30/09/2022
♦ অনেকের জন্য অনুপ্রেরণা। দিন শেষে সরকারি চাকরিতে বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্ট কোন টাই মেটার করেনা ♥
Are you looking for a primary job exam Preparation Page & Group? We know how hard it can be to find
30/09/2022
♦ অনেকের জন্য অনুপ্রেরণা। দিন শেষে সরকারি চাকরিতে বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্ট কোন টাই মেটার করেনা ♥
18/09/2022
বাবা মা দুজনেই দিন মজুরের কাজ করে।
তাই ছোট বোনকে কোলে নিয়ে পরীক্ষা দিচ্ছে এই বালিকা।
এজন্যই হয়তো মায়ের পরেই বোনের স্থান।
মায়ের অবর্তমানে বড়বোন মায়ের মত যত্ন করে দেখাশোনা করে।
জীবন্ত সংগ্রামীতো এই মেয়েরাই।
ছবি সংগৃহীত
09/09/2022
সাধারণ জ্ঞান নোট
09/09/2022
BCS Preliminary Preparation | BCS Preparation | 45th BCS Preparation I How to Start BCS Preparation BCS Preliminary Preparation | BCS Preparation | 45th BCS Preparation I How to Start BCS Preparation [All Job Unlocked] YouTube Channel আপনাকে স্বাগতম । বিস...
08/09/2022
৪৫তম BCS প্রস্তুতির ধুম পড়ে গেছে! আপনার প্রস্তুতি ঠিকঠাক আছে তো?
হাতে আছে আর ৭-৮ মাস!⏱
👉 কী পড়বেন, কতটুকু পড়বেন, কোথা থেকে পড়বেন, বাসায় কতক্ষন পড়ে কিভাবে মনে রাখবেন?
এগুলো আমরাই গুছিয়ে দিচ্ছি....
এই অল্প সময়েই আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কেবল কেয়ার নয়, দরকার Extra Care!
পরপর দুইটি ব্যাচে ব্যাপক সাড়া পাওয়ার পর সবার অনুরোধে এবার শুরু হচ্ছে...
৪৫তম বিসিএস প্রিলিমিনারির-
“Extra Exam Batch-1”✨
আজকে ভর্তি হলেই 1500 টাকা !
কখনো ভেবেছেন কি,
যে গণিত, বিজ্ঞান সাধারণ জ্ঞান আপনি অষ্টম, নবম, দশম শ্রেণীতে পড়াশোনা করে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে এসেছেন; সেই সিলেবাসেই এখন চাকরির পরীক্ষা বা বিসিএসে প্রশ্ন আসলে আপনি কোয়ালিফাই করতে পারছেন না।
☑️ এটির কারণ কী?
যে কয়েকটি বিষয় আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে দিচ্ছে না; তার মধ্যে প্রধান ও অন্যতম কারণ হচ্ছে-
১.আপনি সামান্যতম অনুশাসনের মধ্যেও নেই যা মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলোতে পরিবারের অনুশাসনের মধ্যে থাকতেন। আপনি প্রতিদিনই চিন্তা করেন আজ বা আগামীকাল থেকেই পড়ালেখা শুরু করবেন থেকে কিন্তু এই আজ বা আগামীকাল আপনার আর আসে না।
২. আপনি ভালো স্টুডেন্ট হওয়ার পরও কোনভাবেই গণিত বা ইংলিশে ভালো করতে পারছেন না, যা আপনি কারো কাছেই বলছেন না।
৩.আপনি ভাল ও মেধাবী হওয়া সত্ত্বেও প্রতিযোগীতামূলক পরীক্ষায় টিকতে পারছেন না, কেন পারছেন না সেটিও বুঝেন না।
৪. ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে বিভিন্ন কারণে হতাশাগ্রস্থ হয়ে স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছেন যেখানে একটি ভালো পরামর্শ দেওয়ার মতো কাউকে খুঁজে পাননি।
৫. কোনো পড়াই পড়ার পর মনে থাকে না, একারণে আপনার আত্মবিশ্বাস এখন প্রায় শুন্যের কোঠায় চলে গেছে।
✔️এই চার থেকে পাঁচটি সমস্যার সমাধান করলেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনার সফলতার সম্ভাবনা প্রায় শতভাগ হবে ইনশাআল্লাহ। মৃদু অনুশাসনের সাথে প্রতিনিয়ত আপনাকে পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিস করানো এবং দুর্বল বিষয়গুলোতে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শূন্য থেকে গড়ে তোলার বাস্তবায়িত রূপ হলো এক্সট্রা কেয়ার ব্যাচ।
এখানে শুধু ক্লাসই হয় না। ক্লাসের পাশাপাশি প্রতি সপ্তাহে মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে আপনার পড়াশোনা সংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি হতাশা দূর করার বা আত্মউন্নয়নের জন্য স্পেশাল প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে।
আপনার সদিচ্ছা, পরিশ্রম করার মানসিকতা এবং আমাদের গাইড লাইন সম্পূর্ণ ফলো যদি করতে পারেন তাহলে এক্সট্রা কেয়ার ব্যাচের পক্ষ থেকে আপনাকে শতভাগ সফল হওয়ার সুখবর শোনাতেই পারি। এক্সক্লুসিভ ব্যাচ হওয়ায় দ্রুতই আসন সংখ্যা শেষ হয়ে যায়, তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এই ব্যাচে।
✅ যা যা থাকছে আমাদের এই কোর্সে:
পরীক্ষা পর্যন্ত বিশেষ ৩টি ধাপ করে আপনাকে গুছিয়ে প্রস্তুত করা হবে।
পিএসসি'র সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি ১০ টি সাবজেক্টের ১৩১টি লেকচার ক্লাস(প্রতিটি ক্লাস দেড়-দুই ঘণ্টার)। [ Recorded Class এর সুবিধা হলো অভীজ্ঞ স্যারদের ২ ঘণ্টার তথ্যবহুল ক্লাসগুলি ইচ্ছেমতো টেনে টেনে দেখে নোট করা যায়; অফলাইনে এটি মোটেও সম্ভব নয়।]
১. ইংরেজি ভাষা ও সাহিত্য- ২৬টি ক্লাস;
২.বাংলা ভাষা ও সাহিত্য- ২০ টি ক্লাস;
৩.গাণিতিক যুক্তি - ২০ টি ক্লাস;
৪.মানসিক দক্ষতা- ৪ টি ক্লাস;
৫.বাংলাদেশ বিষয়াবলি- ১৮ টি ক্লাস;
৬.আন্তর্জাতিক বিষয়াবলি- ১৮ টি ক্লাস;
৭.দৈনন্দিন বিজ্ঞান- ১৪ টি ক্লাস;
৮. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ৫ টি ক্লাস;
৯. ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ৫ টি ক্লাস;
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন -১০ টি ক্লাস।
১১. ক্লাস টেস্ট- ১৩১ টি;
১২. অ্যাসাইনমেন্ট টেস্ট- ২৫০ টি;
১৩. সাবজেক্ট টেস্ট- ৩১টি;
১৪. সাবজেক্ট ফাইনাল টেস্ট- ১০ টি;
১৫. Monthly ইভালূশন টেস্ট- প্রতি মাসে একটি (২০০ নম্বরের);
১৬. মডেল টেস্ট- ১০ টি (২০০ নম্বরের);
১৭. গ্র্যান্ড ফাইনাল এক্সাম- ১ টি (২০০ নম্বরের)।
১৮. থাকছে সমস্যা সমাধানে প্রচুর Live সলভ ক্লাস।
১৯. Live অ্যাসাইনমেন্ট।
[অ্যাসাইনমেন্টের সাথে বাজারে সেরা এক সেট বইয়ের প্রতিটি টপিকের কোন অংশের কতটুকু পড়তে হবে তা মার্ক করে দেয়া হয়, পাশাপাশি বিগত বিসিএসের প্রশ্ন বিশ্লেষণ করে কোন কোন টপিকস অধিক গুরুত্বপূর্ণ, মধ্যমানের গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ এইভাবে স্টার চিহ্ন দিয়ে মার্ক করে দেয়া হয়]
প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার পর লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় হাতে থাকে না।
তাই লিখিত পরীক্ষায় ভালো করার পিএসসির সিলেবাস অনুযায়ী ইংরেজি ও গণিতসহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ অংশ সমূহের গাইডলাইন।
✅ এই কোর্সটি করলে কী কী কাজে লাগবে ?
১. BCS, প্রাইমারি, নিবন্ধন, নন-ক্যাডার, নিয়োগ পরীক্ষায় প্রায় ১০০ ভাগ কাজে লাগবে।
২. BANK JOB পরীক্ষায় ৯০ ভাগ কাজে লাগবে।
✅ কোর্সটি কতদিন চলবে ?
৪৫-তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত।
ওরিয়েন্টেশন ক্লাস: 15/09/2022
✅ কোর্স ফি কত ?
রেগুলার ফি 10,000 টাকা; তবে আজকে ভর্তি হলে 8500 টাকা ছাড়ে 1500 টাকা (২২০০ পৃষ্ঠার উন্নত ও তথ্যসমৃদ্ধ লেকচার শিট সহ pdf )। (আসন সংখ্যা সীমিত)
চাইলে কিস্তিতেও ভর্তি হওয়া যাবে (শর্ত প্রযোজ্য)।
সফলতার গল্প শুরু হোক এখানেই
06/09/2022
মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ নোট সংগ্রহে রাখবেন,,আসাকরি উপকৃত হবেন 🥰
M
21/08/2022
#বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০
প্রশ্নত্তোর.
#এই ১০০ টি প্রশ্ন পড়লে আশা করি মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক এগিয়ে থাকবেন।
প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
উত্তর : অপারেশন সার্চ লাইট
প্রশ্ন : শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উত্তর : ২৫ মার্চ, ১৯৭১ সালে, মধ্যরাতে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
উত্তর : ১১ টি।
প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না ?
উত্তর : ১০ নং সেক্টর।
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উত্তর : ৭ জন।
আরো পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রন্থ ও লেখক
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উত্তর : ৬৭ জন ( আগে ছিল ৬৮)
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
উত্তর : ১৭৪জন। (আগে ছিল ১৭৫)
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উত্তর : ৪২৪জন।( আগে ছিল ৪২৬)
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
উত্তর : ৬৭২ জন। ( আগে ছিল ৬৭৬ জন। মোট ৪ জনের পদ স্থগিত করা হয়েছে।)
প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : রেসকোর্স ময়দানে।
প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে ?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।
প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উত্তর : বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমসিকিউ পড়তে ক্লিক করুন।
প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উত্তর : ২ ই মার্চ, ১৯৭১।
প্রশ্ন : বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর : আ স ম আব্দুর রব।
প্রশ্ন : কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর : ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
প্রশ্ন : চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উত্তর : ২৬ মার্চ, ১৯৭১।
প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর : ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
প্রশ্ন : শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উত্তর :০৮ জানুয়ারী ১৯৭২।
প্রশ্ন : এ দেশের মাটি চাই, মানুষ নয়। এ উক্তি কার?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।
প্রশ্ন : সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন : বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ৬ জন।
প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।
প্রশ্ন : মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
প্রশ্ন : কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর : এম, মনসুর আলী।
প্রশ্ন : মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
প্রশ্ন : মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : শেখ মুজিবর রহমান।
প্রশ্ন : মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন : মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উত্তর : অধ্যাপক ইউসুফ আলী।
প্রশ্ন : মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উত্তর : মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উত্তর : ১৮ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন : প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর : এম হোসেন আলী।
প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তর : ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উত্তর : ভারতের আমবাসা এলাকায়।
প্রশ্ন : দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
উত্তর : মাদার মারিও ভেরেনজি।
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
উত্তর : হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উত্তর : শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।
প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উত্তর : ২১ নভেম্বর, ১৯৭১।
প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উত্তর : ০৬ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উত্তর : আবদুস সাত্তার।
প্রশ্ন :
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর : দুই নম্বর সেক্টর
প্রশ্ন : অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর : ইয়াহিয়া খান
প্রশ্ন : সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
উত্তর : শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
প্রশ্ন : ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল?
উত্তর : প্রায় দশ লক্ষ
প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
উত্তর : এম. মনসুর আলি।
প্রশ্ন : সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
উত্তর : এম এফ
প্রশ্ন : রাজাকার বাহিনি গঠন করেন কে?
উত্তর : মওলানা এ কে এম ইউসুফ
প্রশ্ন : ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তর : ৩রা নভেম্বর
প্রশ্ন : মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তর : সেগুনবাগিচা
প্রশ্ন : কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তর : জুলফিকার আলী ভুট্ট
প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন : মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই
প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১১টি সেক্টরে
প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর : ১৪ ডিসেম্বর
প্রশ্ন : মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর : প্রায় ৩০ লাখ
প্রশ্ন : মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
উত্তর : চারটি
প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
উত্তর : ‘জয় বাংলা’।
প্রশ্ন : যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর
প্রশ্ন : আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
উত্তর : ১০নং সেক্টরে
প্রশ্ন : শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
উত্তর : গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
প্রশ্ন : শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর : ২৩ মার্চ ১৯৬৬
প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম
প্রশ্ন : ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তর : মেজর খালেদ মোশারফ
প্রশ্ন : মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?
উত্তর : মুক্তিফৌজ
প্রশ্ন : কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
উত্তর : ৩ মার্চ ১৯৭১
প্রশ্ন : কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ৭ ই মার্চ ১৯৭৩
প্রশ্ন : বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১
প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
প্রশ্ন : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দিন আহমেদ
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি ?
উত্তর : যশোর
প্রশ্ন : মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
উত্তর : যুক্তরাজ্য
প্রশ্ন : কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তর : ১৪ই ডিসেম্বর
প্রশ্ন : শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
উত্তর : ভারত সরকার
প্রশ্ন : মার্ক টলী কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক?
উত্তর : বিবিসি
প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তর : ব্রিটিশ সাংবাদিক
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
উত্তর : ডাচ
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
উত্তর : ৩ টি
প্রশ্ন : আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
উত্তর : ঢাকা সেনানিবাসে।
প্রশ্ন : ‘বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
উত্তর : ৭ই মার্চের ভাষন
প্রশ্ন : সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ ?
উত্তর : আইভরি কোস্ট
প্রশ্ন : কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তর : মেজর জেনারেল জ্যাকব
প্রশ্ন : ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
উত্তর : জুলফিকার আলী ভুট্টো
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
উত্তর : যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
প্রশ্ন : এম ভি সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
উত্তর : ৩রা মার্চ
প্রশ্ন : অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে ?
উত্তর : ৬০টি।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর : ১৮ এপ্রিল কলকাতায়
বঙ্গবন্ধু সম্পর্কে ১৮৪টি প্রশ্নোত্তর....
(১) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(২) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(৩) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(৪) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(৬) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(৭) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
(৯) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
(১০) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি – ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪ এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
(১১) বঙ্গবন্ধু উপাধি – ২৩ফেব্রু ১৯৬৯সালে । তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে ।
(১২) জাতির জনক – ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর রব। পল্টন ময়দানে
(১৩) রাজনীতির কবি(Poet of politics) – ৫ এপ্রিল ১৯৭১ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।
(১৪) আওয়ামী মুসলিম লীগ গঠন – ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।
(১৫) শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন – ১৯৬৬।
(১৬) বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
(১৭) পাকিস্তানি কারাগার থেকে মুক্তি – ৮জানু, ১৯৭২।
(১৮) স্বদেশ প্রত্যাবর্তন – ১০ জানুয়ারি ১৯৭২।
(১৯) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার – ২২ ফেব্রু ১৯৬৯।
(২০) বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ। – ৫-৬ফেব্রু ১৯৬৬।
(২১) ছয় দফা দিবস – ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।
(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(৩১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(৩২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(৩৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(৩৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
(৩৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(৩৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(৩৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(৩৮) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(৩৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(৪০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(৪১) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(৪২) বাংলাদেশ -এর নামকরণ করেন – ৫ডি: ১৯৬৯।
(৪৩) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(৪৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(৪৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(৪৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(৪৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(৪৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
(৪৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(৫০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
(৫১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(৫২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে এ পর্যন্ত ফাঁসি দেওযা হয়?
উত্তর: ৬জন। সর্বশেষ তথ্য-আগস্ট ২০২০
(৫৩) প্রথম বাঙালি হিসেবে জাতিসংঘে ভাষণদেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৫৪) বিবিসি জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয় কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২০০৪ সালে)।
(৫৫) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রথম লেখা কী?
উ : ‘অসাপ্ত আত্মজীবনী’।
(৫৬) শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে কবে?
উ : ১৭ মার্চ ১৯২০ সালে।
(৫৭) শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করে কবে?
উ : ১৫ আগস্ট ১৯৭৫ সালে।
(৫৮) বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল?
উ : খোকা।
(৫৯) বঙ্গবন্ধুর উপাধি কী ছিল?
উ : শেখ সাহেব, শেখ মুজিব, মিয়া ভাই।
(৬০) বঙ্গবন্ধুর ভাই বোন কতজন ছিল?
উ : ৪ বোন ২ ভাই তিনিসহ।
(৬১) বঙ্গবন্ধুর জন্মস্থান কোথায়?
উ : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
(৬২) বঙ্গবন্ধুর পিতার নাম কী ছিল?
উ : শেখ লুৎফর রহমান।
(৬৩) বঙ্গবন্ধুর মাতার নাম কী ছিল?
উ : সায়েরা খাতুন।
(৬৪) বঙ্গবন্ধু প্রথম শিক্ষা জীবন শুরু করে কোথায়?
উ : গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ।
(৬৫) বঙ্গবন্ধু এসএসসি পাশ করে কত সালে?
উ : ১৯৪২ সালে (মিশনারি স্কুল, গোপালগঞ্জ)।
(৬৬) বঙ্গবন্ধু বিএ পাশ করে কত সালে?
উ : ১৯৪৭ সালে (ইসলামিয়া কলেজ, কলকাতা)।
(৬৭) বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে কোথায় থাকতেন?
উ : বেকার হোস্টেল (২৪নং কক্ষ), কলকাতা।
(৬৮) বঙ্গবন্ধু প্রথম কারাভোগ করে কত সালে?
উ : ১৯৩৯ সালে।
(৬৯) বঙ্গবন্ধু রাজনীতি কখন শুরু করে?
উ : ছাত্র জীবনে।
(৭০) বঙ্গবন্ধু ‘আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
উ : ২৩ জুন ১৯৪৯ সালে।
(৭১) বঙ্গবন্ধু রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু করে কবে?
উ ; ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।
(৭২) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উ : ১৯৫৩ সালে।
(৭৩) যুক্তফ্রন্ট কত সালে গঠন হয়?
উ : ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে।💯
(৭৪) বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনে কোন আসন থেকে বিজয়ী হন?
উ : গোপালগঞ্জ আসন।💯
(৭৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উ ; যুক্তফ্রন্ট (১৯৫৪ সালে)।
(৭৬) বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলটির নাম কী?
উ : কম্বাইন্ড অপজিশন পার্টি (১৯৬৪ সালে)।
(৭৭) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয় কত সালে।
উ : ১৯৬৬ সালে।💯
(৭৮) বঙ্গদেশে অসহযোগের ডাক দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৭৯) বাঙালির মুক্তির সনদ কী?
উ : ছয়দফা আন্দোলন (১৯৬৬ সালে)।
(৮০) বঙ্গবন্ধু উপাধি কোথায় দেওয়া হয় কোথায়?
উ : রেসকোর্স ময়দান, ঢাকা।
(৮১) ‘বঙ্গবন্ধু’ জাতির জনক উপাধি লাভ করে কত সালে।
উ : ১৯৭১ সালে।
(৮২) ৭ মার্চ ১৯৭১ সালে ঐতিহাসিক ভাষণ দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮৩) ছয়দফা দাবি উত্থাপন করেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮৪) ছয়দফা দাবি কোথায় উত্থাপন করেন?
উ : লাহোর, পাকিস্তান।
(৮৫) বঙ্গবন্ধু ছয়দফা প্রথম কবে ঘোষণা করে?
উ : ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
(৮৬) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সর্বশেষ লেখা কী?
উ : ‘আমার দেখা নয়া চীন’।
(৮৭) ‘আমার দেখা নয়াচীন’ বইটির ভূমিকা লিখেছেন কে?
উ : শেখ হাসিনা।
(৮৮) ‘আমার দেখা নয়াচীন’ ভ্রমণকাহিনী রচিত হয় কত সালে?
উ : ১৯৫৪ সালে।
(৮৯) ‘আমার দেখা নয়াচীন’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উ : ২০২০ সালে।
(৯০) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহিত হয় কবে?
উ : ১৮ মার্চ ১৯৬৬ সালে।
(৯১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিক ভাবে “ছয়দফা’ কবে ঘোষণা করে?
উ : ২৩ মার্চ ১৯৬৬ সালে।
(৯২) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উ : লাহোর প্রস্তাব।
(৯৩) ছদফার প্রথম দফা কী ছিল?
উ : স্বায়ত্বশাসন।
(৯৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের হয়?
উ : ৩ জানুয়ারি ১৯৬৮ সালে।
(৯৫) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন?
উ : ৩৫ জন।
(৯৬) আগরতলা ষড়যন্ত্র মামলার ১নং আসামী কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৯৭) আগরতলা ষড়ন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়?
উ : রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(৯৮) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় কবে।
উ : ২২ ফ্রেবুুয়ারি ১৯৬৯ সালে।
(৯৯) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরণ করে কবে?
উ : ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে ।
(১০০) শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান কবে।
উ : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
(১০১) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণদেন কোথায়?
উ : রেসকোর্স ময়দান।
(১০২) ‘অসাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উ : ২০১২ সালে।
(১০৩) বঙ্গবন্ধুর নামে চেয়ারস্থাপন করে কোন বিশ্ববিদ্যালয়?
উ : ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইনস্টিটিউট থ্যাইল্যান্ড।
(১০৪) বঙ্গবন্ধুর রচিত বইসমূহের নাম কী?
উ : অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনমোচা, আমার দেখা নয়াচীন।
(১০৫) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উ : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(১০৬) বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে প্রথম প্রহরে।
(১০৭) মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু গ্রেফতার হয় কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর।
(১০৮) মুজিবনগর সরকার গঠন হয় কবে?
উ : ১০ এপ্রিল ১৯৭১ সালে।
(১০৯) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১১০) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১১১) বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায় কবে?
উ : ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১২) বঙ্গবন্ধু মুক্তির পর কোন দুটি দেশ হেেয় দেশে ফেরেন?
উ : যুক্তরাজ্য ও ভারত।
(১১৩) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১৪) বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১৫) বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণদেন কবে?
উ : ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
(১১৬) বঙ্গবন্ধু শান্তির জন্য ‘জুলিওকুরি পদক’ লাভ করে কবে?
উ : ১০ অক্টোবর ১৯৭২ সালে (ফ্রান্স)।
(১১৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হয় কখন?
উ : ১৫ আগস্ট ১৯৭৫ সালে (ভোরের প্রহরে)।
(১১৮) বঙ্গবন্ধুর স্বপরিবারে কারা হামলা করে?
উ : সেনাবাহিনীর এক দল ঘাতক।
(১১৯) বঙ্গবন্ধুর স্বপরিবার কোথায় নিহত হয়?
উ : ৩২ নম্বর বাসভবন, ধানমন্ডি, ঢাকা।
(১২০) বঙ্গবন্ধু স্বপরিবারের বেঁচে যাওয়া ২জনের নাম কী?
উ : শেখ হাসিনা ও শেখ রেহেনা।
(১২১) শেখ হাসিনা ও শেখ রেহেনা তখন কোথায় ছিলেন?
উ : পশ্চিম জার্মানি।
(১২২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে আদালত মৃত্যুদÐাদেশ দেন?
উ : ১২ জন।
(১২৩) বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক হয় কখন?
উ : ১৯৪৪ সালে (ছাত্রলীগের সম্মেলনে কুষ্টিয়া)।
(১২৪) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উ : আইন বিভাগ।
(১২৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয় কত সালে?
উ : ১৯৪৯ সালে।
(১২৬) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন কেন?
উ : চতুর্থ শেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ।
(১২৭)মুজিব শব্দের অর্থ কি?
উত্তর: উত্তরদাতা।
(১২৮)বঙ্গবন্ধুর পিতার নাম কি?
উত্তর: শেখ লুৎফর রহমান
(১২৯)বঙ্গবন্ধুর মাতার নাম কি?
উত্তর: মোসাম্মৎ সায়েরা খাতুন।
(১৩০)বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।
(১৩১)শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল?
উত্তর: খোকা।
(১৩২)‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১৩৩)বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
(১৩৪)বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(১৩৫)বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(১৩৬)বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(১৩৭)বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(১৩৮)বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(১৩৯)বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(১৪০)বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(১৪১)বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(১৪২)১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(১৪৩)১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(১৪৪)যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
(১৪৫)বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(১৪৬)১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(১৪৭)বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(১৪৮)আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(১৪৯)বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(১৫০)কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(১৫১)ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(১৫২)‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(১৫৩)আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(১৫৪)আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(১৫৫)শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(১৫৬)শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(১৫৭)কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(১৫৮)বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(১৫৯)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।
(১৬০)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(১৬১)বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(১৬২)১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(১৬৩)বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(১৬৪)বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(১৬৫)বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(১৬৬)বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(১৬৭)বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর:১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(১৬৮)বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(১৬৯)বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
(১৭০)মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
উত্তরঃ ১০ই এপ্রিল ১৯৭১।
(১৭১)মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কর তারিখে?
উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১।
(১৭২)ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের কোন মাসে?
উত্তরঃ ফেব্রুয়ারি মাসে।
(১৭৩)বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।
(১৭৪)২১ ফেব্রুয়ারি ১৯৫২ বঙ্গবন্ধু কোন কারাগারে বন্ধি ছিলেন?
উত্তরঃ ফরিদপুর কারাগার।
(১৭৫)২৬ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি?
উত্তরঃ অপারেশন বিগ বার্ড।
(১৭৬)বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেয়া হয় কত তারিখে?
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১
(১৭৭)কে বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেয়?
উত্তরঃ আ স ম আবদুর রব।
(১৭৮)বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন?
উত্তরঃ ভারত, ৬-৭ ফেব্রুয়ারি ১৯৭২।
(১৭৯)বঙ্গবন্ধু সর্বশেষ কোন দেশ সফর করেন?
উত্তরঃ জ্যামাইকা; ১৯৭৫।
(১৮০)বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১৯ নভেম্বর ২০০৯।
(১৮১)বঙ্গবন্ধু কবে সংবিধান স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭২।
(১৮২)বঙ্গবন্ধু ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫।
(১৮৩)বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তরঃ পঞ্চম তফসিলে
(১৮৪)স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তরঃ সপ্তম তফসিলে