14/06/2026
শিক্ষা ও সমাজ উন্নয়ন (শিসউ) এবং নুনতোর শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটি
বিষয়: বৃক্ষরোপণ কর্মসূচী সফলকরণ এবং বাঁশ কাটার জন্য আহ্বান।
সবাইকে শুভেচ্ছা,
আমাদের পরিবেশ রক্ষা ও সমাজকে সবুজায়নের লক্ষ্যে আগামী ২০ জুন ২০২৬ (শুক্রবার) একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
এই কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে গাছের নিরাপত্তা ও বেড়া দেওয়ার জন্য বাঁশের প্রয়োজন। তাই আগামী ১৭ জুন ২০২৬ (বুধবার) বাঁশ কাটার জন্য আপনাদের সকলকে নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসার এবং আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
একই সাথে, আগামী ২০/০৬/২০২৬ (শুক্রবার) মূল বৃক্ষরোপণ কর্মসূচী সফল ও সার্থক করতে শিক্ষা ও সমাজ উন্নয়ন (শিসউ)-এর সকল সম্মানিত সদস্য এবং নুনতোর শারদীয় দুর্গোৎসবের সকল শ্রদ্ধেয় ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
আসুন, আমরা সবাই মিলে আমাদের চারপাশকে সবুজ করে তুলি। আপনার উপস্থিতি ও সহযোগিতা আমাদের এই মহৎ উদ্যোগকে সফল করবে।
ধন্যবাদান্তে,
প্রচার সম্পাদক
শিক্ষা ও সমাজ উন্নয়ন (শিসউ)
Premananda Roy Prem