Polytechnic Notice

Polytechnic Notice কারিগরি শিক্ষা বোর্ডের যেকোনো আপডেট তথ্য পেতে প্রতিদিন অন্তত একবার পেজটি ভিজিট করুন।
(210)

Polytechnic Notice পেইজটি ২০১৫ সাল থেকে সারাদেশের কারিগরি শিক্ষার্থীদের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

★ বাংলাদেশে বর্তমানে প্রায় ৭৬টির বেশি সরকারি নার্সিং ও মিডওয়াফারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ডিপ্লোমার পাশাপাশি এর মধ্যে ২৭...
24/08/2026

★ বাংলাদেশে বর্তমানে প্রায় ৭৬টির বেশি সরকারি নার্সিং ও মিডওয়াফারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ডিপ্লোমার পাশাপাশি এর মধ্যে ২৭টিতে বিএসসি ইন নার্সিং করানো হয়। যেমন- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া।
★ আবার সরকারি ২৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) রয়েছে। ডিপ্লোমার পাশাপাশি এর মধ্যে ৩টি তে বিএসসি করানো হয়। যেমন- ঢাকা, রাজশাহী, জনস্বাস্থ্য ইন্স.।
★ বাংলাদেশে ১৫টি সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে। ডিপ্লোমার পাশাপাশি এর মধ্যে ৩টি তে বিএসসি ইন টেক্সটাইল করানো হয়। যেমন- টাঙ্গাইল, বিহাতি, বরিশাল।

★ বাংলাদেশে বর্তমানে মোট ৫৪টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। কোনো ইনস্টিটিউটে বিএসসির সুযোগ নেই। সরকার/শিক্ষামন্ত্রণালয়/ শিক্ষামন্ত্রী চাইলেই বিভাগীয় ৮ পলিটেকনিকে ডিপ্লোমার পাশাপাশি বিএসসির সিস্টেম চালু করতে পারেন। এতে সরকারের খরচ কম লাগবে এবং হাজার হাজার ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। কোটি কোটি টাকা ব্যয়ে এতো এতো বিশ্ববিদ্যালয় করাটা আমার চোখে বিলাসিতা মাত্র।
★ একইভাবে ১৮টি সরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে। এখানেও কোনো ইনস্টিটিউটে বিএসসির সুযোগ নেই। সরকার/শিক্ষামন্ত্রণালয়/ শিক্ষামন্ত্রী চাইলেই ঢাকা সহ ২/১ টা ইনস্টিটিউটে কৃষি ডিপ্লোমার পাশাপাশি বিএসসির সিস্টেম চালু করতে পারেন।
★ বর্তমান শিক্ষামন্ত্রী অবশ্য ২০২২/২৩ সালে একটা টকশো তে বলেছিলেন, কারিগরি শিক্ষার জন্য আলাদা ❝কারিগরি মন্ত্রণালয়❞ গঠন করবেন।
সুতরাং একটা দেশ এগিয়ে নিতে কারিগরি বা প্রফেশনাল শিক্ষার বিকল্প নেই। আমার মনে হয় বাংলাদেশের শিক্ষানুরাগী ব্যক্তির খুবই সংকট। যারা এসব নিয়ে ন্যূনতম কথাও বলে না। আর বলবে কি করে, হয়তো তারা এগুলো জানেই না। শুধু জানে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো যাবে। কীভাবে নিজের পকেট ভারী করা যাবে। যাইহোক, শিক্ষামন্ত্রীর কাছে চাওয়া ঢাকা পলিটেকনিককে মডেল পলিটেকনিক করতে গেলে ডিপ্লোমার পাশাপাশি বিএসসি কোর্স চালু করুন, ডিপার্টমেন্ট সংখ্যা বাড়ান, আধুনিক ক্লাসরুম এবং ল্যাব সৃষ্টি করুন, শিক্ষক সংকট দূর করুন আর টকশোতে দেওয়া আপনার কথার বাস্তবায়ন করুন। এতেই দেশ বহুগুণ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।


#ফিচার

"দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যব...
24/08/2026

"দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ বাড়ানোর জন্যই মূলত এই উদ্যোগ"।

ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।।


📛নিউজ📛ডার্ক ওয়েবে ‘ম্যাডর‍্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী বাংলাদেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবসের ডেটাবেজ থেকে ...
24/08/2026

📛নিউজ📛

ডার্ক ওয়েবে ‘ম্যাডর‍্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী বাংলাদেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবসের ডেটাবেজ থেকে ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি সংগ্রহ করে তা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। তবে নিজেদের সিস্টেম বা ওয়েবসাইট থেকে ডেটা ফাঁসের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিডিজবস কর্তৃপক্ষ।

রবিবার প্রকাশিত ওই বিজ্ঞাপনে হ্যাকাররা প্রতিটি সিভির কপি ১ হাজার ডলারে বিক্রির কথা বলে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে, যার বেশিরভাগই ২০১১ থেকে ২০১৭ সালের পুরোনো ডেটা। সাইবার বিশেষজ্ঞরা একে উদ্বেগজনক বললেও, বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর জানিয়েছেন নিবন্ধিত কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করে থাকলে এবং প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

©️ Polytechnic Notice

“ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”ড. আ ন ম এহছানুল হক মিলনশিক্ষা এবং প্রাথমি...
23/08/2026

“ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।।


23/08/2026

⚫শোক সংবাদ⚫

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) মো. আবুল শাহীন কাওছার সরকারের সহধর্মীনি গত শনিবার (২২ আগস্ট) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চি'কিৎসাধীন অবস্থায় ই'ন্তে'কাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃ'ত্যু'তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শো'কসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

©️ Polytechnic Notice

📛 নিউজ 📛আজ (রবিবার) দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলাকালীন সময়ে কাছে আপত্তিকর কাগজপত্র থাকায়...
23/08/2026

📛 নিউজ 📛

আজ (রবিবার) দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলাকালীন সময়ে কাছে আপত্তিকর কাগজপত্র থাকায় ১.৩ শৃঙ্খলা বিধি মোতাবেক মোঃ রিদওয়ান ইসলাম রাফাত-এর এই পর্ব/বৎসরের পরীক্ষা বাতিল করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

মোঃ রিদওয়ান ইসলাম রাফাত, দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

© Polytechnic Notice

“উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।”ড. আ ন ম এহছানুল হক মিলনশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।।
23/08/2026

“উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।”

ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।।


23/08/2026

⚫ শোক সংবাদ ⚫

ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির ২০১৭-১৮ সেশনের ছাত্র ❝মোঃ আরিফ❞ ব্রেইন টি'উমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ই'ন্তে'কা'ল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

©️ Polytechnic Notice

২৫ তারিখের 'Industrial Attachment' সংক্রান্ত বিশেষ সেশনে যোগ দিন! ৫ম ও ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের সব কনফিউশন দূর করতে ...
22/08/2026

২৫ তারিখের 'Industrial Attachment' সংক্রান্ত বিশেষ সেশনে যোগ দিন! ৫ম ও ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের সব কনফিউশন দূর করতে আমাদের সাথে থাকছেন নাজিম ভাই (এক্স-ডুয়েটিয়ান ও Founder, School of Engineers)।

🟥 কী থাকছে সেশনে?

🚩 ইন্ডিাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কীভাবে ও কোথায় করবেন
🚩 প্রয়োজনীয় গাইডলাইন ও সরাসরি প্রশ্নোত্তর
সহপাঠীদের জানাতে পোস্টটি শেয়ার করুন এবং এখনই রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। (লিংক কমেন্টে) 👇

📛নিউজ📛জামালপুর সদর উপজেলার কম্পপুর ও পাথালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউট...
22/08/2026

📛নিউজ📛

জামালপুর সদর উপজেলার কম্পপুর ও পাথালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউট’। আজ জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

এ অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় এগিয়ে নিতে জামালপুরের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় এটি একটি নতুন সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

©️ Polytechnic Notice

Address

Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when Polytechnic Notice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share