ইকরির বেতন মিকরির বেতনের চেয়ে ২০% কম হলে, মিকরির বেতন ইকরির বেতনের চেয়ে শতকরা কত বেশি?
Math Master
Easy Solution Of Math and Mental Ability
https://www.facebook.com/share/1BXFPR6b2J/
এক্সপার্ট ক্যারিয়ার একাডেমি Best Career Partner
শুভ সকাল। কেমন আছেন সবাই? পড়াশোনার কি অবস্থা? পড়াশোনার সংস্কার কি শেষ হলো?
বিসিএস এর সার্কুলার হয়ে গেছে। সামনে নিবন্ধনের সার্কুলার হবে। আস্তে আস্তে পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আপনি কি প্রস্তুত?
কত বিয়োগ করলে বা কত জন সৈন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে?
#সাজেশনমূলক_প্রশ্ন_সমাধান
রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে আগামী ২৪ নভেম্বর।
এমতাবস্থায় যারা সিরিয়াসলি পরীক্ষা দিবেন অর্থাৎ যাদের এই পরীক্ষার মাধ্যমে চাকুরী পেতে হবে তাদের করণীয় কি বলে মনে করেন আপনারা??
যাদের প্রস্তুতি হয়েছে তাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত ও পরীক্ষা উপযোগী করার জন্য নিয়মিত পরীক্ষা দেওয়া জরুরী মনে করছি।
প্রতিদিন পরীক্ষা দেওয়ার উপকারিতাঃ
১. প্রতিদিন নিয়ম করে পড়তে পারবেন।
২. কনফিউশান দূর হবে।
৩. ভুল করার পর সঠিক শিখলে সেটা মনে রাখতে পারবেন দীর্ঘদিন।
৪. বাদ যাওয়া টপিক পড়ে নিতে পারবেন।
৫. পরীক্ষাভীতি দূর হবে।
৬. টাইম মেইনটেইন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।
৭. নিজের স্ট্রং জোন ও উইক জোন সম্পর্কে জানতে পারবেন।
৮. সর্বোপরি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে।
আপনারা আগ্রহী থাকলে প্রাইমারি পরীক্ষার সাজেশনমূলক পরীক্ষা ব্যাচ শুরু করতে চাই। পরীক্ষার সময় হবে রাত ১০ ঘটিকা।
পরীক্ষা শেষ হওয়ার পরপরই মেধাতালিকা তৈরি করে রেজাল্ট দেওয়া হবে। যেকোন বিষয়ের উপর আপনাদের চাহিদামাফিক সলভ ক্লাস দেওয়া হবে। গণিতের যেকোন টপিকের উপর জুম ক্লাস দেওয়া হবে।
আগ্রহীরা আজকের মধ্যেই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে
09/10/2023
#প্রাইমারি_শিক্ষক_নিয়োগ_পরীক্ষা_২০২৩
#সাজেশনমূলক_প্রশ্ন
#গণিত_২
#উত্তর_কমেন্টে_জানান
Everyone
১। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
(ক) ০.০১
(খ) ১
(গ) ২
(ঘ) -১
২। ০.০০০০০৯ এর বর্গমূল কোনটি?
(ক) ০.০০০৩
(খ) ০.০৩
(গ) ০.৩
(ঘ) ০.০০৩
৩। ০.১ এর বর্গমূল কত?
(ক) ০.২৫
(খ) কোনটিই নয়
(গ) ০.১
(ঘ) ০.০১
৪। ১০২৪ এর বর্গমূল কত?
(ক) ৫২
(খ) ৪২
(গ) ৩২
(ঘ) ২২
৫। ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
(ক) ৬
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
৬। ৪০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ন হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত?
(ক) ৫৩%
(খ) ৬১%
(গ) ৬০%
(ঘ) ৬৫%
৭। কোন স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে। ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনটিই পছন্দ করেনা। কতজন দুটোই পছন্দ করে?
(ক) ১০ জন
(খ) ১১ জন
(গ) ১৩ জন
(ঘ) ১৪ জন
৮। কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কতজন ছাত্র পাস করে?
(ক) ৩৫%
(খ) ৪৮%
(গ) ৬০%
(ঘ) ৬৫%
৯। কোন স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছেন। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
(ক) ৪০০ জন
(খ) ৪৫০ জন
(গ) ৫০০ জন
(ঘ) ৫৬০ জন
১০। কোন ক্লাসের ৩২ জন ছাত্রের ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে। ১৬ জন কবিতা পছন্দ করে। এবং ৭ জন দুটোই পছন্দ করে। কতজন কোনটিই পছন্দ করেনা?
(ক) ৫ জন
(খ) ৭ জন
(গ) ৮ জন
(ঘ) ১০ জন
১১। কোন পরীক্ষায় ১৮% শিক্ষার্থী ইংরেজীতে, ১২% শিক্ষার্থী গণিতে এবং ৯% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
(ক) ৭৯%
(খ) ৭৫%
(গ) ৭৭%
(ঘ) ৮২%
১২। কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজীতে পাস করেছে। ইংরেজীতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
(ক) ৭৭৫ জন
(খ) ৬৫০ জন
(গ) ৫০০ জন
(ঘ) ৩৭৫ জন
১৩। কোন পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজীতে, ১৮% পরিক্ষার্থী গণিতে এবং ১১% পরিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
(ক) ৭০%
(খ) ৭৩%
(গ) ৭৫%
(ঘ) ৭৬%
১৪। কোন পরিক্ষায় ৮৫% পরিক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করেছে?
(ক) ৮%
(খ) ১০%
(গ) ১১%
(ঘ) ১২%
১৫। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরিক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
(ক) ৬০ জন
(খ) ৮০ জন
(গ) ১০০ জন
(ঘ) ১২০ জন
১৬। একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলেনা। কতজন উভয়টিই খেলে?
(ক) ৩ জন
(খ) ৫ জন
(গ) ৭ জন
(ঘ) ১০ জন
১৭। কোন পরীক্ষায় ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করে। উভয় বিষয়ে ৬০% পাস করলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে?
(ক) ১৫%
(খ) ১০%
(গ) ১২%
(ঘ) ১১%
১৮। কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
(ক) ৫০০ জন
(খ) ৫৬০ জন
(গ) ৬০০ জন
(ঘ) ৪০০ জন
১৯। কোন শ্রেণীতে ১০০ জন পরিক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। উভয় বিষয়ে ৭৫ জন পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
(ক) ১
(খ) ৫
(গ) ৩
(ঘ) ২
২০। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরিক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১৫ জন বিদেশ চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করলো। কতজন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
(ক) ২০০
(খ) ২৫০
(গ) ১০০
(ঘ) ১৫০
12/09/2023
Shout out to my newest followers! Excited to have you onboard!
Md Rafique, Kamrun Nahar Begum, Robiul Islam Basher, Jahangir Alam Khan, Abir Hossain Sohel, Shabuj Roy, Md Hasibul Hasan, Mahidul Islam Rakib, Rajia Sultana Rima, Sakila Jahan Moon Mou, Lavlu Bin Abdul Majid, MD Harun Rashid, Tasfikun Islam Tasfiya, Shantana, মোঃ রফিকুল ইসলাম, লাল সবুজ, Ahnaf Shahriar Hamim, Shabnur Aktar Putul, Md. Hamim Hosen, Tinni Roy, Jui Islam, Effat Jahan, NisHat Rahoman, নুরনবী হৃদয়, Ononna Islam, Farhad Kobir Swadhin, Md Rashed Khan, Sathi Akther, Nondita Paul, Bayzid Sy E DA, Rabia Akter
#প্রাইমারি_সাজেশন_বাংলা_সাহিত্য
#পরীক্ষা_১
#কমেন্ট_বক্সে_উত্তর_কমেন্ট_করুন
#সর্বোচ্চ_সঠিক_উত্তরদাতার_জন্য_রয়েছে_বিশেষ_পুরস্কার
১। "একাত্তরের যীশু" গল্পটির রচয়িতা কে?
ক। শাহরিয়ার কবির
খ। সেলিম আল দীন
গ। মামুনুর রশীদ
ঘ। সৈয়দ শামসুল হক
২। “চিরকুমার সভা” নাটকটির রচয়িতা কে?
ক. নুরুল মোমেন
খ. অতুল প্রসাদ সেন
গ. রবিন্দ্রনাথ ঠাকুর
ঘ. সতেন্দ্রনাথ দত্ত
3। “রক্তাক্ত প্রান্তর” নাটকটির রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. আকবর হোসেন
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. মীর মোশাররফ হোসেন
4। “জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটি কে রচনা করেন?
ক. রশীদ হায়দার
খ. জিয়া হায়দার
গ. সেলিম আল দীন
ঘ. মামুনুর রশীদ
৫। “চিলেকোঠার সেপাই” উপন্যাসটি কার লেখা?
ক. আবুল ফজল
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. জহির রায়হান
ঘ. শহীদুল্লাহ কায়সার
৬। “ওরা কদম আলী” নাটকটি কে লিখেছেন?
ক. মুনীর চৌধুরী
খ. আবদুল্লাহ আল মামুন
গ. মামুনুর রশীদ
ঘ. রশীদ হায়দার
৭। “মানচিত্র” নাটকটির রচয়িতা কে?
ক. তুলসী লাহিড়ী
খ. আনিস চৌধুরী
গ. মামুনুর রশীদ
ঘ. দীনবন্ধু মিত্র
৮। “অয়োময়” নাটকটি কে রচনা করেন?
ক. হুমায়ুন আহমেদ
খ. রাবেয়া খাতুন
গ. সৈয়দ শামসুল হক
ঘ. জিয়া হায়দার
৯। “জমিদার দর্পণ” নাটকটি কে লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মীর মোশাররফ হোসেন
গ. নুরুল মোমেন
ঘ. কল্যাণ মিত্র
১০। “তারাবাঈ” নাটকটির রচয়িতা কে?
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. মীর মোশাররফ হোসেন
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
১১। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
ক. গণদেবতা
খ. আরণ্যক
গ. ঘরে-বাইরে
ঘ. বিষবৃক্ষ
১২। “আব্দুল্লাহ” উপন্যাসটির রচয়িতা কে?
ক. কাজী ইমদাদুল হক
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. শাহাদাত হোসেন
ঘ. শওকত ওসমান
১৩। “চাচা কাহিনী”র লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ মুজতবা আলী
গ. শওকত ওসমান
ঘ. ফররুখ আহমেদ
১৪। “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” গ্রন্থটির রচয়িতা কে?
ক. ড মূহম্মদ শহীদুল্লাহ
খ. মোঃ আবদুল হাই
গ. আতাউর রহমান
ঘ. আবুল মনসুর আহমদ
১৫। “হাঁসুলী বাঁকের উপকথা” উপন্যাসটি কার লেখা?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শওকত ওসমান
ঘ. মানিক বন্দোপাধ্যায়
১৬। “সূর্যদীঘল বাড়ী” উপন্যাসটি কার লেখা?
ক. আবু ইসহাক
খ. কাজী আবদুল ওদুদ
গ. শওকত ওসমান
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
১৭। “বিসর্জন” নাটকটির রচয়িতা কে?
ক. গিরিশচন্দ্র ঘোষ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সেলিম আল দীন
১৮। বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার -
ক. মামুনুর রশীদ
খ. আব্দুল মান্নান সৈয়দ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. আবুল হোসেন
১৯। “পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকটির রচয়িতা কে?
ক. নবীনচন্দ্র সেন
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. মনমোহন বসু
ঘ. সৈয়দ শামসুল হক
২০। “ক্রীতদাসের হাসি” উপন্যাসটির রচয়িতা কে?
ক. সরদার জয়েন উদ্দীন
খ. আনিস চৌধুরী
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. শওকত ওসমান
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Thakurgaon
5200