পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি

পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি, Thakurgaon.

"পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি" মূল লক্ষ্য "বেদ, উপনিষদ, শ্রীমদ্ভগবদ্গীতা ও পতঞ্জল যোগদর্শন"কে কেন্দ্র করে ধ্যানযোগ অনুশীলন ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার মাধ্যমে একটি মহৎ সমাজ গঠন করা ও একইসাথে মানবের ইহজাগতিক ও পারমার্থিক উন্নতিতে সহযোগিতা করা।

21/06/2026

💐বাবা দিবসের শুভেচ্ছা সকলকে 💐

🌼পিতা ধর্ম্মঃ পিতা স্বর্গঃ পিতাহি পরমান্তপঃ।
পিতরি প্রীতিমাপন্নে সর্বাঃ প্রীয়ন্তি দেবতাঃ।। 🌼

🍁বঙ্গানুবাদ:-পিতা ধর্ম স্বরূপ, পিতা স্বর্গ স্বরূপ এবং পিতাই পরম তপস্যা স্বরূপ। সুতরাং পিতার প্রীতি লাভ করলেই সমস্ত দেবতাই প্রীত হন।🍀🍀
পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি

21/06/2026

🌸আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা🌸

আজ দোলুয়া সনাতনী গীতা পাঠশালার শিক্ষার্থী জ্যোতি রানী আমাদের শোনাল যোগের প্রকৃত অর্থ, মহর্ষি পতঞ্জলি ও শ্রীকৃষ্ণের বাণীর আলোকে।

🧘‍♀️ “যোগ হলো আত্মা ও পরমাত্মার মিলন” এই গভীর সত্যটিই যেন ঝরলো তার কণ্ঠে।

🌿 পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি
— “চিত্তের শুদ্ধিই প্রকৃত যোগ” 🕉️

20/06/2026

🕉️ সনাতন ধর্মে কারা সেই ৫ জন প্রত্যক্ষ দেবতা? জানেন কি?

শাস্ত্র আমাদের জীবনের এমন ৫ জন ব্যক্তিকে প্রত্যক্ষ দেবতার মর্যাদা দিয়েছে, যাদের সম্মান ও সেবা করাই প্রকৃত ধর্মাচরণ।

📌এই বিশেষ গীতা পাঠশালার ক্লাসে জানুন—
✅ ৫ জন প্রত্যক্ষ দেবতা কারা
✅ কেন তাঁদের দেবতার আসনে বসানো হয়েছে
✅ কীভাবে তাঁদের সেবা করাই প্রকৃত ধর্ম

🙏 ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না।

স্থান: পরদেশীপাড়া সনাতনী গীতা পাঠশালা
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও

#ভক্তি #গীতা

19/06/2026

শ্রীমদ্ভগবদ্গীতা ৭/১৪
– ঊর্মি রানী
- পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি

Photos from পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি's post 18/06/2026

🌸মহলবাড়ি সনাতনী গীতা পাঠশালা'র ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যার্থীদের ধর্মীয় শিক্ষার মেধা যাচাইয়ের লক্ষ্যে রাখা হয় কুইজ প্রতিযোগিতা।
কুইজে বিদ্যার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল। অধিকাংশ শিক্ষার্থী কঠিন সব প্রশ্নের সহজভাবে উত্তর দিয়েছিল, কারণ তাদের অধ্যয়ন ছিল প্রাণবন্ত।
📌 বাছাইকৃত কয়েকজনের মাঝে পুরস্কার তুলে দেন, পতঞ্জলি ধ্যানযোগ একাডেমির সম্মানিত সভাপতি ও স্থানীয় কিছু গুরুজন।
📌 পুরুষ্কার সরবরাহ করেছেন, পতঞ্জলি ধ্যানযোগ একাডেমির সম্মানিত উপদেষ্টা শ্রী কৃষ্টমোহন সিংহ স্যার ও সম্মানিত সভাপতি শ্রী জগদীশ শর্মা মগেন স্যার।
🌸অসংখ্য ধন্যবাদ তাদেরকে এই উদ্যোগটি নেওয়ার জন্য।

14/06/2026

“গীতাপাঠ শুধুমাত্র শ্লোক আবৃত্তি নয়, গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করে জীবনকে সেই আদর্শে পরিচালিত করাই গীতাপাঠের মূল উদ্দেশ্য।
তাই শ্লোক শুধু শুনেই থেমে থাকবেন না, তার অর্থ জানুন, উপলব্ধি করুন এবং জীবনে ধারণ করুন।”
– ঊর্মি রানী
(বিদ্যার্থী)
পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি

13/06/2026

বিশ্বমঞ্চে লাল-সবুজের গর্ব! 🇧🇩🔥
FIFA World Cup 2026-এর উদ্বোধনী মঞ্চে বাংলার সন্তান সঞ্জয় দেব🔥
বুকে বাংলাদেশ, হাতে টাইগার, কণ্ঠে বিশ্বজয়ের সুর।
"SIIR SIIR" এখন গোটা দুনিয়ার কানে। 🌍💚

12/06/2026

ধ্যানযোগে শান্তি আসে...🌸
আপনি ধ্যানযোগ করেন তো ⁉️

11/06/2026

দেরি করে শুভেচ্ছা জানানোর জন্য আমরা দুঃখিত! আমরা আসলে চেয়েছিলাম আপনার জন্মদিনের আনন্দটা আরও একটু দীর্ঘায়িত হোক। সময়টা পার হলেও আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা আপনার জন্য সবসময় ছিল, আছে এবং থাকবে। পতঞ্জলি ধ্যানযোগ একাডেমির বটবৃক্ষদের মধ্যে আপনি অন্যতম। আপনাদের কারনেই আজ আমরা ধর্মীয় শিক্ষার প্রচার প্রসারে কাজ করার সাহস পাচ্ছি। আশা করছি আমাদের এই বন্ধন অটুট থাকবে আজীবন...

🌸শুভ জন্মদিন🌸
শ্রী কৈলাশ শর্মা
সহ-সভাপতি
পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি

11/06/2026

শ্যামল ও দিপালী রানীর ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আপনাদের পাঠানো সহায়তা তুলে দেওয়া হলো দিপালী রানীর স্বামী শ্যামল দাদার হাতে।🌸
অভাবের তাড়নায় অসুস্থ স্ত্রীর মুখে অল্প খাবার তুলে দেওয়ার আশায় এই অসহ্য গরমেও ঘরের ফ্যানটি বিক্রি করে দিয়েছিলেন শ্যামল। কিডনি ও জরায়ুর কঠিন রোগে আক্রান্ত দিপালী ও শ্যামলের ভালোবাসার এই করুন কাহিনি ফেইসবুকে প্রচার হলে আপনারা সকলে ব্যক্তিগত এবং আমাদের নেওয়া সহায়তার উদ্যোগে অর্থ প্রেরণ করেছেন। বিশেষ করে বাংলাদেশ অগ্নিবীর ও পতঞ্জলি ধ্যানযোগ একাডেমির সদস্যরা এই দানে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেছেন। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
এক সহৃদয়বান ব্যক্তি তার উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর অর্থ বহন করছেন। এই যাত্রায় চিকিৎসার জন্য তাদের আরো অর্থ প্রয়োজন। আপনারা চাইলে এখনো তাকে সহায়তা করতে পারেন।

Want your school to be the top-listed School/college in Thakurgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Thakurgaon