27/03/2023
হোস্টিং বর্তমানে একটি চাহিদাপূর্ণ এবং খুব আকর্ষণীয় সেক্টরে পরিণত হয়েছে। হোস্টিংয়ের মাধ্যমে যে কেউ তার পাবলিক স্পিকিং এর স্কিলকে ডেভেলপ করতে পারে এবং এমনকি একটি ভালো ক্যারিয়ারও তৈরি করতে পারে। এই ক্রমবর্ধমান সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিখতে হবে কিভাবে নিজেকে আত্মবিশ্বাসী এবং মার্জিতভাবে উপস্থাপন করা যায়।
দারুন এই কোর্সে এনরোল করতে হলে ক্লিক করুন নিচের লিংকে:
https://mentorianbd.com/course/65/captivate-your-audience-hosting-101?fbclid=IwAR0_3YKM0BllwlC5U9nWgnnlqLFleIh1HN0wzupk54QE-uNATrrKGMGvYSg
কেন করবেন এই কোর্সটিঃ
হোস্টিং এ ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রায় অনেকেরই আছে। কিন্ত কেউ ইন্ট্রোভার্ট হওয়ার কারনে পারেন না। আবার অনেকে ক্যামেরা ফেস করাকে ভয় পেয়ে থাকে। ২/৪ জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে গিয়েই অনেকে নার্ভাস হয়ে পড়েন। হাত-পা কাঁপাকাপির মতো অবস্থা হয়ে যায়। কিন্ত খুব সহজেই যে এই স্কিলটি আয়ত্তে আনা যায় তা কি ভেবে দেখেছেন? প্রয়োজন আত্মবিশ্বাস এর সাথে কথা বলার। আত্মবিশ্বাস আসবে অনুশীলন থেকে। একজন দক্ষ হোস্ট হতে হলে ভালো লিসেনার ও হতে হবে। সামনের মানুষের কথা মনোযোগ সহকারে শুনতে হয়। এছাড়া কথার ভাষা, অঙ্গভঙ্গি, আই কন্ট্যাক্ট মেইনটেইন করা জানতে হবে।
তাই হোস্টিং এর প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই Mentorian আপনাদের জন্য নিয়ে আসছে “Captivate Your Audience: Hosting 101” নামের দারুন একটি কোর্স। এই কোর্সে ইন্সট্রাকটর হিসেবে আছেন Noorjahan Islam Sumaya যিনি Radio Carnival এ Voice Artist এবং হোস্ট হিসেবে কাজ করছেন।