Torrah Hafizia High School Haripur, Thakurgaon

Torrah Hafizia High School Haripur, Thakurgaon High School

20/04/2026

২০২৬ এসএসসি এবং সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা!

25/02/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ।

যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল
প্রথমত এসএমএস পদ্ধতিতে জানা যাবে জুনিয়র ফলাফল। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

দ্বিতীয়ত অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নাম্বার ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

18/02/2026

পুরো রমজান বন্ধই থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা।

18/02/2026

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

প্রেস রিলিজ
ঢাকা, ১৮ ফেব্রয়ারি ২০২৬:

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনাব আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ লেখাপড়া শেষে কর্মসংস্থান, তার আলোকে শিক্ষা ব্যবস্থাপনা সাজানো হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেবো না। তবে আমাদের বিগত সরকারের সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সরকার অবগত আছে। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পাঠ্যপুস্তক প্রণয়নে উন্নত দেশগুলোর অনুসৃত বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করা হবে। বিশেষ করে ইতিহাসের বই তৈরিতে একাধিক স্তরের ইতিহাসবিদদের মতামত নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করা হবে। অতীতের ভুল নিয়ে না ভেবে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করাই সরকারের লক্ষ্য।

জনাব ববি হাজ্জাজ বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। তবে শিক্ষা সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা হবে এবং জবাবদিহির মধ্যেই কাজ করা হবে। আমরা মাত্রই দায়িত্ব নিয়েছি। তবে এটুকু পরিষ্কার করে বলতে পারি, যে কোনো পাঠ্যপুস্তক প্রণয়নে বিশ্বে উন্নত দেশগুলো যে পদ্ধতি অনুসরণ করে, আমরা সেই পদ্ধতিই অনুসরণ করব।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকগণ ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি।
15/01/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি।

16/11/2025

তোররা হাফিজিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ মিজানুর রহমান স্যার আনুমানিক রাত ১২ টার দিকে মৃত্যু বরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

03/10/2025

এতদ্বারা তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষা বছরের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অষ্টম শ্রেণিতে অধ্যয়ন রত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন একান্ত প্রয়োজন। তাই আগামী ০৫/১০/২০২৫ইং তারিখের মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।

অনুরোধ ক্রমে
প্রধান শিক্ষক
(মোহা: জমসেদ আলী)

যোগাযোগ :
প্রধান শিক্ষক 01714332750
জীতেন স্যার 01722982596

তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে দেয়ালিকা প্রকাশ ও জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বক্তব্য প্রতিযোগিতার কি...
01/08/2025

তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে দেয়ালিকা প্রকাশ ও জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বক্তব্য প্রতিযোগিতার কিছু আলোক চিত্র:

©

26/07/2025

📌 একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে।
🗓️ অনলাইনে আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৫
🔚 শেষ তারিখ: ১১ আগস্ট ২০২৫

⏳ নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করে ফেলো সবাই।

তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি/২৫ এর ফলাফল........জি.পি.এ-৫ মোট-১০জন, পাসের হার- ৯১.৮০٪আলহামদুলিল্লাহ💖.....সা...
10/07/2025

তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি/২৫ এর ফলাফল........
জি.পি.এ-৫ মোট-১০জন, পাসের হার- ৯১.৮০٪

আলহামদুলিল্লাহ💖.....সার্বিক দিক বিবেচনা করে তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় সেরাদের তালিকায় রয়েছে।

এবারের ফলাফল।
10/07/2025

এবারের ফলাফল।

Address

Haripur
Thakurgaon
3400

Alerts

Be the first to know and let us send you an email when Torrah Hafizia High School Haripur, Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category