14/05/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ খুব ভারাক্রান্ত হৃদয়ে জানতে পারলাম, আমাদের প্রিয় প্রাক্তন সহকর্মী মঞ্জুরা পারভীন ম্যাম আর আমাদের মাঝে নেই।
একসাথে কাটানো কর্মজীবনের স্মৃতিগুলো আজ বারবার মনে পড়ছে। মানুষ হিসেবে তিনি ছিলেন আন্তরিক, বিনয়ী ও হৃদয়বান। কর্মক্ষেত্রে তাঁর ব্যবহার, সহযোগিতা আর হাসিমুখ সবসময়ই মনে থাকবে।
মৃত্যু এক অনিবার্য সত্য, তবুও প্রিয় মানুষদের বিদায় মেনে নেওয়া খুব কঠিন।
আল্লাহ তাআলা যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দান করেন।
আমিন। 🤲