আলহামদুলিল্লাহ আগামী বছর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হবে।
Khoshbazar S.D. Kamil Madrasah
Khoshbazar s. d. kamil madrasah teaches to make successor of messengers .
02/12/2019
খোশবাজার ছালেহীয়া দারুস সুন্নাত কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাযুল আসাতিযা মাওলানা শায়খ মুহাম্মাদ খায়রুজ্জামান মাদ্দাল্লাহু যিল্লাহুল আলি খুবই গুরুতর অসুস্থ। হযরত রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।
গতকাল খোশবাজার দরবার শরীফের হযরত মেজ পীর সাহেব কিবলা শায়খ মাওলানা শাহ সুফী আবুল হাসানাত মুহাম্মাদ আয়াতুল্লাহ হাসান আল মাছউদী মাদ্দাল্লাহু যিল্লাহুল আলি তাঁকেদেখতে যান। এসময় উপস্তিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, হাজী শফিউর রহমান, হাফেজ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমীন সহ আরও অনেকে। আল্লাহ তায়ালা হযরতকে সিহহাতে কামেলা ও শিফায়ে আজেলা নসীব করুক। আমীন।
روى البخاري (5101) من قول عروة بن الزبير رحمه الله ما يلي :
" وثُوَيْبَةُ مَوْلَاةٌ لِأَبِي لَهَبٍ ، كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، َلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ – أي بسوء حال -، قَالَ لَهُ : مَاذَا لَقِيتَ ؟ قَالَ أَبُو لَهَبٍ : لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ "
প্রতিটি হাদিসই আমরা একেক উপলক্ষ্যে বিশেষভাবে স্বরি। হাদিস পঠন ও পাঠনের বাহিরে জীবনে ঘটে যাওয়া ঘটনার প্রতিধ্বনি থেকেই কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হয়। লাইলাতুল কদরের সময় সুরাতুল কদর সহ অসংখ্য হাদিস আমরা পড়ি, বলি, বলতে শুনি,ওয়াজ করি। এভাবে ঈদ আসলে ঈদের সংশ্লিষ্ট বিষয়ের আয়াত ও হাদিসেই ফোকাস থাকে। বদর যুদ্ধের তারিখে ঠিকই তাঁদের জিহাদ ও শাহাদাতের আয়াত,হাদিস ও তারিখে আমরা দৃষ্টি দেই। এভাবে আমাদের ইসলামি জীবনের প্রতিটি অধ্যায় রচিত হয়। ঠিক স্বাভাবিকভাবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের মাস ও তারিখ আসলে তাঁর মাওলিদ সংক্রান্ত আয়াত ও হাদিসে ফোকাস করা হয়। ঈদ উপলক্ষে আমরা কনসার্ট করি। কিন্ত কেউ এরকম কনসার্টকে খায়রুল কুরুনের যুক্তিতে বিদআত বলছেন না। তো মাওলিদে এতো এতো ফাতওয়া কেন?
এগুলো আদাত,ফিতরাত। মিলাদে অনুষ্ঠিত ওয়ায, নাতের কনসার্ট(প্রচলিত কিয়াম মূলত এক ধরণের নাত), র্যালি, শোভাযাত্রা এসব কিছুই আদাত। কেবল এজায়গায় বিদআত আর অন্য মাজালে মুবাহ ফাতওয়া দেয়া একেবারেই একঘেয়েমিজনিত তাশাদ্দুদ। কেউ এসব মনে চাইলে করবে না চাইলে করবে না।
কেউ বদর দিবস পালন নাই করতে পারে তাই বলে তার জিহাদের জজবা নেই বলা মূর্খতা। কিন্ত কেউ এ দিবসকে সামনে রেখে জিহাদে অনুপ্রাণিত করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করতেই পারেন। কিন্ত এজন্য তাকে বিদআতের প্রবক্তা বলাও মূর্খতা। ঠিক মিলাদের বিষয়টিও এমন। কেউ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সঠিক ইতিহাস অনুসন্ধানে সারাবছরই রত থাকেন, কেউ জন্মের মাসে ও তারিখে হুব্বুন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃদ্ধির জন্য মাওলিদকে কেন্দ্র করে নানা আয়োজন করতেই পারেন। এসব মুবাহ। ইসলাম তাশাদ্দুদ,ইতিসাম বিস সুন্নাহ, ফুসহাত ও তাওয়াসসুয়ের অভিনব সমন্বয় করে দিয়েছে।
প্রতি অনুষ্ঠানে নাত পাঠে কেউই বিরক্ত হোন না। বিদআতের কল্পনাও করেন না। সমস্বরে নাত পাঠেও সমস্যা হয় না। কিন্ত যত্তসব সমস্যা কিয়ামে! অথচ একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় কিয়ামে নাত পাঠ হয় আর নাতে সালাত ও সালাম সন্নিবেশিত থাকে। আমাদের প্রচলিত নাতেও সালাত ও সালাম সমস্বরেই শুনে থাকি। শায়খ মিশারি রাশিদ আল আফাসির লাম্মা নিসমা ইসমান নাবি নাতেও সালাত ও সালাম রয়েছে। সেটা কিয়ামের সাথেই সমস্বরে গাওয়া হয়। নাত পাঠে একাকী কিংবা পার্টনারশিপ নিয়ে এখন পর্যন্ত বিদআতে ফাতওয়া শুনি নি। কেউ শুনলে জানাবেন! কিয়ামে সবাই মিলেই নাত ও সালাত-সালাম পড়া হয় বা গাওয়া হয়।
আমাদের সালাফ খায়রুল কুরুনে সীমাবদ্ধ নন। আমাদের পূর্ব পর্যন্ত যাঁরাই আল্লাহ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় ইসলামের বিস্তৃত অঙ্গনে মুসাহামাত রেখে গিয়েছেন তাঁরা সবাই আমাদের সালাফ।
আমাদের ক্ষুদ্রজ্ঞানে এমন কিছুই ফাতওয়া দেয়া ঠিক নয় যে ফাতওয়ায় সালাফরা মাজলুম হয় যান, তাঁদেরকে অযথা বিদআতের ফাতওয়া বিদ্ধ করা হয়ে যায়। সত্যিই যদি কুরআন ও সুন্নাতের আলোকে তাঁদের কোনো একটি কর্ম বিদআত প্রমাণিত হয়ে যায়, তাহলে তা থেকে অবশ্যই আপনি নিজে সতর্ক থাকবেন ও জাতিকে সতর্ক করবেন। কিন্ত তাহকিকটা একটু ভেবেচিন্তে করুন। আপনাদের কি মনে হয় ইমাম আহমাদ ইবন আব্দুর রাহিম আদ দিহলাউয়ি রাহিমাহুল্লাহ মিলাদের অনুষ্ঠান করে একটি বিদআত করেছেন?
মুবাহকে মুবাহের জায়গায় রাখুন। আপনি মিলাদুন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের মাসে বা তারিখে (তারিখ নিয়ে ইখতিলাফ থাকতেই পারে। যেমন প্রচলিত তারিখ ওয়াফাত দিবস ১২ রাবিউল আউয়াল নয়। তা আজ সূর্যের মতোই প্রমাণিত।) কোনো ওয়াজের অনুষ্ঠান, নাত নাই পড়তে পারেন। কিন্ত তাই বলে অপর ভাইকে বিদআতের ফাতওয়ায় জর্জরিত করার অধিকার কে দিয়েছে? আমি যদি কোনো শিল্পীগোষ্ঠীর ঈদের কনসার্টকে খায়রুল কুরুন, সাহাবিদের (রাদিয়াল্লাহু আনহুম) কর্মের আলোকে বিদআত বলি, তাহলে কি আপনারা আমাকে সাহিহুল আকল বলবেন? একটু কুরআন ও সুন্নাতের আয়নায় নিজেকে দেখে নেই।
কেউ মিলাদ আলোচনা করে সুন্নি নাও হতে পারে যদি তাঁর আকিদা ভ্রান্ত হয়। কেউ নির্দিষ্ট দিনে বা মাসে মিলাদ নিয়ে গবেষণা না করেও সুন্নি হতে পারে। যদি সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে তাঁর সুন্নাত অনুসরণ করে নির্দিষ্ট মাসে মিলাদের আলোচনা না করে। আবার যে একাজ নির্দিষ্ট মাসে করছে তাঁকেও যদি আল্লাহর জন্য ভালোবাসে। তাহলেই আমরা এক অযৌক্তিক দলাদলি থেকে মুক্ত থাকতে পারব। এটাই আল হুব্বু ফিল্লাহ আর বাস্তব প্রয়োগ হবে।
আমাদের জীবনের আদর্শ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। তাকওয়ার মানদণ্ডই তিনি। আসুন অযথা বিদ্বেষ পরিত্যাগ করে ভাইকে ভাই বলেই মেনে নেই। আহলুস সুন্নাতের তাফাসসুহকে স্বীকৃতি দেই। আমাদের মাজলিসে আরেক ভাইকে বসতে দেই।
02/08/2017
আলহামদুলিল্লাহ, এবারও খোশবাজার ছালেহিয়া দারুস-সুন্নাত কামিল মাদরাসা ২০১৭ সালের দাখিল পরীক্ষায় জেলায় প্রথম হয়েছে!
গত কাল প্রকাশিত ফলাফল অনুযায়ী মাদরাসা বোর্ডের অধীনে ঠাকুরগাঁও জেলার ৩টি এপ্লাসের মধ্যে ২টিই এ মাদরাসায়! সারাদেশে মাদরাসা বোর্ডের চরম বিপর্যয়ের মুখেও এ মাদরাসায় শতভাগ পাস করেছে!
জঙ্গি অভিযানের দুর্দান্ত সব নাম
১. কুমিল্লার কোটবাড়িতে অপারেশন ‘স্ট্রাইক আউট’- ৩১ মার্চ ১৭
২. সিলেটের বড়হাটে অপারেশন ‘ম্যাক্সিমাস’- ৩১ মার্চ ১৭
৩. মৌলভিবাজারের নাসিরপুরে অপারেশন ‘হিটব্যাক’- ২৯ মার্চ ১৭
৪. সিলেটের শিববাড়িতে অপারেশন ‘টোয়াইলাইট’- ২৪ মার্চ ১৭
৫. আশকোনার অপারেশন ‘রিপল ২৪’- ২৩ অক্টোবর ১৬
৬. গাজীপুরে ‘স্পেইট-৮’ - ৮ অক্টোবর '১৬
৭. নারায়নগঞ্জের অভিযান অপারেশন ‘হিট স্ট্রং ২৭’- ২৭ আগষ্ট ১৬
৮. কল্যানপুরের জঙ্গি অভিযান অপারেশন ‘স্ট্রম ২৬’ - ২৬ জুলাই ১৬
৯. চট্টগ্রামের সীতাকুন্ডে অপারেশন ‘অ্যসল্ট সিক্সটিন’- ১৬ মার্চ ১৭
১০. গুলশানের হলি আর্টিজানের অপারেশন ‘থান্ডারবোল্ট’ - ১ জুলাই ২০১৬
14/03/2017
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, খোশবাজার ছালেহীয়া দারুস সুন্নাত কামিল মাদরাসা ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা ও অত্র মাদরাসার আব্দুল কাদির শ্রেষ্ঠ ছাত্র নির্বাচিত হয়েছে।
যারা প্রাথমিক ভাবে কম্পিউটার চালাতে জানেন তাদের জন্য এই টুকি -টাকি গুলা বেশীই কাজে লাগতে পারে
# কম্পিউটার_Keyboard এর শর্টকাট :
>> F1: সাহায্য (Help).
>> F2: নির্বাচিত ফাইল রিনেইম করা।
>> F3: ফাইল খোঁজা।
>> F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ
করা।
>> F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা।
>> F7: ওয়ার্ড/ এক্সেল ডকুমেন্ট স্পেলিং
ডায়লগ ওপেন করা।
>> F10: মেনু বার চালু করা।
>> CTRL+C: কপি।
>> CTRL+X: কাট।
>> CTRL+V: পেস্ট।
>> CTRL+Z: আনডু।
>> CTRL+B: অক্ষর বোল্ড করা।
>> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
>> CTRL+I: অক্ষর ইটালিক করা।
>> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন
হওয়া।
>> CTRL+ESC: Start menu চালু।
>> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
>> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
>> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
>> CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক
উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
>> CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস
সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
>> CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম
নির্বাচন করা।
>> SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট
করা।
>> SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট
সহ মেনু।
>> SHIFT+ double click: বিকল্প ডিফল্ট
কমান্ড।
>> SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য
শর্টকাট মেনু।
>> SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে
ধরে রাখুন।
>> SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ
আনডু করা।
>> Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া।
>> End: বর্তমান লাইনের শেষে যাওয়া।
>> ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা।
>> ALT+TAB : অন্য কোনো চালু করা
প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম
দেখতে ALT চেপে ধরে TAB চাপুন)।
>> ALT+ SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম
মেনু দেখা।
>> Windows Logo +L: কম্পিউটার লক করা।
>> Windows Logo+ M: সব প্রোগ্রাম
মিনিমাইজ করা।
>> Windows Logo+F: Files অথবা Folders
খোজাঁ।
>> Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
>> Windows Logo+K: Keyboard Properties
ডায়ালগ বক্স চালু করা।
>> Windows Logo+I: Mouse Properties
ডায়ালগ বক্স চালু করা।
>> BACKPACE: পূর্ববর্তী ফোল্ডারে
যাওয়া, (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে
পুর্বের পেইজ)
>>
রক্ত দানের অন্যতম প্রক্রিয়া প্লাটিলেট সিস্টেম কি? এটা রক্ত ডোনেট করার একটি অসাধারন প্রক্রিয়া-- বিস্তারিত পড়ুন--- আপনি একাই যখন "৪ জন রক্তদাতার সমতুল্য... ✌✌
নাহ ৪ ব্যাগ রক্ত দিতে হবে না সেজন্য, মাত্র ১ ব্যাগ প্লাটিলেট দিলেই আপনি কিন্তু ৪ জন রক্তদাতার কাজ একাই করতে পারবেন...
কিভাবে?
তবে এর আগে চলুন আমরা কিছু বেসিক তথ্য জেনে নেই... ধরুন, একজন ক্যান্সার রোগীর জন্য ১ ইউনিট / ১ ব্যাগ প্লাটিলেট প্রয়োজন... সাধারনত এই এক ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করতে ৪ জন রক্তদাতার প্রয়োজন হয়... প্রথমে ৪ জন রক্তদাতা থেকে ৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং প্রতি ব্যাগ রক্ত থেকে প্লাটিলেটগুলো আলাদা করে ১ ব্যাগ প্লাটিলেট করা হয়...
এবার জেনে নেই, আপনি কিভাবে ৪ জন রক্তদাতার কাজ একাই করবেন
'Plateletpheresis' বা 'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতিতে ১ ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করতে ৪ জন রক্তদাতার প্রয়োজন হয় না... একজন রক্তদাতা থেকেই ১ ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করা হয়... তার মানে , সাধারন পদ্ধতিতে যেখানে ৪ জন রক্তদাতার প্রয়োজন হয়, সেখানে 'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতিতে মাত্র ১ জন রক্তদাতার প্রয়োজন হয়... অর্থাৎ আপনি একাই ৪ জন রক্তদাতার কাজ করে ফেলছেন।
এখন প্রশ্ন হতে পারে, আপনি ৪ জনের প্লাটিলেট একাই দিচ্ছেন এতে আপনার শারীরিক কোনো ক্ষতি হচ্ছে কিনা... চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, 'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতিতে একজন রক্তদাতা থেকে প্লাটিলেট সংগ্রহ করলে রক্তদাতার শরীর থেকে সর্বোচ্চ ২০ শতাংশ প্লাটিলেট কমে যায়, যা ক্লিনিকালি তেমন কোনো বড় অংশ নয় রক্তদাতার জন্য... মানে, যতটুকু প্লাটিলেট কাউন্ট কমছে তা রক্তদাতার শারীরিক কোনো অসুবিধার কারন হবে না... সম্পূর্ণ নিরাপদ...।
এবং সবচেয়ে মজার তথ্য হল, প্লাটিলেটের জীবনকাল মাত্র ৮ থেকে ৯ দিন... এবং তাই, আপনি চাইলে প্রতি ১৫ দিন পর পর প্লাটিলেট দান করতে পারেন... বছরের ২৪ বার দান করাও সম্ভব... কোনো পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভাবে...।
(প্লাটিলেট দান করার ১৫ দিন পর সরাসরি রক্তদানও করতে পারবেন...)
-------------------------------------------------------------------
'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতি কিভাবে কাজ করে?
- প্রথমে রক্তদাতার শরীর থেকে কিছু পরিমান রক্ত 'প্লাটিলেটফেরেসিস' মেশিনটির একটি পাত্রে জমা হয় এবং সে পাত্র থেকে রক্তের প্লাটিলেট, প্লাজমা এবং রেড ব্লাড সেল আলাদা হয়ে ৩ টি আলাদা পাত্রে জমা হয়... তারপর, এই জমাকৃত 'রেড ব্লাড সেল' গুলো যান্ত্রিকভাবে রক্তদাতার শরীরে আবার ফিরিয়ে দেয়া হয়... প্লাটিলেট এবং প্লাজমা কিন্তু আগের পাত্রেই আলাদা রয়ে গেল...
- 'রেড ব্লাড সেল' শরীরে ফিরে যাবার পর প্রক্রিয়াটি আবার প্রথম থেকে শুরু হয়... অর্থাৎ নতুন করে আরো কিছু রক্ত মেশিনটির পাত্রে জমা হয়... সেখান থেকে প্লাটিলেট, প্লাজমা এবং রেড ব্লাড সেল আলাদা পাত্রে জমা হয়... এবং 'রেড ব্লাড সেল' গুলো পুনরায় শরীরে ফিরিয়ে দেয়া হয়...
- এভাবে যখন প্লাটিলেটের পাত্রটি পূর্ণ হয়ে যায়, তখন প্লাটিলেটের পাত্রটি সরিয়ে নেয়া হয় এবং আলাদা পাত্রে জমা হওয়া 'প্লাজমা' পুরোটাই রক্তদাতার শরীরে আবার ফিরিয়ে দেয়া হয়...
ব্যস smile emoticon
-------------------------------------------------------------------
নোটঃ
১) 'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতি অনেক সময় সাপেক্ষ... এই পদ্ধতিতে প্লাটিলেট দান করতে দেড় থেকে ২ ঘন্টা সময় লাগে... (৪ জনের কাজ একাই করছেন, একটু সময় না হয় লাগলই wink emoticon গান শুনতে থাকবেন, ফেইসবুক গুতাবেন, ম্যাগাজিন পড়বেন... দেখবেন ২ ঘন্টা এমনি চলে যাবে
২) এই পদ্ধতির জন্য স্বাস্থ্যবান রক্তদাতার প্রয়োজন হয়... কমপক্ষে ৫৫ কেজি ওজন হতে হয়... এবং পুরুষ রক্তদাতা হলে ভাল... কারন পুরুষ রক্তদাতাদের প্লাটিলেট কাউন্ট বেশি থাকে...
৩) 'প্লাজমা' ফিরিয়ে দেয়ার সময় রক্তদাতা বেশ 'শীত শীত' অনুভব করেন... 'প্লাজমা'গুলো সমস্ত শরীরের সাথে এডজাস্ট হতে কিছুটা সময় লাগে, তাই এমন অনুভূত হয়...
৪) এই পদ্ধতিতে প্লাটিলেট সংগ্রহ ব্যয়বহুল... তবে ৪ জন রক্তদাতা ম্যানেজ করা থেকে ১ জন রক্তদাতা খুজে পাওয়া বেশ সহজ - তাই এই পদ্ধতি অনেক গ্রহণযোগ্য...
৫) 'প্লাটিলেটফেরেসিস' পদ্ধতিকে অনেকে 'এফেরেসিস' পদ্ধতিও বলে... যদিও 'এফেরেসিস' আরো বিস্তৃত বিষয়... 'এফেরেসিস' সিস্টেমের মধ্যে যেটায় শুধু প্লাটিলেট কালেক্ট করা হয় সে পদ্ধতির নাম 'প্লাটিলেটফেরেসিস'...
৬) আমাদের দেশে ঢাকার স্কয়ার হাসপাতাল, ঢাকা মেডিক্যাল, পিজি হাসপাতাল, সিএমএইচ, ধানমন্ডি ল্যাব এইড হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, এপোলো হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হসপিটাল, ক্যান্সার হাসপাতালে 'প্লাটিলেটফেরেসিস' এর ব্যবস্থা রয়েছে...
-------------------------------------------------------------------
(জেমস হ্যারিসন ('Man with the golden arm') এই পদ্ধতিতে ১০০০+ বার প্লাজমা দান করেছিলেন, উনি নিয়মিত রক্ত প্রদানের একজন বিশেষ ব্যাক্
""একব্যাগ রক্ত একটি জিবন""
09/05/2016
১৬৩৩ সালে ইস্তাম্বুলে হাসান চেলেবির প্রথম রকেটে ঊর্ধ্বাগমন। তিনি ছিলেন ইতিহাসের প্রথম “রকেট ম্যান”।
আহমেদ চেলেবি আর তার ভাই লাগারি হাসান চেলেবির ছোটবেলা থেকেই শখ আর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল পাখি আর তাদের উড়াউড়ি। তাদেরও স্বপ্ন আকাশে উড়ার, এ লক্ষ্যে তাদের সমস্ত পড়াশোনার বিষয়বস্তু ছিল ফ্লাইং। একবার আলজেরিয়ার মুসলিম নাবিকদের হাতে একটা ভেনেশিয়ান জাহাজ আটক হবার পর তারা একে ইস্তাম্বুলে পাঠিয়ে দেয়। সেই জাহাজে একটা খ্রিষ্টান মেয়ের কাছে ছিল লিওনার্দো দ্যা ভিঞ্চির ফ্লাইং বিষয়ক গবেষণা আর ছবি। তারা ভাষা না বুঝলেও ছবি দেখে কিছুটা আইডিয়া পান, দেখেন তারা যা কল্পনা করেছিলেন তাই এঁকেছেন ভিঞ্চি। হাসান এ ডিজাইনকে আরও উন্নত করতে কাজ শুরু করেন।
এক ঘটনায় চেলেবি ভ্রাতৃদ্বয় শাস্তিপ্রাপ্ত হলে সুলতান চতুর্থ মুরাদের হস্তক্ষেপে মুক্তি পান। দুই ভাই সুলতানকে তাদের গবেষণার ব্যাপারে অবহিত করেন। তাকে বোঝান যদি মুসলিমদের “ফ্লাইং সোলজার” থাকে তাহলে তারা সহজেই পরিখা বা দুর্গের দেয়াল অতিক্রম করে বিহাইন্ড দ্যা এনিমি লাইন্সে যেতে পারবে। সুলতান তাদের সহযোগিতার আশ্বাস দেন। সুলতানের মেয়ের জন্মদিনকে তাদের আবিষ্কৃত “রকেট” পরীক্ষার দিন হিসেবে ধার্য করা হয়।
সেই দিন টোপকাপি প্রাসাদের সামনে হাসান তার সাত পাখা বিশিষ্ট রকেট নিয়ে প্রস্তুত হন। এতে পোরা হয় ১৪০ পাউন্ড গান পাউডার। রাজকীয় লাঞ্চে বসে রসিক হাসান সুলতান মুরাদকে বলেন, হে আমার সুলতান, আবশির, আমি বোধহয় ঈসা (আঃ) এর সাথে কথা বলতে যাচ্ছি। হাসান তার “রকেট” গায়ে পরার পর তাতে আগুন দিয়ে স্টার্ট করা হলো। উনি সত্যি সত্যিই অনেক উঁচুতে গিয়েছিলেন, এরপর গান পাউডার শেষ হয়ে গেলে বসফরাসের সমুদ্রে পড়ে যান। আল্লাহর ইচ্ছায় হাসান বেঁচে গিয়ে সাতরে তীরে এসে সুলতান মুরাদকে কৌতুক করে বলেন, “হে আমার সুলতান, ঈসা (আঃ) আপনাকে সালাম পাঠিয়েছেন
Tense মনে রাখার সবচেয়ে
সহজ কৌশলঃ জেনে নিন
প্রথমে এক নজরে সম্পূর্ণ Tense এর
ধারনাঃ Indefinite
Present(বর্তমান):- Verb Present form
(ই/অ/এ)গঠনঃ subject + v1 + extension
✎ Past(অতীত):- Verb past form
(বাংলা ক্রিয়ার মধ্যে ল, নি, তাম,
তেন, থাকে) গঠনঃ subj + v2 +
extension
✐Future(ভবিষ্যৎ):- Verb present form
(বাংলা ক্রিয়ার মধ্যে ‘ব’ থাকে)
গঠনঃ subj + shall/will +extension
Continuous
Present(বর্তমান):- am, is, are (তে/চ্ছ)
✎ Past(অতীত):- was, were(তেছিলাম/
তেছিলেন/তেছিলে/তেছিল)
✐Future(ভবিষ্যৎ):- Shall be
(তেথাকিব/তেথাকিবেন/
তেথাকিবে )
Perfect
Present(বর্তমান):- have, has(য়া/য়ে)
✎ Past(অতীত):- had (য়াছিল/
য়াছিলেন/য়াছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have/will have
(ইয়াথাকিব/য়াথাকিবে/
য়াথাকিবেন)
4. perfect continuous
Present(বর্তমান):- have been,has been,
(তে/চ্ছ/ধরিয়া/ধরে/যাবত/হইতে/
থেকে)
✎ Past(অতীত):- had been(তেছিল/
তেছিলেন/তেছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have been / will
have been ( তেথাকিবে/তেথাকিব/
তেথাকিবেন)
বিস্তারিতঃ
——-
Tense বা কাল’
ক্রিয়ার কাল কে Tense বলা হয়
৷অর্থাৎ কোন কাজ সম্পাদনের
সময়কে tense বা কাল বলে। Tense
দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং
যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত
হতে পারে।
Example:–
1.I eat rice. (present) আমি ভাত খাই ৷
(বর্তমান)
2.I ate rice. (past) আমি ভাত
খেয়েছিলাম৷ (অতীত)
3.I will eat rice. (future) আমি ভাত
খাবো৷ (ভবিষ্যত)
এখানে উপরের বাক্য গুলোতে
যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ
কাজের কথা নির্দেশ করে।
Types of Tense: (Tense এর প্রকার)
Tense কে তিন ভাগে ভাগ করা যায়
৷
1.present tense (বর্তমান কাল). (what are
you presently doing )
2.Past Tense (অতীত কাল) .(What you did
some time back).
3.Future Tense (ভবিষ্যত কাল). (What you
will do some time later).
•
এদের প্রত্যেক কে আবার চারভাগে
ভাগ করা যায় …..
1.Indefinite Tense (সাধারণ কাল)
2.Continuous Tense (ঘটমান কাল)
3.Perfect Tense (পুরাঘটিত কাল)
4.Perfect Continuous Tense (পুরাঘটিত
বর্তমান কাল)
Present Tense (বর্তমান কাল)
⚊⚊⚊⚊⚊0000⚊⚊⚊⚊⚊⚊⚊
???? Present Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ বর্তমানে হয় বোঝালে
বা অভ্যাসগত সত্য বোঝালে
বাচিরসত্য বোঝালে Present Indefinite
Tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই,
ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
শব্দ দেখে Present Indifinte Tense
চেনার উপায়: Always (সর্বদা) ,
Regularly (নিয়মিত) , Sometimes
(মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই
নিয়মিত) , Generally (সাধারণত), Daily
(দৈনিক) , Everyday (প্রতিদিন),
Occasionally (মাঝে মাঝে, নিয়মিত
নয়), Usually (সাধারণত) , Normally
(সাধরণত) শব্দগুলো কোন বাক্যে
থাকলে তা Present Indifinte Tense হবে।
Structure:
——————-
Subject + Main Verb + Object.
মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে
subject (কর্তা) third person singular
number হলে মূল verb-এর শেষে s বা es
যোগ করতে হয়।
উদাহরণ :– আমি ভাত খাই – I eat rice.
⛧ আমি স্কুলে যাই – I go to school.
⛧ সে প্রতিদিন স্কুলে যায় – He goes
to school every day.
⛧ তুমি বই পড় – You read a book.
⛧ সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে
যায় – He goes to bed at ten pm every day.
⛧ সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun
rises in the East.
⛧ পানি শূন্য ডিগ্রি
সেন্ট্রিগ্রেডে জমাট বাধে –
Water freezes at 0° centegrade.
Note – Subject third person singular number
(he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা
বা প্রাণীর নাম বোঝালে verb এর
শেষে s বা es বসে।
মনে রেখো –
1. I/we – First Person
2. You/your – Second person
• He/she ,it, they সমস্ত নাম – Third Person
???? Present Continious Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
বর্তমানে কোন কাজ চলছে বা
নিকট ভবিষ্যতে চলবে এরূপ
বোঝালে present continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে
তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ,
চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি
থাকে।
Structure:
——————-
Subject + be verb বা Am/is/are (number ও
person অনুযায়ী বসবে) + verb + ing +
object.
???? Subject-এর পর person ও number
অনুসারে am, is, are বসে এবং মূল verb-
এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইতেছি – I am eating
rice.
⛧ আমি স্কুলে যাইতেছি – I am going
to school.
⛧ সে স্কুলে যাইতেছে – He is going to
school.
⛧ তুমি/ তোমরা বই পড়িতেছ – You are
reading book.
⛧ আমি আজ রাতে আংরাইলে যাব –
I am going to Angrail tonight. (Near future
বা নিকট ভবিষ্যত)
⛧ আপনি কি আজ বিকালে মীটিং
এ আসছেন – Are you coming to the meeting
this afternoon? (Near future)
Note – I এর পর am বসবে। He, She, it এবং
অন্যসব third person singular number এর পর
is বসবে। We, you, they এবং Plural subject
এর শেষে are বসে।
???? Present Perfect Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল
এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ
বোঝালে Present perfect tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ,
য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ,
ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ,
ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া
করিনি, করি নাই, খাইনি, খাই নাই,
বোঝালে Present perfect tense হয়।
Structure:
——————-
Subject + have/has + past participle + object.
???? Subject-এর পর person ও number
অনুসারে have বা has বসে এবং মূল
verb-এর past participle form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইয়াছি – I have eaten
rice.
⛧ আমি স্কুলে গিয়েছি – I have gone
to school.
⛧ সে স্কুলে গিয়েছি – He has gone to
school.
⛧ আমি ভাত খাইনি – I have not eaten
rice.
⛧ তারা/তাহারা কাজটি
করিয়াছে – They have done the work.
⛧ সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she
has studied for hours.
⛧ তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে –
They have just played football.
⛧ সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He
has just played football.
Note – Subject third person singular number
(he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা
বা প্রাণীর নাম) বোঝালে has
বসবে । I, we, you, they এবং অন্যসব plural
subject এর শেষে have বসবে।
???? Present Perfect Continuous Tense
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও
চলছে এরূপ বোঝালে Present perfect
continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ,
তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি,
চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি
উল্লেখ থাকে এবং তার সাথে
সময়ের উল্লেখ থাকে।
Structure:
——————-
Subject + has been/have been + main verb +
ing + since/from/for + object.
???? Subject-এর পর person ও number
অনুসারে have been বা has been বসে
এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি দুই দিন ধরে কাজটি
করিতেছি – I have been doing this work
for two days.
⛧ সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He
has been reading for two hours. (নির্দিষ্ট
সময়)
⛧ সে সকাল থেকে পড়িতেছে– He
has been reading since mourning.
⛧ সে তিন বছর যাবৎ এই স্কুলে
পড়িতেছে – He/She has been reading in
this school for three years.
⛧ ছেলেবেলা হতে সে এখানে
বাস করিতেছে – He has been living
here from his boyhood.
⛧ ফাহিম গত সোমবার হইতে জ্বরে
ভুগিতেছে – Fahim has been suffering
from fever since sunday last.
Note – Subject third person singular number
(he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা
বা প্রাণীর নাম) বোঝালে has been
বসবে । I, we, you, they এবং অন্যসব plural
subject এর শেষে have been বসবে।
Note – এক্ষেত্রে since ব্যাবহার হবে
শুধুমাত্র point of time (past tense) এর
ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে since
or from হয়।
সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার
করা যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন
ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার
হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ
কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি
বোঝাতে for ব্যাবহার হয়।
Past Tense (অতীত কাল)
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊000⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
???? Past Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালের কোন কাজ
বোঝাতে বা অতীতের কোন
অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান
নেই তাকে Past Indefinite Tense বলে।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত,
তাম, তে, তেন এদের যে কোন
একটি যোগ থাকে। যেমন ( করেছিল,
করিয়াছিল, করেছিলাম,
করিয়াছিলাম, করেছিলে, করিয়া
ছিলে, করেছিলেন,
করিয়াছিলেন, পড়িল, পড়িলাম,
পড়িলেন, পড়িত, পরিতেন)
Structure:
——————-
Subject + past form of main verb + object.
???? Subject-এর পর person ও number
অনুসারে have been বা has been বসে
এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইয়াছিলাম/
খেয়েছিলাম – I ate rice.
⛧ আমি স্কুলে গিয়েছি/
গিয়েছিলাম – I went to school.
⛧ সে স্কুলে গিয়েছে/গিয়েছিল –
He went to school.
⛧ তুমি/ তোমরা কাজটি করেছিলে/
করিয়াছিলে- You did the work.
⛧ তার ছেলেবেলা লন্ডন
কেটেছিল – He spent his boyhood in
London.
⛧ লুনা একটি গান গেয়েছিল – Luna
sang a song.
⛧ সে ফুটবল খেলেছিল – He played
football.
Note – Past indefinite tense যুক্ত কোন
sentence এ যদি main verb না থাকে
তাহলে সেখানে be verb ই main verb
হিসেবে ব্যাবহার হবে।
???? Past Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ
ধরে চলছিল এরূপ বোঝালে Past
continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল,
তেছিলাম, তেছিলে, তেছিলেন,
চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল,
ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে
কোন একটি যোগ থাকে।
Structure:
——————-
Subject + was/were + main verb + ing +
object.
???? Subject-এর পর person ও number
অনুসারে was বা were বসে এবং মূল
verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাইতেছিলাম/
খাচ্ছিলাম – I was eating rice.
⛧ সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল –
He was going to school.
⛧ তারা ফুটবল খেলিতেছিল/
খেলছিল – They were playing football.
⛧ গতকাল সন্ধায় সে ঢাকা
যাইতেছিল – He was going to Dhaka last
evening.
⛧ আমি একা একা গান
গাইতেছিলাম – I was singing song
alone.
Note – subject first person and third person
singular number হলে was বসবে। we, you,
they এবং অন্যান্য plural number এর
শেষে were বসবে।
???? Past Perfect Tense :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে
থাকলে তাদের মধ্যে যেটি আগে
ঘটেছিল তা Past perfect tense হয় এবং
যেটি পরে হয়েছিল তা simple past
tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন
নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল,
ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম,
লে, লেন, তাম, তে, তেন এদের যে
কোন একটি যোগ থাকে।
Structure:
——————-
1st subject + had + verb এর past participle +
2nd subject + verb এর past form +2nd
object.
???? Subject-এর পর had বসে এবং মূল
verb-এর past participle form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
আমি ভাত খাওয়ার পূর্বে সে
বাড়ি আসল – He had come home before I
ate rice.
⛧ আমি স্কুলে যাওয়ার পূর্বে সে
মারা গেল – He had died before I went to
school.
⛧ ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে
পৌঁছল – They had reached the station
before the bell rang.
⛧ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি
মারা গেল – The patient had died before
the doctor came.
⛧ ডাক্তার আসিবার পরে রোগীটি
মারা গেল – The doctor had come before
the patient died.
⛧ বিছানায় শুতে যাবার পূর্বে আমি
দরজাটা বন্ধ করিলাম – I had shut the
door before I got into bed.
???? Past Perfect Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কোন
বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই
সময় পর্যন্ত চলছিল বোঝালে Past
perfect continuous tense হয়। এখানে যদি
দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে
যে কাজটি আগে চলছিল তা Past
perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল,
তেছিলে, তেছিলাম, তেছিলেন,
চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন,
এদের যে কোন একটি উল্লেখ
থাকলে এবং অতীতের একটি সময়
উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি
বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে
–
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং
অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল
সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
Structure:
——————-
1st subject + had been + main verb + ing +
1st object + 2nd subject + verb এর past form
+ 2nd object.
???? Subject-এর পর had been বসে এবং মূল
verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
সে যখন আসিল তখন আমি ভাত
খাইতেছিলাম – I had been eating rice
when he came.
⛧ ঘণ্টা পড়ার পূর্বে আমরা
খেলিতেছিলাম – we were playing
before the bell rang.
⛧ আমি যখন তার সাথে দেখা করতে
গেলাম তখন সে বই পরিতেছিল – He
had been reading book when I went to met
with him/her.
⛧ তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে
গিয়েছিলে তখন তোমার মা
তোমার জন্য অপেক্ষা করিতেছিল
– your mother had been waiting for you when
you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি
ঘুমিতেছিলাম – I had been sleeping
when he saw the game.
Future Tense (ভবিষ্যত কাল)
========0000=======
???? Future Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ
বোঝালে Future indefinite tense
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা,
বি, বেন এদের যে কোন একটি
উল্লেখ থাকে।
Structure:
——————-
Subject + shall/will + verb + object
???? Subject-এর পর person ও number
অনুসারে shall বা will বসে এবং মূল
verb-এর present form ব্যবহূত হয়।
✐ Example:
——————-
আমি কাজটি করিব- I will/shall do the
work.
⛧ তারা কাজটি করিবে- They will/
shall do the work.
⛧ আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall
go to the school.
⛧ সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He
will go to the school.
⛧ তারা বাজারে যাইবে(যাবে) –
They will go to the market.
Note – সাধারনত 1st person এর পর shall
বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will
বসালেও চলবে।
???? Future Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে
থাকবে এরূপ বোঝালে Future
continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে
থাকিব, তে থাকিবে, তে
থাকিবা, তে থাকিবেন এদের যে
কোন একটি যুক্ত থাকে।
Structure:
——————-
Subject + shall be/will be + main verb + ing
+ object.
???? Subject-এর পর person ও number
অনুসারে shall be বা will be বসে এবং
মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
——————-
আমি বইটি পড়িতে থাকিব – I shall
be reading the book.
⛧ আমি গান গাইতে থাকিব- I shall be
singing the song.
⛧ তারা ফুটবল খেলিতে থাকিবে-
They will be playing football.
⛧ সে কাজটি করিতে থাকিবে- He
will be doing the work.
⛧ তুমি/ তোমরা স্কুলে যাইতে
থাকিবে- they will be going to school.
⛧ তিনি অফিসে যাইতে
থাকিবেন- He will be going to office.
???? Future Perfect Tense :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট
সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে
বোঝালে বা দুটি কাজের মধ্যে
একটি আগে হবে বোঝালে Future
perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে
যে কাজটি আগে হবে তা Future
perfect tense হয় এবং পরেরটা simple
present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া
থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে,
য়া থাকিবেন, এদের যে কোন
একটি যোগ থাকলে Future perfect tense
হয়।
Structure:
——————-
1st subject + shall have/will have + verb এর
past participle + 1st object + before + 2nd
subject + main verb + 2nd object.
???? Subject-এর পর person ও number
অনুসারে shall have বা will have বসে
এবং মূল verb-এর past participle form
ব্যবহূত হয়।
✐ Example:
——————-
বাবা আসার আগে আমি কাজটি
করিয়া থাকিব – I shall have done the
work before my father comes.
⛧ আমি বিকাল চারটার মধ্যে বইটি
পড়িয়া থাকিব – I shall have finished
reading the book by 4. P. m.
⛧ তুমি যাওয়ার পূর্বে আমি গান
গাইয়া থাকিব- I shall have sang a song
before you leave.
⛧ তারা আসার পূর্বে আমি পরা শেষ
করিব – I shall have finished my lesson
before they come.
???? Future Perfect Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে
কোন কাজ চলতে থাকবে এরূপ
বোঝালে future perfect tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে
যে কাজটি আগে চলতে থাকবে তা
future perfect tense হয় যে কাজটি পরে
হবে তা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে
থাকিব, তে থাকিবে, তে
থাকিবা, তে থাকিবেন এদের যে
কোন একটি উল্লেখ থাকে।
Structure:
——————-
Subject – 1st subject + shall have been/will
have been + main verb + ing + 1st object +
2nd subject + main verb + 2nd object.
???? Subject-এর পর shall have been বা will
have been বসে এবং মূল verb-এর শেষে
ing যোগ হয়।
✐ Example:
——————-
তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা
তোমার জন্য অপেক্ষা করতে থাকব-
we shall have been waiting for you until you
come back.
⛧ বাবা আসার আগে আমি কাজটি
করিতে থাকিব- I shall have been doing
the work before my father comes.
⛧ তারা আসার আগে আমি
খেলিতে থাকিব- I shall have been
playing before they come.
⛧ সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর
রবীন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ে
পড়তে থাকবে – he will have been
studying at Rabindrabharati university for
four years before he gets degree.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Thakurgaon
5000
Opening Hours
| Monday | 08:00 - 16:00 |
| Tuesday | 08:00 - 16:00 |
| Wednesday | 08:00 - 16:00 |
| Thursday | 08:00 - 16:00 |
| Saturday | 08:00 - 16:00 |
| Sunday | 08:00 - 16:00 |