Sunflower KG & Pre-cadet School

Sunflower KG & Pre-cadet School School

This School was founded in 1993 by Mr.Hamidul Haque Bulbul & Mr.Nazmul Hasan with a view to enhance the academic pursuits of this arena.The school is situated at the centre of Nekmarad Bazar. Administration:
1.Director-Md.Nazmul Hasan
2.Principal-Md.Hamidul Haque Bulbul
3.Teachers:
i.Abul Kalam Azad
ii.Khademul Islam
iii.Anjuman Ara

Rahim
iv.Lily Akhter
v.Akkhay kumar
vi.Shoriful Islam
vii.Shoriful Islam,BSC
viii.Rasel Ahmed
ix.Rubli Akter
x.Nilufar Yasmin
xi.Arif
xii.Seikh Sabbir Ahmed
xiii.Arjumant Afrin Rimky
xiv.Mokbul Islam
4.Employees:
i.Noren Chandra
ii.Bablu
iii.Faruk
iv.Nurunnobi

31/12/2025

এই বছরের শেষ পোস্ট

পঞ্চম শ্রেণীর বিদায় ২০২৫
29/11/2025

পঞ্চম শ্রেণীর বিদায় ২০২৫

নেকমরদ সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশإنا لله وإنا إليه راجعونগভীর শোক ও বেদনাভরা হ...
28/07/2025

নেকমরদ সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ

إنا لله وإنا إليه راجعون

গভীর শোক ও বেদনাভরা হৃদয়ে জানানো যাচ্ছে যে, নেকমরদ সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও সম্মানিত পরিচালক মোঃ নাজিমুল হাসান স্যার আর আমাদের মাঝে নেই।

তিনি গতকাল ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার রাত ১১টা ৩৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

স্যার একাধারে ছিলেন একজন স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষানুরাগী, সমাজসেবক, দক্ষ সংগঠক, সদালাপী এবং মানবিক গুণে গুণান্বিত ব্যক্তিত্ব। তাঁর অক্লান্ত পরিশ্রমে ও দূরদর্শী নেতৃত্বে নেকমরদ অঞ্চলের শিক্ষাব্যবস্থায় এসেছে গুণগত পরিবর্তন। আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় তাঁর অবদান অনন্য, যা আজকের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাজের আশীর্বাদ জন্য আশীর্বাদ।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত রুচিশীল ও সুচারু মানুষ ছিলেন। তাঁর রেখে যাওয়া স্মৃতি, আদর্শ এবং কর্ম আমাদের প্রেরণা হয়ে থাকবে।

তাঁর অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা শোকাহত, আমরা ভেঙে পড়েছি, কিন্তু তাঁর শিক্ষা ও মূল্যবোধ আমাদের পথ দেখাবে আজীবন।

আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

হে আল্লাহ, আপনি নাজিমুল হাসান স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।


নেকমরদ সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুল পরিবার

বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভ এসোসিয়েশন আয়োজিত স্কলারশিপ পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে।বরাবরের মতো সানফ্লাওয়ার কেজি...
24/04/2023

বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভ এসোসিয়েশন আয়োজিত স্কলারশিপ পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
বরাবরের মতো সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুল অসামান্য ফলাফল অর্জন করেছে। ১ম, ২য়, ৩য় গ্রেডে বৃত্তিসহ ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪১ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত সকলকে ও তাদের অভিভাবকগণকে অধ্যক্ষ ও পরিচালক মহোদয় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
[নিম্নে ৪১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর বিস্তারিত উল্লেখ করা হলো]

20/02/2023
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দরকার সঠিক পরিকল্পনা-মাফিক অনুসরণযোগ্য কৌশল। সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্ক...
25/11/2022

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দরকার সঠিক পরিকল্পনা-মাফিক অনুসরণযোগ্য কৌশল। সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের সুযোগ্য শিক্ষকমণ্ডলীর আছে ২৯ বছরের অভিজ্ঞতা, সাথে রয়েছে স্কুলটির বর্ণাঢ্য অতীত। মফস্বল একটি এলাকা নেকমরদ থেকে শত শত শিক্ষার্থী সঠিক পথে জ্ঞান অর্জন করে এ বিদ্যাপীঠকে সম্মানিত করেছে, সাথে সাথে নিজেদের জীবনকে গড়েছে উপযুক্ত রাস্তায়।

তাই আর দেরি কেন? আপনার সন্তানকে এই দক্ষ-অভিজ্ঞ-পারদর্শী শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে আজই নিয়ে আসুন।

পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণীকে উপলব্ধি করে আমাদের প্রতিটি অন্তর আত্মশুদ্ধি অর্জন করুক।সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট ...
09/07/2022

পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণীকে উপলব্ধি করে আমাদের প্রতিটি অন্তর আত্মশুদ্ধি অর্জন করুক।

সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীর প্রতি রইল ঈদ মুবারক।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২।সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক...
19/02/2022

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২।

সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ এর শুভেচ্ছা রইল।

"প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাক একুশের চেতনা..."

মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের কর্মসূচীঃডিসেম্বর ১৫, ২০২১ - বুধবারঃ বার্ষিক ক্...
14/12/2021

মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের কর্মসূচীঃ

ডিসেম্বর ১৫, ২০২১ - বুধবারঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
স্থানঃ বিদ্যালয় প্রাঙ্গণ

ডিসেম্বর ১৬, ২০২১ - বুধবারঃ র‍্যালি, বার্ষিক পুরষ্কার বিতরণী, পঞ্চম শ্রেণির বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্থানঃ বিদ্যালয় প্রাঙ্গণ।

সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের মহান বিজয় দিবস ২০২১ এর শুভেচ্ছা রইল।

"প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাক বিজয়ের চেতনা..."

সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের বিজয় দিবস ২০২০ এ...
15/12/2020

সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের বিজয় দিবস ২০২০ এর শুভেচ্ছা রইল।

"প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাক বিজয়ের চেতনা..."

Address

Nekmarad Bazar
Thakurgaon
5121

Alerts

Be the first to know and let us send you an email when Sunflower KG & Pre-cadet School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category