Kamol Roy

Kamol Roy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kamol Roy, Education, Thakurgaon.

BCS Math Course ..Lecture Plan ভতি হতে ইনবক্স করুন : কোর্ ফি-৫১০ টাকা। ওরিয়েন্টেশন ক্লাস  : ৫ মে রাত ৮ টা। ক্লাস হবে BCS...
03/05/2024

BCS Math Course ..Lecture Plan
ভতি হতে ইনবক্স করুন : কোর্ ফি-৫১০ টাকা।
ওরিয়েন্টেশন ক্লাস : ৫ মে রাত ৮ টা।
ক্লাস হবে BCS Perseverance পেজে...

১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত ফ্রী গণিত ক্লাস করতে আমাদের সাথে যুক্ত থাকুন ।ফ্রী গণিত লিখিত রুটিন প্রকাশিত ...বিস্তারিত জান...
20/04/2024

১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত ফ্রী গণিত ক্লাস করতে আমাদের সাথে যুক্ত থাকুন ।
ফ্রী গণিত লিখিত রুটিন প্রকাশিত ...
বিস্তারিত জানতে এবং ভতি হতে ইনবক্স করুন.....
কোর্স ফি - ৫১০ /-
ক্লাস শুরু : ০৫.০৫.২৪

12/05/2023

* বায়ুর গতি বিবেচনায় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের প্রকার
ড. মোহাম্মদ আমীন (শ্রদ্ধেয় স্যার)
ঘূর্ণিঝড়: ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি থেকে ৮৮ কিমি পর্যন্ত হলে সেটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন।
তীব্র ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায ৮৮ কিলোমিটারের ঊর্ধ্ব থেকে ১১৭ কিমি পর্যন্ত হলে সেটি তীব্র ঘূর্ণিঝড় বা তীব্র সাইক্লোন।
অতি তীব্র ঘূর্ণিঝড়: বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটারের ঊর্ধ্ব থেকে ২২০ কিমি পর্যন্ত হলে, তাকে বলা হয় অতি তীব্র ঘূর্ণিঝড়।
মহাঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন: ঘূর্ণিঝড়কালীন বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ কিলোমিটারের ওপরে গেলে তাকে মহাঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন বলা হয়।
# Follow my page:Kamol Roy

31/03/2023

দেখা হচ্ছে, আজ লাইভে। সবাইকে লাইভে আমন্ত্রন।

28/03/2023

প্রশ্ন: দুধের রং সাদা হয় ?
উত্তর: প্রোটিনের জন্য
» প্রশ্ন: মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি
» প্রশ্ন: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
উত্তর: উট
» প্রশ্ন: প্রবাল এক প্রকার ?
উত্তর: বহুকোষী কীট
» প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
উত্তর: আমিষ
» প্রশ্ন: রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উত্তর:প্রিজমের
» প্রশ্ন: মিষ্টি আলু কি?
উত্তর: শ্বেতসার জাতীয় খাদ্য
» প্রশ্ন: পেন্সিল তৈরীতে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: ধুন্দল
» প্রশ্ন: প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায়?
উত্তর: মালয়েশিয়ায় (১৯৯৮)
» প্রশ্ন: ‘হংকং ভাইরাস’ নামে পরিচিত ‘সার্স’ প্রথম কোন দেশে দেখা যায়?
উত্তর: চীন (২০০২)
» প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের
» প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?
উত্তর: প্যাথজেনিক
» প্রশ্ন: শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন?
উত্তর: প্রস্বেদন কমাতে
» প্রশ্ন: শীতল রক্তের প্রাণী কোনটি?
উত্তর: ব্যাঙ
» প্রশ্ন: বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
উত্তর: রাজ কাঁকড়া
» প্রশ্ন: উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি?
উত্তর: Cycas
» প্রশ্ন: জীব বিজ্ঞানের জনক কে?
উত্তর: এরিস্টটল
» প্রশ্ন: জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
উত্তর: কার্বনেট
» প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর: শুশুক
» প্রশ্ন: ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী?
উত্তর: ডলি
» প্রশ্ন: সবচেয়ে বড় কোষ কোনটি?
উত্তর: উট পাখির ডিম
» প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?
উত্তর: মাছ
» প্রশ্ন: ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
উত্তর: কেঁচো
» প্রশ্ন: প্রাকৃতিক লাঙল বলা হয় কোনটি?
উত্তর: কেঁচো
» প্রশ্ন: সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?
উত্তর: তেলাপোকা
» প্রশ্ন: প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উত্তর: মাইটোকন্ড্রিয়া
» প্রশ্ন: প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো
» প্রশ্ন: জীবাণু বিদ্যার জনক কে?
উত্তর: ভন লিউয়েন হুক
» প্রশ্ন: সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?
উত্তর: মানব ডিম্বানু
» প্রশ্ন: পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তর: বামন চিকা
» প্রশ্ন: সবচেয়ে বড় ফুল কোনটি?
উত্তর: র্যাফোসিয়া আরনন্ডি
» প্রশ্ন: শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর: উইলিয়াম হার্ভে
সংগৃহীত

25/03/2023

⭐ সফলতার ১৫টি সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when Kamol Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category