Freelancing Institute Thakurgaon

Freelancing Institute Thakurgaon

Share

If anybody want earn to money by online various marketplaces then Like this page. Here you will learn actual & 100% real process to earn money.

22/08/2025

দাম্পত্য জীবন আর ফ্রিল্যান্সিং—একসাথে গড়ে তুলি নতুন স্বপ্ন, নতুন সফলতা। ভবিষ্যত আমাদের হাতে, এখন থেকেই শুরু করো এগিয়ে যাওয়ার পথ!”✌️✌️ Iftekhar Sakil Md. Ariful Islam মো আতিকুল ইসলাম Kipul Roy

22/09/2024

অফার!!! অফার!!! অফার!!!🙂
👉আপনার কি কম্পিউটারের দোকান আছে।
👉প্রেস প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করেন তাহলে এগুলো আপনার জন্য
৭টি প্যাকেজ একসাথে পাচ্ছেন মাত্র 70 টাকায়
গ্রাফিক্স ডিজাইন ৪০০০+কালেকশন, ওয়ার্ড ফাইল ৩১৫+, সফটওয়্যার সমূহ, গ্রাফিক্স ডিজাইন কোর্স, মোবাইল প্রিমিয়াম অ্যাপ ১৫+, মোবাইল গ্রাফিক্স কালেকশন, ৩০০০+ ইসলামিক পিডিএফ বই, একসাথে পাবেন মাত্র 70 টাকায়।
🔷পেকেজ (১)🔷
⭕ওয়ার্ড ফাইল ৩১৫+⭕
✅সিভি
✅আবেদনপত্র
✅অভিজ্ঞতা সনদ
✅ওয়ারিশ সার্টিফিকেট
✅চারিত্রিক সনদ ফ্যামিলি সার্টিফিকেট
✅বিভিন্ন প্রত্যায়নপত্র
✅মৃত্যু সনদ
✅মাসিক অথবা বাৎসরিক আয়ের সনদ
✅অনাপত্তি সনদ
✅ক্ষমতা অর্পণ সনদ
✅পুনঃবিবাহ না হওয়ার সনদ
✅অনুমতি পত্র
✅একই ব্যক্তি সনদ
✅নমুনা স্বাক্ষর এর প্রত্যয়ন পত্র
✅যোগদানপত্র
✅রিজাইন লেটার
✅বিভিন্ন ফর্ম
✅মানি রিসিট
✅বিভিন্ন ভর্তি ফরম
✅স্কুলের প্রশ্ন পত্র ফরমেট
✅মেরেজ সার্টিফিকেট
✅কাবিননামা
✅দোকান অফিস ভাড়া
✅বন্ধক
✅জমি বিক্রির দলিল
✅বায়নাপত্র
✅জমি বিক্রি
✅ফ্ল্যাট বিক্রি
✅গাড়ি বিক্রির চুক্তিনামা
✅অংশীদারি চুক্তিনামা
✅আম-মোক্তারনামা
✅বিভিন্ন হলফনামা
🔷পেকেজ (২)🔷
⭕গ্রাফিক্স ডিজাইন ৪০০০+ কালেকশন⭕
✅১৬ ডিসেম্বর/১৭ ই মার্চ/
✅২১ফেব্রুয়ারি/২৬ শে মার্চ
✅ভিজিটিং কার্ড ডিজাইন
✅আইডি কার্ড ডিজাইন
✅রাজনৈতিক ব্যানার পোস্টার ডিজাইন
✅ওয়াজ,মাহফিলের পোস্টার ডিজাইন
✅ঈদ মোবারক পোস্টার ডিজাইন
✅লোগো ডিজাইন
✅বাংলা টাইপোগ্রাফি
✅ক্যালেন্ডার ডিজাইন
✅আলপনা ডিজাইন
✅মগ ডিজাইন
✅ফেসবুক পোস্টার ডিজাইন
✅বাংলা ফন্ট, আরবি ফন্ট,ইংলিশ ফন্ট
✅ক্যাশ মেমো ডিজাইন
✅হালখাতা ডিজাইন
✅বাংলা টাইফোগ্রাফি ডিজাইন
✅বিবাহ ক্যালিগ্রাফি
✅দোকানের প্রয়োজনীয় ফাইল
✅গ্রাফিক্স আইকন প্যাক
✅দুর্গাপূজা
✅বাংলা ইংরেজি প্রিমিয়াম ফন্ট
✅প্রফেশনাল সিভি ডিজাইন
✅ভিজিটিং কার্ড ডিজাইন
✅মেমো ডিজাইন
✅আইডি কার্ড ডিজাইন
✅সার্টিফিকেট ডিজাইন
✅জন্ম স্বরণিকা
✅হালখাতা ডিজাইন
✅ভর্তি ফরম
✅মৃত্যু স্বরণিকা +++
🔷পেকেজ (৩)
✅Adobe Photoshop
✅Adobe Illustrator
✅Adobe After Effects
✅Adobe Premiere Pro
✅Adobe Audition
✅Adobe Media Encoder
✅Microsoft Office 2010 Pro
✅Avro Keyboard
✅Bangla font
✅IDM
🔷পেকেজ (৪)🔷
⭕গ্রাফিক্স ডিজাইন কোর্স⭕
✅Graphics Design course
✅Video Editing course
✅Microsoft Word Full course
✅PowerPoint Full course video
✅Ms. Excel Full course video
🔷পেকেজ (৫)🔷
⭕মোবাইল প্রিমিয়াম অ্যাপ ১৫+⭕
✅YouTube Premium
✅Imo Premium
✅Max Player Pro
✅Cam Scanner
✅in Short Pro
✅True caller Gold
🔷পেকেজ (৬)🔷
⭕মোবাইল গ্রাফিক্স কালেকশন⭕
✅Essential Apps
✅PLP Collection
✅3000 White Board jpg
✅Mobile Background
✅Video Pack
✅60+Transition Sound
🔷পেকেজ (৭)🔷
⭕৩০০০+ বুক পিডিএফ ⭕
✅৮০০+ইসলামিক বই
✅১৩০০+ পিডিএফ বই
*আলাদা আলাদা সন্নিবেশিত করা আছে প্রত্যেকটা ক্যাটাগরির ফাইল*
⭐প্রতি প্র্যাকেজ এ সোর্স ফাইল আছে Ai/PS/eps/png/jpg /word file doc আপনি খুব সহজে ইডিট করে ব্যবহার করতে পারবেন।
👉আপনি পেমেন্ট করবেন আর জিমেইল দিবেন আপনাকে google
ড্রাইভ এর লিংক শেয়ার করা হবে আপনি সেখান থেকে লাইফ টাইম সময় নিয়ে ডাউনলোড করতে পারবেন ফাইলগুলো পেমেন্ট করার ১ থেকে ৫ মিনিটের মধ্যে পাবেন ফাইলগুলো
বিস্তারিত জানতে পেজে মেসেজ করুন
অথবা 01767094404
পেমেন্ট সিস্টেম: বিকাশ-নগদ: 01767094404

19/02/2023

Today's Best Photo❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️








❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️











26/01/2023

সবকিছু ঠিকঠাক থাকলে ১ ফেব্রুয়ারী ২০২৩ থেকে অনলাইনে একটা Web development with Freelancing এর কোর্স চালু করব ইনশাআল্লাহ। এই ব্যচে কমপক্ষে ১০ জন রাখবো। অনলাইনে ( via: Google meet ) এর মাধ্যমে জয়েন করতে পারবে ইনশাআল্লাহ।

এই কোর্সটা ডিজাইন করেছি একদম বিগিনার লেভেল থেকে। একদম প্রথম থেকে শুরু করাবো।

যাদের কাজ শেখার প্রবল ইচ্ছা তাদের জন্য এটা একটা বড় Opportunity.

ফ্রী সেমিনার রাখবো এই সেমিনার গুলোতে আপনি ফ্রীল্যান্সিং এবং ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করবেন তার একটা বিশদ ধারণা দেয়া হবে।

আমি কে? আমি বর্তমানে Upwork এ কাজ করছি ওয়েব ডেভেলপার হিসেবে।

কাদের জন্য এই কোর্সঃ শেখার প্রবল ইচ্ছা কিন্তু কোথাও ভালো গাইডলাইন পাচ্ছেন না তাদের জন্য। আর যারা ভাববেন ৩ মাস কোর্স করে তারপরের মাস থেকে আপনি লাখ টাকা ইনকাম করবেন তাদের জন্য এ-ই কোর্স না।

যা যা লাগবেঃ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন

কোর্সের আউটলাইন নিচে দিয়ে দেয়া হলঃ

WEB DEVELOPMENT WITH FREELANCING COURSE OUTLINE:

কি কি শিখব আমরা এই কোর্সেঃ

HTML দিয়ে শুরু (এই কোর্সে HTML এর Basic বিষয়গুল আলোচনা করব । আপনি যদি Web Design শিখতে চান তাহলে এই কোর্স দিয়ে শুরু করতে হবে ।)

CSS এ হাতে খড়ি (এই কোর্সে CSS এর Basic বিষয়গুল আলোচনা করব । Web Design শিখতে হলে HTML শেখার পরে CSS শিখতে হবে । )

Twitter Bootstrap এর ব্যবহার (এই কোর্সে আমরা শিখব কিভারে ওয়েব পেজে Bootstrap Framework ব্যবহার করে কিভাবে Responsive Website design করা যায় । )

FIGMA,PSD থেকে HTML তেরি ( আমরা এই কোর্সে দেখব কিভাবে একটি FIGMA, PSD (Photoshop File) ফাইলকে হুবহু HTML and CSS রূপান্তর করতে হয় ।)

PHP এর হাতে খড়ি ( Programming এর বেসিক বিষয়গুল এই কোর্সে দেখব। এখানে মূলত PHP এর বেসিক নিয়ে আলোচনা করব।)

WordPress এর ব্যবহার ( WordPress হচ্ছে একটা CMS। এই Course আমরা WordPress এর বেসিক বিষয়গুল নিয়ে আলোচনা করব ।)

WordPress theme customization ( এই কোর্সে WordPress এর কিছু পপুলার থিম কাস্টমাইজেশন করা শেখাবো এটার অপর মার্কেটপ্লেসে অনেক কাজ আছে )

WordPress এর থিম তৈরি (এই কোর্সে দেখব কিভাবে একটা HTML and CSS Template কে WordPress theme এ রূপান্তর করতে হয় । )

বিভিন্ন রকম WordPress plugin এর ব্যবহার।

Elementor Page Builder ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট বানানো যায় সেটা দেখবো ( বর্তমানে এটার অনেক চাহিদা রয়েছে মার্কেটপ্লেসগুলোতে )

cPanel এর ব্যবহার ( এই কোর্সে cPanel ব্যবহার করে ফাইল আপলোড, সাবডোমেইন তৈরি, FTP এর ব্যবহার সহ cPanel এর বিভিন্ন বিষয় জানব । )

বোনাস কোর্স - Freelancing Marketplace Account Create ( উপরের সব কিছু শেষ করার পর আমরা মার্কেটপ্লেসে একাউন্ট করবো এটার ফুল সাপোর্ট কোর্স বোনাস হিসেবে দেয়া হবে )

ফ্রিল্যান্সিং কী ও কাকে বলে? এর জগত কত বড়?
ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করতে হয়? Freelancing করতে হলে কী কী জানতে হবে?
ফ্রিল্যান্সিং-এ কোন কাজের চাহিদা বেশি? কাজগুলো করতে কী কী স্কিল প্রয়োজন?
মার্কেটপ্লেসে কীভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলতে হয়?
কীভাবে প্রথম কাজ পাওয়া যায়?
একটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী ধাপ অনুসরণ করতে হয়?
কাজ শেষের পর কীভাবে পেমেন্ট নেয়া যায়?
একটি ফলপ্রসূ এবং লাভজনক ফ্রিল্যান্স ব্যবসা কীভাবে তৈরি করতে হয়?
স্পেশালাইজড প্রোফাইল কীভাবে বানাতে হয়?
একটি সফল পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয়?

ক্লাসঃ প্রতিটি ক্লাসের ভিডিও দিয়ে দেয়া হবে। অনলাইন স্টুডেন্ট Google meet এ জয়েন করতে হবে।

অফিসের স্থানঃ Online.

কোর্স মেন্টরঃ Md. Mujahidul Islam ( প্রফেশনাল ওয়েব ডেভেলপার আপওয়ার্ক )

কোর্স টাইমঃ (৩ মাস)-(সপ্তাহে ২ দিন শনি-রবি )-(২ ঘন্টা ক্লাস) ক্লাসের সময় সন্ধা ৮ টায় ( পরিবর্তন করা যাবে )

কোর্স ফিঃ ১০,০০০ টাকা (বিঃদ্রঃ কোরআনের হাফেজদের জন্য ১০০% ফ্রী)

সাপোর্টঃ লাইফটাইম সাপোর্ট

যোগাযোগ করতে পারেনঃ আমাকে ডিরেক্ট ম্যাসেজ করবেন তবে অযথা আলাপ এর জন্য না।

বিঃদ্রঃ কোর্স শুরু করার আগে ৫০% কোর্স ফি পরিশোধ করতে হবে বাকি কোর্স ফি পরের দুই মাসে ২৫% করে দিতে হবে।

21/01/2021
05/11/2020

চিরিরবন্দরে বসে ইউরোপের কাজ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শহরের শেষ মাথায় শিমুলতলী রেলগেট। সেখান থেকে বড়জোর ১০০ কদম গেলেই মাঝাপাড়া গ্রামে বেলাল সরকারের পাঁচতলা বাড়িটি চোখে পড়বে। এরপরও খুঁজে না পেলে স্থানীয় কাউকে ‘ইন্টারনেট বেলালের’ বাড়ি কোথায়, তা জিজ্ঞাসা করলেই হবে। শুধু মাঝাপাড়া নয়, পুরো উপজেলায়, এমনকি আশপাশের এলাকায়ও বেলাল এখন পরিচিত মুখ।

বাংলাদেশের যে তরুণেরা দেশে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করেন, বেলাল তাঁদের একজন। অন্যদের সঙ্গে তাঁর পার্থক্য হলো রাজধানী কিংবা জেলা শহরে নয়, তিনি গ্রামে থেকে কাজ করেন। আরেকটি পার্থক্য হলো, শুধু একা স্বাবলম্বী হননি, কাজের ব্যবস্থা করেছেন নিজের এলাকার তরুণ-তরুণীদের।

চিরিরবন্দর দিনাজপুর শহর থেকে ১৮ কিলোমিটার দূরে। সেখানে পৌঁছে গেছে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ফলে বেলাল তাঁর আউটসোর্সিং প্রতিষ্ঠানকে উপজেলার শহরতলিতে নিজের বাড়িতে নিতে পেরেছেন। বেলালের প্রতিষ্ঠানের নাম ক্লিপিং বিডি। এতে কাজ করেন ৫০ জন। ইউরোপের দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেন এবং যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের ফটোশপ, ই-বুক ডিজাইন, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ভিডিও অ্যানিমেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজ করে বেলালের প্রতিষ্ঠান মাসে ৮ থেকে ১০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনে।

তথ্যপ্রযুক্তি বিভাগের হিসাবে, দেশে প্রায় পাঁচ লাখ তরুণ ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিংয়ের কাজ করেন। তাঁরা বছরে ১০ কোটি ডলার আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫০ কোটি টাকা। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের (ওআইআই) হিসাবে, অনলাইনে কর্মঘণ্টা বিক্রিতে বাংলাদেশ এখন তৃতীয়। এ তালিকায় ভারত ও পাকিস্তান শীর্ষে রয়েছে।

আউটসোর্সিংয়ের কাজ বেলালের জীবন বদলে দিয়েছে। পরিবারের আর্থিক টানাপোড়েনে একসময় তিনি কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে পারেননি। এখন ৪০ শতক জমির ওপর একাধিক বহুতল ভবন ও মার্কেট গড়ে তুলেছেন।

বেলালের বাবা স্কুলশিক্ষক আবদুস সামাদের চার ছেলে। বেলাল সর্বকনিষ্ঠ। বড় তিন ভাইয়ের পেশা শিক্ষকতা। তবে ছোটবেলা থেকে বেলালের আকর্ষণ ক্রিকেট আর সংগীতে। ১৯৯৯ সালে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কম্পিউটার ট্রেড নিয়ে পড়াশোনা শুরু করেন। ওই সময়ই বাবা একটি কম্পিউটার কিনে দেন বেলালকে। এরপর থেকেই কম্পিউটার, ইন্টারনেট ঘিরে বেলালের যত আগ্রহ। কিন্তু হতাশ হতে হয় কম্পিউটার ট্রেডে পড়াশোনা শেষ করার পর। কারণ, গ্রামে কাজের সুযোগ নেই। গেলেন ঢাকায়।

২০০৩ সালে ঢাকায় আইআইএসটি নামের প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। পড়াশোনার টাকা জোগাতে না পেরে উইন উইন ইনফোসিস নামের একটি সফটওয়্যার কোম্পানিতে খণ্ডকালীন চাকরি নেন। বেতন ছিল পাঁচ হাজার টাকা।

বেলাল বলেন, ওই কোম্পানিতে চাকরি পাওয়ার সময়ও আউটসোর্সিং বিষয়ে তেমন কিছু জানতেন না। ধীরে ধীরে জানতে পারেন ইন্টারনেটের মাধ্যমে দেশের বাইরের কাজ করে ভালো আয় করা যায়। নিজে কিছু করার ও কাজ শেখার আগ্রহটা তখন থেকেই। গ্রাফিক ডিজাইন, ওয়ার্ড প্রেসসহ বেশ কিছু বিষয়ে দক্ষতা অর্জন করেন। ফলে মাত্র দুই বছরের ব্যবধানে বেতন দাঁড়ায় ২৫ হাজার টাকা।

এরই মধ্যে অন্য একটি সুযোগ পান। গিটার বাজানোর আগ্রহ থেকে পরিচয় হয় আলিয়ঁস ফ্রঁসেসের সদস্য মোকতাদির শিখরের সঙ্গে। একদিন গিয়ে দেখেন শিখর কম্পিউটারে ডিজাইনিং নিয়ে ব্যস্ত। তা দেখে বেলাল শিখরকে বলেন, তিনিও ওই কাজ করতে পারেন। করেও দেখান। বেলালের কাজে খুশি হয়ে শিখর তাঁর পেপাল অ্যাকাউন্ট (আউটসোর্সিংয়ের কাজ করে টাকা আনার মাধ্যম) ব্যবহার করতে দেন। এভাবে ফ্রিল্যান্সিং কাজে বেলালের দক্ষতা বাড়তে থাকে।

২০০৬ সালে বিয়ে করে উত্তরায় বাসা ভাড়া নেন বেলাল। অফিসের কাজ শেষে বাসায় ফিরে নিজেই বাড়তি কাজ করতে শুরু করেন। স্ত্রী শামীমা নাসরীনকেও কাজ শিখিয়ে দেন। পাশাপাশি নিজের গ্রাম থেকে পাঁচজন তরুণকে ঢাকায় আনেন কাজ শেখানোর জন্য। একদিন পেয়ে যান ১৪ হাজার ডলারের একটি কাজ। বেলাল বলেন, ‘একসময় বুঝতে পারি, চাকরি আর নিজের কাজ—দুটি একসঙ্গে হবে না। তাই চাকরি ছেড়ে দিয়ে ক্লিপিং বিডি নামে নিজের প্রতিষ্ঠান খুলি।’
ঢাকা থেকে রংপুর

রংপুরে উচ্চগতির ইন্টারনেটের খবর পেয়ে ২০১০ সালে সেখানেই চলে যান বেলাল। একটি ভাড়া বাড়িতে ৪০ জন তরুণকে নিয়ে কাজ শুরু করেন। তবে ইচ্ছা ছিল নিজের গ্রামে ফেরা। অপেক্ষায় ছিলেন সেখানে কবে উচ্চগতির ইন্টারনেট যায়। তিন বছরের মধ্যে মাঝাপাড়াতে ব্রডব্যান্ড ইন্টারনেট গেল। বেলালও গ্রামে ফিরলেন। ৪০টি কম্পিউটার নিয়ে নিজেদের বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় কাজ শুরু করল ক্লিপিং বিডি।

বেলাল বলেন, ‘এলাকার মানুষ প্রথমে আমাকে সহজভাবে নিতে পারেননি। পাঁচতলা বাড়ি বানানো, মার্কেট বানানো, এতগুলো লোক এখানে কী কাজ করে—এসব নিয়ে নানা আলোচনা চলত।’

কিন্তু একসময় কাজের পরিধি বাড়ায় এলাকার ৭৫ জন তরুণ-তরুণীকে কাজ শেখানোর উদ্যোগ নেন বেলাল। পরে তাঁরা বেলালের প্রতিষ্ঠানেই কাজ শুরু করেন। বেলাল বলেন, তাঁর প্রতিষ্ঠানে কাজ করে প্রতি মাসে তরুণেরা পাঁচ থেকে আট হাজার টাকা আয় করতে শুরু করেন। এরপরই এলাকার মানুষের নেতিবাচক চিন্তা দূর হয়।
‘দক্ষতা আর পরিশ্রমই সব’

বেলাল বলেন, দক্ষতা, পরিশ্রম ও ধৈর্য না থাকলে আউটসোর্সিংয়ে ভালো করা কঠিন। অনেক সময় নিজের ভুলগুলো ধরা যায় না। সে জন্য অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ও দিকনির্দেশনা জরুরি। তা ছাড়া কাজের মান খারাপ হলে দেশের ফ্রিল্যান্সারদের প্রতি বিদেশি গ্রাহকদের আস্থা কমে যাবে। আগামী দিনে বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতে প্রচুর সম্ভাবনা রয়েছে।

আউটসোর্সিংয়ের কাজে কোনো সময়সীমা নেই। ২৪ ঘণ্টাই কর্মসময়। এর মধ্যেই স্ত্রী ও দুই মেয়ের দেখাশোনা ও সংসারের দেখভাল করতে হয় বেলালকে। অবশ্য ছোটবেলার খেলাধুলা আর সংগীতকে ভুলে যাননি বেলাল। বাড়ির আঙিনার মধ্যে ‘ইনডোর’ কক্ষে খেলাধুলার ব্যবস্থা করেছেন। সেখানে প্রায় সারাক্ষণই বিভিন্ন বয়সীরা মেতে থাকেন ব্যাডমিন্টন খেলায়। গত বছর জেলা পর্যায়ে চ্যাম্পিয়নও হয়েছে বেলালের প্রতিষ্ঠানের কর্মীদের তাঁদের দল। অন্যদিকে বাড়ির নিচতলায় অফিসকক্ষের পাশে গড়ে তুলেছেন স্টুডিও। নিজেও যেমন গিটার বাজান, তেমনি যুক্ত হয়েছেন স্থানীয় কয়েকজন শিল্পী। নিজেরা গান লিখেন, সুর করেন। ইউটিউব চ্যানেলে প্রচার করেন নিজেদের কম্পোজ করা গানগুলো।

বেলাল স্থানীয় ও জাতীয়ভাবে প্রশংসিত ও সম্মানিত হয়েছেন। দিনাজপুর জেলা প্রশাসনের ডিজিটাল উদ্ভাবনী মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলা পর্যায়ে, জেলা প্রশাসন থেকে সম্মাননা পেয়েছেন। গত বছর ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিটে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নিয়েছেন। ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ প্ল্যাটফর্ম থেকে পেয়েছেন ‘উদ্যোক্তা সম্মাননা’।

চিরিরবন্দরের বেলাল এখন অনেকের কাছেই উদাহরণ। তিনি বলেন, ‘বেকারত্ব কোনো সমস্যা নয়, কাজের প্রতি অনাগ্রহটাই মূল সমস্যা।’

রাজিউল ইসলাম, দিনাজপুর, প্রথম আলো

25/11/2016
Want your school to be the top-listed School/college in Thakurgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Thakurgaon