Pioneer Student's Welfare Association

Pioneer Student's Welfare Association এটি একটি অরাজনৈতিক,অলাভজনক সংগঠন। PSWA is a nonprofit and social organization founded in 2012 and pervading the whole Gedura Union.

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের ব...
16/06/2024

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের বহুল প্রতিক্ষিত Pioneer Student's Welfare Association কর্তৃক আয়োজিত ”অলিম্পিয়াড, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০২৪" ঈদের পরেরদিন (১৮ই জুন রোজ মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

অনুষ্ঠানের সময়সূচিঃ
১. অলিম্পিয়াড- ২:৩০-৩:৩০
২. মূল অনুষ্ঠান - ৪:০০-৬:৩০
৩. সাংস্কৃতিক অনুষ্ঠান- ৭:০০-৮:০০

✅ নটর ডেম কলেজ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।👉 আবেদন শুরু: ২৫ মে, ২০২৪👉 আবেদন শেষ: ৩০ মে, ২০২৪
17/05/2024

✅ নটর ডেম কলেজ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।
👉 আবেদন শুরু: ২৫ মে, ২০২৪
👉 আবেদন শেষ: ৩০ মে, ২০২৪

16/05/2024
২০২৪ সালের এস.এস.সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি।
13/05/2024

২০২৪ সালের এস.এস.সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি।

12/05/2024

SSC/Dakhil/Vocational পরীক্ষায় উত্তীর্ণ প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা তোমাদেরকে Pioneer Student's Welfare Association এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মাধ্যমিক পেরিয়ে তোমরা এখন উচ্চ মাধ্যমিকে! কলেজ প্রাঙ্গণ তোমাদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায়।

আর যারা দূর্ভাগ্যবশত উত্তীর্ণ হতে পারোনি অথবা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারোনি তারা হতাশ হয়ে পড়াশুনা ছেড়ে দিয়োনা। সবকিছু শেষ হয়ে যায়নি। তোমরাও পারবে তবে আরেকটু চেষ্টা করতে হবে কেমন!
তোমাদের জন্যও শুভ কামনা।

সম্মানিত সুধী,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিবারের ন্যায় এবারও আপনাদের প্রিয়  Pioneer Student's Welfare Associat...
10/05/2024

সম্মানিত সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,
প্রতিবারের ন্যায় এবারও আপনাদের প্রিয় Pioneer Student's Welfare Association আসন্ন ঈদুল আযহা পরবর্তী দিনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

পাইওনিয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছে SSC ও HSC সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়/মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষার্থীকে বরণ করে নিতে।

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে প্রতিবারের ন্যায় এবারও থাকছে অলিম্পিয়াড।

এছাড়াও সুস্থ সংস্কৃতির বিকাশে সকলের জন্য থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।

পাইওনিয়ার স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন (PSWA) এর গত বছরের প্রোগ্রাম এর কিছু স্থিরচিত্র।স্মৃতি অমলিন 💚💚💚
10/05/2024

পাইওনিয়ার স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন (PSWA) এর গত বছরের প্রোগ্রাম এর কিছু স্থিরচিত্র।
স্মৃতি অমলিন 💚💚💚

08/05/2024



ঘুম মানুষের শরীরবৃত্তীয়চক্রের একটি প্রয়োজনীয় মৌলিক অংশ হলেও তথ্য-প্রযুক্তির এই যুগে মানুষের কাছে ঘুমের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। গবেষণা প্রতিবেদন বলছে, বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের পর্যাপ্ত ঘুম হয় না। একদিকে প্রশান্তিময় ঘুম আমাদের মানসিক চাপ কমায়, স্মৃতিশক্তি বাড়ায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায়, শিশুদের মেধা বিকাশে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং কর্ম উদ্দীপনা বাড়ায়। অন্যদিকে পর্যাপ্ত ঘুমের অভাব দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো তৈরি করতে পারে তার মধ্যে মাথাব্যথা, খিটখিটে মেজাজ , ক্লান্তি, অবসাদগ্রস্ততা এবং একাকিত্ব বোধ অন্যতম। এর বাইরেও কমে যায় উদ্যম, কর্মস্পৃহা।

ভালো ঘুমের জন্য প্রয়োজন সুনিয়ন্ত্রিত জীবন। নিম্নে ঘুমের কিছু স্বাস্থ্যবিধি উল্লেখ করা হলো:

১. ঘুমানোর অন্তত ৬ ঘন্টা আগে চা, কফি, সফট ড্রিংকস এড়িয়ে চলুন।
২. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন।
৩.ঘুমানোর আগে সব ধরনের স্মার্ট ডিভাইস পরিহার করুন।
৪. ধূমপান ও অ্যালহোকল বর্জন করুন।
৫. রাতে ভারি ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
৬.নিয়মিত ব্যায়াম করুন, তবে ঘুমাতে যাওয়ার আগে নয়।
৭.ঘুমানোর জন্য ভালো পরিবেশ নিশ্চিত করুন। যেমন- আলো নিভিয়ে দিন, ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন এবং নীরবতা বজায় রাখুন।
৮. দিনের ঘুম এড়িয়ে চলুন
৯.বিছানা শুধু ঘুমের জন্য ব্যবহার করুন (বিছানায় পড়াশোনা, টেলিভিশন দেখা এবং খাওয়াদাওয়া ইত্যাদি পরিহার করুন)।
১০. যদি আপনার ঘুমাতে সমস্যা হয় বা মাঝরাতে জেগে যান এবং পুনরায় ঘুমাতে সমস্যায় পড়েন তাহলে জোর করে ঘুমানোর চেষ্টা না করে বিছানা থেকে উঠুন এবং ঘুমাতে যাওয়ার জন্য যথেষ্ট ক্লান্তবোধ না হওয়া পর্যন্ত প্রশান্তিদায়ক কিছু করুন (যেমন - বই পড়া)।(এসময় অবশ্যই স্মার্ট ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন)
১১. আপনার শরীর এবং মনকে শান্ত করার জন্য ঘুমাতে যাওয়ার আগে কিছু ধরণের শিথিলকরণ পদ্ধতি ব্যবহার করুন। যেমন- গোসল , মেডিটেশন, সালাত/ প্রার্থনা , এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদি।

আপনি যদি দীর্ঘমেয়াদি ঘুমের সমস্যায় ভুগে থাকেন তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

মো: আজমাল হোসেন
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ও সাদাকার অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে "জি...
25/01/2024

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ও সাদাকার অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে "জিনিয়াস বৃত্তি কর্মসূচি" বাস্তবায়ন করে আসছে। দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজসমূহের ২০২২-২০২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছেনা তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৪ মার্চ ২০২৪ বিকাল ৫.০০ মিনিট। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। বৃত্তির ওয়েবসাইটে ও আবেদন ফরমে উল্লেখিত সকল নির্দেশনা ভালোভাবে পড়ে তারপর আবেদনপত্র পূরণ করতে হবে।
জিনিয়াস বৃত্তির আবেদনের ওয়েবসাইট : http://scholarship.czm-bd.org/
একজন আবেদনকারী তার ইমেইল, মোবাইল নম্বর এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জিনিয়াস বৃত্তির জন্য শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবে, তাই সতর্কতার সাথে সকল তথ্য ও ডকুমেন্ট প্রস্তুতের পর রেজিস্ট্রেশন করতে হবে।

২০২৩ সালের এসএসসি/ দাখিল/ সমমান  পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুযোগ। আবেদন সংক্রান্ত যেকোনো পরামর...
30/07/2023

২০২৩ সালের এসএসসি/ দাখিল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুযোগ। আবেদন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য ইনবক্স করতে পারেন।

28/07/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

এসএসসি / দাখিল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রাণপ্রিয় ছোট্ট ভাইবোনেরা তোমাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর তোমরা যারা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারোনি তারা হতাশ না হয়ে পরবর্তী ধাপের জন্য নিজেকে আরো বেশি প্রস্তুত করো। মনে রেখো এই ফলাফলই তোমার জীবনের সবকিছু নির্ধারণ করে দিবেনা। জীবনে ভালো করার, নিজেকে প্রমাণ করার অনেক সময় আসবে।

আর প্রিয় অভিভাবকদের কাছে আকুল আবেদন তাদেরকে নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করুন। তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিন। তাদের ছোট্ট পৃথিবীকে আরো বেশি সংকুচিত করে তাদেরকে অন্ধকারে ঢেলে দিবেন না।

Address

বনগাঁও হাট, হরিপুর, ঠাকুরগাঁও।
Thakurgaon
5120

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Student's Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pioneer Student's Welfare Association:

Shortcuts

Share