Silence protects the criminal, so SPEAK.
Zero tolerance for R**e and Abuse.
**e

একুশ মানে মাথা নত না করা।শহীদদের রক্তে রাঙানো ভাষার প্রতি ভালোবাসায় আজকের এই আয়োজন।আমাদের অঙ্গীকার শিক্ষার্থীদের মাঝে এ...
21/02/2026

একুশ মানে মাথা নত না করা।
শহীদদের রক্তে রাঙানো ভাষার প্রতি ভালোবাসায় আজকের এই আয়োজন।

আমাদের অঙ্গীকার শিক্ষার্থীদের মাঝে একুশের চেতনা জাগ্রত করা; আর সে লক্ষ্যে আবৃত্তি, চিত্রাঙ্কন-কুইজ প্রতিযোগিতা ও আলোচনার মাধ্যমে শ্রদ্ধা, ভালোবাসা ও গর্বের সাথে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের পথ দেখাক চিরকাল; মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Tomorrow from 7.00am to 3pm all day long! You all are cordially invited.Venue: School ground
17/02/2026

Tomorrow from 7.00am to 3pm all day long! You all are cordially invited.
Venue: School ground

বই পড়া উৎসব🎊শীতের সকালে মিষ্টি রোদে সবাই একসাথে বসে বই পড়ার এই আয়োজন আমাদের প্রাণের উৎসব!আমাদের বিদ্যালয়ে রয়েছে চমৎকা...
29/01/2026

বই পড়া উৎসব🎊
শীতের সকালে মিষ্টি রোদে সবাই একসাথে বসে বই পড়ার এই আয়োজন আমাদের প্রাণের উৎসব!
আমাদের বিদ্যালয়ে রয়েছে চমৎকার সব গল্পের বইয়ের সংগ্রহ। আমরা লক্ষ্য করেছি, শিক্ষার্থীরা যখন একা পড়ার চেয়ে বন্ধুদের সাথে দলগতভাবে পড়ে, তখন তাদের বোঝার ক্ষমতা এবং পড়ার প্রতি আগ্রহ দুই-ই বৃদ্ধি পায়। তাই এই ‘গল্পের বই পড়ার আসর’।

এটি শিক্ষার্থীদের পড়তে শেখা এবং পড়ে শেখার খুব‌ই কার্যকরী একটি কৌশল। পড়ার দক্ষতা বাড়ানোর সবচেয়ে সহজ এবং আনন্দদায়ক কৌশল হলো গল্পের বই পড়া। কিন্তু অনেক সময় একাকী পড়ার চেয়ে বন্ধুদের সাথে পড়ার আনন্দ হয় দ্বিগুণ!

বন্ধুদের সাথে মিলেমিশে বই পড়ার এই অভ্যাস শিক্ষার্থীদের মেধা বিকাশে এক নতুন মাত্রা যোগ করছে। বই হোক সবার নিত্যসঙ্গী। 📖❤️

Extracurricular Award (ECA Award) giving moments Part-1 from the Prize Giving Ceremony Day.
26/01/2026

Extracurricular Award (ECA Award) giving moments Part-1 from the Prize Giving Ceremony Day.

19/01/2026

Four students' commanders at the front,
hundreds of young hearts walking with discipline and respect.🇧🇩

Victory Day Parade led by our students under the guidance of Sohel sir.

09/01/2026

গত ১৬ই ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষ্যে আন্ত: হাউস ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন করেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবদুর রহিম পাঠান স্যার। আগামীকাল ১০ই জানুয়ারি বালক (বড়) ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের হাতের লেখায় ফুটে ওঠে তাদের মনোযোগ, যত্ন আর শেখার আনন্দ। এই সুন্দর অভ্যাসকে আরও উৎসাহিত করা এবং স্কুলের দী...
06/01/2026

শিক্ষার্থীদের হাতের লেখায় ফুটে ওঠে তাদের মনোযোগ, যত্ন আর শেখার আনন্দ। এই সুন্দর অভ্যাসকে আরও উৎসাহিত করা এবং স্কুলের দীর্ঘদিনের সুন্দর হাতের লেখার ঐতিহ্য বজায় রাখার লক্ষ্যে, ২০২৫ সাল থেকে আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি।
এখন থেকে পরীক্ষার ফলাফলের অংশ হিসেবেই সিলেবাসে হাতের লেখার জন্য আলাদা একটি মূল্যায়ন যোগ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত পরিষ্কার ও সুন্দরভাবে লেখার অভ্যাস গড়ে তোলে। এতে পড়াশোনার পাশাপাশি তাদের শৃঙ্খলা, যত্ন ও আত্মবিশ্বাসও বাড়বে।

এসএসসি-২০২৬ এর পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে গত ৩০শে ডিসেম্বর এবং প্রতিষ্ঠানের ফরম পূরণ শুরু হয়...
05/01/2026

এসএসসি-২০২৬ এর পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে গত ৩০শে ডিসেম্বর এবং প্রতিষ্ঠানের ফরম পূরণ শুরু হয়েছে গত ৩ জানুয়ারি থেকে।
পরীক্ষার্থীদের দ্রুত ফরম পূরণের জন্য আহ্বান করা হচ্ছে।

আদেশক্রমে
কর্তৃপক্ষ

Proud parents, happy hearts raise shining stars!❤️
04/01/2026

Proud parents, happy hearts raise shining stars!❤️

এসএসসি–২০১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সুমি রানী ও শান্তা মরিয়ম সেদিন আবার ফিরে এসেছিলেন তাঁদের প্রিয় স্কুলে; মুখে মি...
03/01/2026

এসএসসি–২০১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সুমি রানী ও শান্তা মরিয়ম সেদিন আবার ফিরে এসেছিলেন তাঁদের প্রিয় স্কুলে; মুখে মিষ্টি হাসি, হাতে ছিল স্কুলের জন্য ভালোবাসার উপহার আমাদের সবার প্রিয়—কিছু গাছ, আর হৃদয়ে শিক্ষকদের প্রতি অগাধ শ্রদ্ধা।

বর্তমানে সুমি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শান্তা মরিয়ম কর্মরত আছেন একটি প্রতিষ্ঠানে। ব্যস্ত জীবনের মাঝেও তাঁরা সময় বের করে এসেছিলেন তাঁদের শিক্ষকদের সঙ্গে দেখা করতে ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে।

শুধু উপহার দেওয়াতেই থেমে থাকেনি এই মিলন। স্কুলে এসে তাঁরা পেয়েছেন ক্ষুদে শিক্ষার্থীদের নিষ্পাপ হাসি, উষ্ণ ভালোবাসা ও প্রাণভরা আনন্দ!
এমন মুহূর্তই প্রমাণ করে—শিক্ষক, শিক্ষার্থী ও স্কুলের বন্ধন সময়ের সীমানা পেরিয়েও অটুট থাকে। 💚🌱

Academic Prize (Merit) Giving session's moments. Part-1
02/01/2026

Academic Prize (Merit) Giving session's moments. Part-1

Address

Tongi
1710

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801572761430

Alerts

Be the first to know and let us send you an email when Pagar Mohammad Ali Pathan High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pagar Mohammad Ali Pathan High School:

Shortcuts

Share

Category