Shibganj Degree College

Shibganj Degree College Shibganj Degree College is an academic institute a Shibganj, Thakurgaon Sadar. Its institute code 8452, EIIN is 129313. It was established on 01 January 1994.

The Institute has following 3 disciplines: Business Studies, Science, Humanities.

শিবগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক গাম্ভীর্যপূর্ণ ও দিকনি...
17/06/2026

শিবগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক গাম্ভীর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরীক্ষার প্রস্তুতি ও উত্তীর্ণতার কৌশল নিয়ে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা তাদের মূল্যবান মতামত ও স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথি জনাব মোঃ খাইরুল ইসলাম, সভাপতি, শিবগঞ্জ ডিগ্রি কলেজ ও উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সদর, অনিবার্য কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তার নির্দেশনায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আশরাফুল হক। তিনি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো ফলাফলের মূল চাবিকাঠি হলো সুপরিকল্পিত সময় বণ্টন, আত্মবিশ্বাস ও নিয়মিত অনুশীলন। প্রতিটি বিষয়ের সিলেবাস ভাগ করে দৈনিক নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান ও মডেল টেস্ট দেওয়া অত্যন্ত জরুরি। উত্তরপত্রের উপস্থাপনা ও লেখার গুণগত মানও পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে, তাই স্পষ্ট ও পরিচ্ছন্ন হাতে লেখার অভ্যাসের তাগিদ দেন।

কলেজ গভর্নিং বডির সদস্য জনাব মোঃ এস. এম. মহিদুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং দুর্বল বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সেগুলো আয়ত্তে আনার পরামর্শ দেন ।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আনসারুল ইসলাম পরীক্ষার সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রশ্নপত্র প্রাপ্তির পর প্রথম ১৫ মিনিট ভালোভাবে প্রশ্ন পড়ে উত্তর বাছাই ও কম সময়ে বেশি নম্বর পাওয়ার প্রশ্নগুলো আগে সমাধান ও পরে কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে বলেনা। পদার্থবিজ্ঞান বিভাগের জনাব মোঃ আব্দুল হামিদ বলেন,
পঠন-পাঠনের পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও ইতিবাচক মনোভাব পরীক্ষার ফলকে প্রভাবিত করতে প্রয়োগিক জ্ঞানের উপর গুরুত্ব দেন। তিনি আরো বলেন পার্শ্বে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে এবং সেখানে ভর্তির জন্য তোমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ফজলে এলাহী প্রধান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই বিদায় বেলায় কলেজের প্রতিটি স্মৃতি ধারণ করে সামনের পথে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করুন। পরীক্ষা জীবনের শেষ লক্ষ্য নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যম।”

পরিশেষে বিদায়ী পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা তাদের অভিজ্ঞতা, কলেজের স্মৃতিচারণ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সহপাঠীদের পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। উভয় স্তরের শিক্ষার্থীরা বক্তাদের প্রতিটি উপদেশকে কাজে লাগানোর অঙ্গীকার করেন।

উপসংহারে অধ্যক্ষ জনাব মোঃ আশরাফুল হক সবাইকে ধন্যবাদ জানিয়ে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা এবং আগামী দিনে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। অনুষ্ঠানটি অত্যন্ত সার্থক ও ফলপ্রসূ পরিবেশে শেষ হয়।

17/06/2026
শিবগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এস. কে. মাঈনউদ্দীন সাহেবের বিদেহী আত্মার ...
16/06/2026

শিবগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এস. কে. মাঈনউদ্দীন সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজ বেলা ১১:৩০ ঘটিকায় কলেজ চত্বরে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আশরাফুল হক। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমের জীবন, কর্ম ও শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বক্তব্যে তিনি বলেন, শিবগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা ও বিকাশে এস. কে. মাঈনউদ্দীন সাহেবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবন, মানবিক গুণাবলি এবং শিক্ষা প্রসারে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী, যার প্রজ্ঞা, প্রেরণা ও অকৃত্রিম ভালোবাসা কলেজের অগ্রযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর সুযোগ্য দুই সন্তান উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
স্মরণসভা শেষে মরহুম এস. কে. মাঈনউদ্দীন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

Address

Thakurgaon
5102

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712314229

Alerts

Be the first to know and let us send you an email when Shibganj Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shibganj Degree College:

Shortcuts

Share

Category