05/03/2026
প্রিয় এলামনাই,
আসসালামুয়ালাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের এসোসিয়েশন সভাপতি আমাদের বহুল প্রতীক্ষিত ইফতার ও দোয়া মাহফিলের দিনক্ষণের ঘোষণা দিয়েছেন। যেহেতু ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের এটা প্রথম ইফতার মাহফিল এবং আমাদের সম্মানিত সভাপতি সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সুতরাং আমরা সকলেই তার দিক নির্দেশনার প্রতি সম্মান রেখে আমাদের কার্যক্রম শুরু করে দেই ইনশাআল্লাহ। অংশগ্রহণ ফি ২০০/= মাত্র।
আহ্বানে
সভাপতি/সাধারণ সম্পাদক
ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন।
প্রচারে,
এস.এম.মাসফিক-উর-রহমান(শুভ)
প্রচার সম্পাদক
ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ঠাকুরগাঁও।