Mount Heaven Islamic Cadet School

Mount Heaven Islamic Cadet School জ্ঞানের সাথে জান্নাতের পথে

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

আমি অনেকদিন শিক্ষকতা করায় বিষয়টি কিছুটা বুঝতে পারি। কিসের মায়ায় তিনি বের হতে পারেননি। নিজের ছাত্রছাত্রীদের প্রতি যে মায়া একজন শিক্ষকের কাজ করে তার সঙ্গে আর কোনোকিছুর তুলনা হয় না।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

সব কটা ফুল যদি ছিঁড়ে নেয় তারা
সব কটা ডাল যদি ভেঙে দেয় তারা
শেষ হলে ধ্বংসের সব পায়তারা
নিত্য সুফলা মাঠে জন্মাবে চারা
শাখা প্রশাখায় ভরে যাবে ফুলকলি
সুরভির সমাবেশে জড়ো হবে অলি
আবার নতুন করে ছড়াবে সুঘ্রাণ
আবারও নতুন সুরে সাজাবে সে গান
রোখা কি যাবে আর
বসন্তকে কি আর রুখে দেয়া যায়...
----_-------------
সংগৃহীত

21/04/2025

পরীক্ষা শুধু নম্বরের প্রতিযোগিতা নয়, এটি আত্মবিশ্বাস, অধ্যবসায় আর সততার একটি পরীক্ষা।
আগামীকাল থেকে আমাদের বিদ্যালয়ের ১ম সাময়িক পরীক্ষা শুরু।
প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের পরিশ্রমই তোমাদের ভবিষ্যতের ভিত্তি। ভয় নয়, প্রস্তুতি নিয়ে এগিয়ে চলো।
মনে রেখো, প্রকৃত সাফল্য শুধু ভালো ফল নয়, বরং শেখার আনন্দ আর চরিত্র গঠনের মধ্যেই লুকিয়ে থাকে।

সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।

🌙 রমজানের শুভাগমন - রহমতের দরজা উন্মুক্ত 🌙আলহামদুলিল্লাহ! পবিত্র রমজানের প্রথম দিন শুরু হলো। এ মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ...
01/03/2025

🌙 রমজানের শুভাগমন - রহমতের দরজা উন্মুক্ত 🌙

আলহামদুলিল্লাহ! পবিত্র রমজানের প্রথম দিন শুরু হলো। এ মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজে লাগে, সে লক্ষ্যে এগিয়ে চলার সময় এসেছে।

এই মাসে রহমতের দরজা উন্মুক্ত, গুনাহ মাফের সুযোগ সহজতর, আর জান্নাত লাভের পথ সুগম। আসুন, বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করি এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করি।

🌟 রমজানের প্রথম দিনে আমাদের প্রত্যাশা – আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন, গুনাহ ক্ষমা করেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন।

🤲 আসুন, এই মহিমান্বিত মাসের প্রতিটি মুহূর্তের যথাযথ মূল্য দিই!

#রমজান_মুবারক #প্রথম_রমজান #আত্মশুদ্ধির_মাস #রহমত #মাগফিরাত #নাজাত

Address

East Goalpara
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mount Heaven Islamic Cadet School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category