13/08/2026
কালেক্টরেট স্কুলের জন্য এক গুচ্ছ পরিকল্পনা
==========================
১৩.৮.২০২৬ খ্রি.
কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৭ পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও কাংখিত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জনাব মো: মোত্তালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এর সুযোগ্য জেলা প্রশাসক ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল হক। অভিভাবকদের সাথে দীর্ঘ আলোচনান্তে তিনি এসএসসি পরীক্ষার্থী সহ কালেক্টরেট স্কুলকে মডেল স্কুলে রুপান্তরিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সিদ্ধান্তসমূহ:
---------+------
* পিছিয়ে পরা ও দূর্বল শিক্ষার্থীদের জন্য শনিবারে সমস্যা ভিত্তিক বিশেষ ক্লাস।
* অভিভাবকদের আবেদনের ভিত্তিতে অধিকতর ভালো ফলাফলের লক্ষ্যে বিদ্যালয়ে কোচিং ক্লাস ও পুরস্কারের ব্যবস্থা।
* ১সপ্তাহের মধ্যে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ৩ জন দক্ষ শিক্ষক যুক্তকরন।
* প্রত্যেক মাসে অভিভাবকদের সাথে বসা ও শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিতকরন।
* টেস্ট পরীক্ষায় পাস না করলে এসএসসি ফরমপূরন করতে না দেয়া এবং এরই লক্ষ্যে পূর্বে থেকে শিক্ষার্থীকে প্রস্তুত করা।
* বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করনের লক্ষ্যে অভিভাবকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং অনুপস্থিতির কারন স্বশরীরে ব্যাখ্যা করা।
* শিক্ষার্থীর দূর্বলতার কারণ বিষয় শিক্ষক পর্যবেক্ষণ করবেন এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসা।
* জানুয়ারি ২০২৭ থেকে প্লে, নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণি চালুকরণ।
এছাড়াও উক্ত পদক্ষেপ সমুহ সুচারুরূপে সম্পন্নকরনে একজন ম্যাজিস্ট্রেটকে ট্যাগ করা ও একটি কন্ট্রোল রুম স্থাপন করাসহ আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। একাজে ডিসি মহোদয় সকল অভিভাবকের সহযোগিতা কামনা করেন।
---------------+------------+++-----------+---------
সমাবেশ শেষে প্রধান অতিথি মহোদয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক হাতে তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মো: ইমরান আলী।