Quran Shikhun কুরআন শিখুন

Quran Shikhun কুরআন শিখুন

Share

Inshallah! by the grace Almighty of Allah! Definitely, you will be able to learn the holy Quran!

01/10/2021

Learn surah at takasur with bangla spelling and recite word word.


27/09/2021

The Throne Verse is the 255th verse of the 2nd surah of the Quran, Al-Baqarah. The verse speaks about how nothing and nobody is regarded to be comparable to God. This is one of the best-known verses of the Quran and is widely memorized and displayed in the Muslim world.

#আয়াতুল_কুরসি

19/09/2021

izhar | ইজহার কি | what is izhar| ইজহার কাকে বলে | izhar shikhun | কখন ইজহার পড়তে হয় | learn izhar

Link: https://youtu.be/lKYH9qPg5Gc


09/09/2021

surah kafirun | সূরা কাফিরুন | Surah Al-Kafirun of bangla spelling | সূর... https://youtu.be/u-L7RwNO5X0 via



#সূরা_কাফিরুন

14/08/2021

তাহাজ্জুদের নামাজের পর সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হলো ইশরাকের নামাজ।

ইশরাক, দোহা এবং চাশত একই নামাজ কীনা, এসব নামাজের সময়, নিয়ম ও রাকাতসংখ্যা সংক্ষেপে তুলে ধরা হলো।

❖ ইশরাক নামাজের পরিচয় ও ফজিলত:

ইশরাক মানে প্রভাত, সকাল, সূর্যোদয়। আনাস (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, এরপর সূর্যোদয় পর্যন্ত বসে যিকির করবে, এরপর সূর্যোদয় হলে (সূর্যোদয়ের ১৫/২০ মিনিট পর) দুই রাকাত নামাজ পড়বে, তার জন্য পরিপূর্ণ হজ্ব ও ‘উমরার সওয়াব লেখা হবে।’’ কথাটি তিনি জোর দিয়ে তিনবার বলেন। [তিরমিযি, আস-সুনান: ৫৮৬; হাদিসটি হাসান]

হাদিসে এই নামাজের কোনো নাম বর্ণিত হয়নি। তবে, বিদ্বানগণের নিকট এই নামাজ ইশরাকের নামাজ বা সূর্যোদয়ের নামাজ হিসেবে পরিচিত।

❖ দোহা ও চাশতের নামাজের পরিচয়:

‘দোহা’ শব্দটি আরবি। এর অর্থ হলো, দিনের প্রথম প্রহর। ফার্সিতে একে বলা হয় ‘চাশত’। অতএব, দোহা এবং চাশত একই নামাজ। পরিভাষায় সূর্যোদয়ের পর সূর্যের তাপ কিছুটা প্রখর হওয়ার পর যে নামাজ পড়া হয়, সেটিকেই দোহার নামাজ বলা হয়।

❖ দোহার (চাশতের) নামাজের মহান ফজিলত:

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমাদের শরীরের প্রতিটি জোড়ার জন্য (শুকরিয়াস্বরূপ) প্রতিদিন সকালে সাদাকাহ দিতে হয়। (জেনে রেখো) প্রত্যেক তাসবিহ (সুবহানাল্লাহ) সাদাকাহ; প্রত্যেক তাহমিদ (আলহামদুলিল্লাহ) সাদাকাহ; প্রত্যেক তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) সাদাকাহ; প্রত্যেক তাকবির (আল্লাহু আকবার) সাদাকাহ; সৎ কাজের আদেশ সাদাকাহ এবং অসৎ কাজ হতে নিষেধ করা সাদাকাহ। আর এসবের পক্ষ হতে দোহার (চাশতের) দুই রাকাত নামাজই যথেষ্ট হবে।’’ [মুসলিম, আস-সহিহ: ১৭০৪]

হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আদম সন্তান, তুমি দিনের প্রথম ভাগে আমার জন্য চার রাকাত আদায় করো; আমি তোমার (দিনের) শেষ ভাগের জন্য যথেষ্ট হবো।’’ [তিরমিযি, আস-সুনান: ৪৩৭; হাদিসটি সহিহ]

হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তার বাকি দিনের প্রয়োজন পূরণে যথেষ্ট হবেন এবং তার অপছন্দনীয় বিষয়গুলো তার কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন। [মুবারকপুরী, তুহফাতুল আহওয়াযি: ২/৪৭৮]

❖ দোহার (চাশতের) নামাজের রাকাতসংখ্যা:

আয়িশা (রা.) বলেন, ‘নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দোহার নামাজ ৪ রাকাত পড়তেন। তবে, আল্লাহ চাহেতো কখনো তা বৃদ্ধি করতেন।’ [মুসলিম, আস-সহিহ: ৭১৯]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে দোহার (চাশতের) ৮ রাকাত নামাজ পড়েছেন। [মুসলিম, আস-সহিহ: ৭৯১]

শারহুল জামি’ আস সহিহ গ্রন্থে এসেছে, সাহাবিদের মধ্যে আম্মাজান আয়িশা পড়তেন ৬ রাকাত; ইবনু উমার ২ রাকাত, সা’দ ও আম্মাজান উম্মু সালামাহ ৮ রাকাত, আলি ইবনু আবি তালিব ৪ রাকাত পড়তেন। রাদিয়াল্লাহু আনহুম আজমা‘ইন।

আলিমগণের বড় অংশের মতে, দোহার (চাশতের) নামাজ সর্বনিম্ন ২ রাকাত এবং সর্বোচ্চ ১২ রাকাত পড়া যায়। তাঁরা তাঁদের পক্ষে দলিল দিয়েছেন। তবে, শায়খ মুহাম্মাদ ইবনু সলিহ আল উসাইমিন (রাহ.) বলেন, ‘‘(দোহার নামাজের) সর্বোচ্চ রাকাত নির্ধারিত নয়। কেননা আয়িশা (রা.) হতে (উপরে) বর্ণিত হাদিসে বলা হয়েছে, ‘‘আল্লাহ চাহেতো এর চেয়ে অধিক পড়তেন’’ (নির্দিষ্ট বাউন্ডারি দেওয়া হয়নি)।’’ [শারহুল মুমতি’: ৪/৮৫]

তবে, হাদিসের ভাষ্য অনুযায়ী নবিজি অধিকাংশ সময় ৪ রাকাত আদায় করতেন, যেমনটি আমরা পূর্বেই পড়লাম।

❖ দোহার (চাশতের) নামাজের সময়:

সূর্যোদয়ের ১৫/২০ মিনিট পর থেকেই দোহার (চাশতের) নামাজ পড়া যায়। তবে, দোহার (চাশতের) নামাজের উত্তম সময় হলো, সূর্যের তাপ যখন প্রখর হয়। এই সময় থেকে নিয়ে দিনের দ্বিপ্রহর শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দোহার (চাশতের) নামাজের সময় থাকে।

❖ দোহা আর ইশরাক কি এক নামাজ?

প্রখ্যাত ফকিহ ও হাদিস বিশারদ ইমাম আবু বকর জাসসাস (রাহ.) বলেন, অধিকাংশ আলিমের মতে, ইশরাক এবং দোহার নামাজ একই। [আহকামুল কুরআন: ৩/৫৫৯]

মুহাদ্দিসগণ দোহা এবং ইশরাকের নামাজকে একই নামাজ গণ্য করেছেন। তবে, সুফিগণ আলাদা গণ্য করেছেন। [যাকারিয়া কান্ধলভি, ফাতহুল মুলহিম: ৪/৬৩৪]

ইমাম ত্বিবি তাঁর শারহুল মিশকাতে বলেছেন, ইশরাক হলো দোহার প্রথম সময়। মূলত দুটো একই নামাজ। শায়খ ইবনু বায, ইবনু উসাইমিন (রাহ.)-সহ আরবের আলিমগণের মতও তাই।

❖ উপসংহার:

মূল কথা হলো, ইশরাক এবং দোহা (চাশত) একই নামাজ। শুধু সময়ের পার্থক্যের কারণে এদের নাম ভিন্ন হয়েছে। ইশরাক হলো দোহার প্রথম সময়। যদি জামাতে ফজর আদায় করে, নামাজের স্থানে বসে থেকে যিকর করে, অতঃপর সূর্যোদয়ের ১৫/২০ মিনিট পর আদায় করা হয়, তবে এটিকে ইশরাক বলা হয়। আর সূর্য কিছুটা প্রখর হওয়ার পর (সকালের নাস্তার সময়ে) আদায় করলে এটিকে ‘দোহা’ (চাশত) বলা হয়। মৌলিকভাবে দুটোই দোহার নামাজ।

একই দিনে ইশরাক ও দোহার (চাশতের) নামাজ আদায় করাও জায়েয। কোনো (ফরজ, ওয়াজিব, সুন্নাত বা নফল) নামাজের নিয়ত যেহেতু মুখে পড়তে হয় না (শুধু অন্তরে ইচ্ছাপোষণ করতে হয়), সেহেতু ইশরাক এবং দোহার (চাশতের) নামাজেও অন্তরে ইচ্ছাপোষণ করাই যথেষ্ট।

09/08/2021

আজানের উত্তর
আজান: আল্লাহু আকবার-আল্লাহু আকবার
জবাব: আল্লাহু আকবার-আল্লাহু আকবার
আজান: আল্লাহু আকবার-আল্লাহু আকবার
জবাব: আল্লাহু আকবার-আল্লাহু আকবার
আজান: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ
জবাব: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ
আজান: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ
জবাব: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ
আজান: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ
জবাব: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ
আজান: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ
জবাব: আশহাদু আন্নামুহাম্মাদার রাসুল্লাহ
আজান: হাইয়া আলাস্ সালাহ
জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম
আজান: হাইয়া আলাস্ সালাহ
জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম
আজান: হাইয়া আলাল্ ফালাহ
জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম
আজান: হাইয়া আলাল্ ফালাহ
জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম
আজান: আস-সালাতু খাইরুম মিনান নাওম
জবাব: আসসাদ্দাকতা ও বারাতা
আজান: আস-সালাতু খাইরুম মিনান নাওম
জবাব: আসসাদ্দাকতা ও বারাতা
আজান: আল্লাহু আকবার-আল্লাহু আকবার
জবাব: আল্লাহু আকবার-আল্লাহু আকবার
আজান: লা ইলাহা ইল্লাল্লাহ
জবাব: লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ, মুয়াজ্জিন আযানে যা যা বলবে তাই বলতে হবে, শুধুমাত্র হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ বললে জবাবে সেটা না বলতে বলতে হবে লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আযানের জবাব দেওয়ার পদ্ধতি।
# এ_সম্পর্কে_দুই একটি প্রশ্ন এবং তার উত্তরঃ
# প্রশ্ন : # আযানের জবাব দিলে কি প্রতিদান পাওয়া যাবে?
# উত্তর : রাসুলুল্লাহ (সা:) বলেছেন, "যে ব্যক্তি খালেস অন্তরে আযানের জবাব দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।" সহীহ মুসলিম, হাদীস ৩৮৫। সুবহা'ন-আল্লাহ ! জান্নাত ওয়াজিব হয়ে যায় !!
# প্রশ্নঃ # বাথরুমে থাকা অবস্থায় আজান শুনলে কি আজানের উত্তর দিতে হবে?
# উত্তরঃ না, বাথরুমে থেকে আযানের উত্তর দেওয়া যাবেনা।
# শুধু আযানের উত্তরই না, বাথরুমে সমস্ত প্রকার যিকির, দুয়া, দুরুদ ও কুরআন তেলাওয়াত নিষিদ্ধ।
কারণ অপবিত্র জায়গায় আল্লাহর যিকির করা তাঁর সম্মান ও মর্যাদার পরিপন্থী।
# তবে কেউ যদি বাথরুমে প্রবেশ করার আগে দুয়া ও বের হওয়ার পরে দুয়া পড়ে – তার ঐ সময়টা ইবাদতের মধ্যেই গণ্য হবে।
বাথরুমে প্রবেশ করার আগে দুয়াঃ
( ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ‏) ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﺨُﺒُﺚِ ﻭَﺍﻟْﺨَﺒَﺎﺋِﺚِ ) .
উচ্চারনঃ বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আ’উযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ঈসি।
অর্থঃ আল্লাহর নামে। হে আল্লাহ আমি তোমার কাছে অপবিত্র পুরুষ জিন ও অপবিত্র নারী জিন হতে আশ্রয় প্রার্থনা করছি।
# আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। যেন আমরা আপনার পছন্দের বান্দাদের মধ্যে থাকতে পারি। ও জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে পারি।

08/08/2021


হরকত ও তানবীন একত্রে পড়া শিখুন | learn quran part 8 | কুরআন শিখুন পর্ব 8 | quran shikhun part 8 18/07/2021

হরকত ও তানবীন একত্রে পড়া শিখুন | learn quran part 8 | কুরআন শিখুন পর্ব 8 | quran shikhun part 8

https://youtu.be/C5jVRftaBUE

হরকত ও তানবীন একত্রে পড়া শিখুন | learn quran part 8 | কুরআন শিখুন পর্ব 8 | quran shikhun part 8 হরকত ও তানবীন একত্রে পড়া শিখুন | learn quran part 8 | কুরআন শিখুন পর্ব 8 | quran shikhun part 8আসসালামুআলাইকুম​​​​​​​​​ ওয়ারাহমাতুল্লাহি .....

12/07/2021

learn quran part 4 || কুরআন শিখুন পর্ব 4 || quran shikhun part 4 || কায়দা শিখুন পৃষ্ঠা 4

https://youtu.be/DWOROwxxT_A

learn quran part 2 || কুরআন শিখুন পর্ব 2 || quran shikhun part 2 || কায়দা শিখুন 2 পৃষ্ঠা 09/07/2021

learn quran part 2 || কুরআন শিখুন পর্ব 2

learn quran part 2 || কুরআন শিখুন পর্ব 2 || quran shikhun part 2 || কায়দা শিখুন 2 পৃষ্ঠা learn quran part 2 || কুরআন শিখুন পর্ব 2 || quran shikhun part 2 || কায়দা শিখুন 2 পৃষ্ঠাআসসালামুআলাইকুম​​​​​​​​​ ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারা...

06/07/2021

https://youtu.be/OM0uXTjsYq0

আরবী 29 টি হরফের পরীক্ষা | Test arabic 29 letter | quran shikkha

Want your school to be the top-listed School/college in Thakurgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House 259 Bhedail, Bhelai, Ranisankail
Thakurgaon
5120