Educare With Sohan

Call Directions Contact the school

Educare With Sohan Dreams are not what you see in your sleep, dreams. are those that don't let you sleep."- Dr. APJ A. K

26/10/2025

Collected:

🔥নোবেল বিজয়ী ২০২৫ মনে রাখার সবচেয়ে কার্যকরী টেকনিক🔥

✴️ চিকিৎসাশাস্ত্রে নোবেল

➡️ টেকনিক— রাম সার কনভেনশন

> রাম — রামসডেল।
> সা — সাকাগুচি।
> কন — ক্রুনকো।

✴️ পদার্থ বিজ্ঞানে নোবেল

➡️ টেকনিক — ক্লে মাটির রেট

> ক্লে — ক্লার্ক।
> মাটি — মার্টিনিস।
> রেট — দেভরেট।

(মাটি যেহেতু পদার্থ তাই এটা দিয়ে পদার্থবিজ্ঞান মনে রাখবেন)

✴️ রসায়ন বিজ্ঞানে নোবেল

➡️ টেকনিক — ই য়া বা খেয়ে রবি গান গায়।
অথবা, ইয়া রব আমি কিতার মধ্যে টাকা ঢালতেছি।

> ইয়া — ইয়াগি।
> রবি— রবসন।
> গায় — কিতাগাওয়া।

অথবা,
> ইয়া — ইয়াগি।
> রব — রবসন।
> কিতা — কিতাগাওয়া।

(কেমিক্যাল একটার মধ্যে আরেকটা ঢেলে বিক্রিয়া ঘটাতে হয় তাই ঢালতেছি দিয়ে রসায়নবিজ্ঞান মনে রাখতে পারেন)

✴️ অর্থনীতিতে নোবেল

➡️ টেকনিক — হাউন আংকেল মফিজ।

> হাউন — হাউইট।
> আ — আগিয়ো।
> ম — মোকিয়ব।

(হাউন আংকেল অবৈধ ইনকামের পাহাড় গড়েছিল। প্রচুর অর্থের মালিক হয়েছিল। এটা দিয়ে অর্থনীতি মনে রাখতে পারেন)

✴️ সাহিত্যে নোবেল

➡️ হকার > ক্রাসনোহরকাই।

✴️ শান্তিতে নোবেল

➡️ মাচাদো।

সাফিউল আজম, মেন্টর, বিসিএস নেস্ট।

14/06/2025

➤➤➤ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক:

১) বর্তমান মাথাপিছু আয়- ২৮২০ মার্কিন ডলার।

২) ৫৪তম বাজেটের আকার- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

৩) বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে- ৫.২৫%

৪) মূল্যস্ফীতিঃ ৬.৫%।

৫) সাম্প্রতিক ড. মুহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান- জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে।

৬) সাম্প্রতিক "কিং চার্লস হারমনি পুরষ্কার"২০২৫ পান- ড.মুহাম্মদ ইউনুস।।

৭) দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে- চট্টগ্রামে।

৮) মনোরেলের দৈর্ঘ্য- ৫৪ কি.মি.

৯) বর্তমানে গ্যাসক্ষেত্র- ৩০টি

১০) সর্বশেষ ৩০-তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে- মাদারগঞ্জ, জামালপুরে।

১১) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান- ১৩০তম।

১২) মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্হান- ১৪৯তম।

১৩) ৫১ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে- আলবার্টা, কানাড়ায়।

১৪) কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে- ব্রাজিলে।

১৫) সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন- ইকরামুল হাসান বিজয়।

১৬) হিমালয় পর্বতের "অন্নপূর্ণা চূড়ায়" আহরণকারী ১ম বাংলাদেশি- বাবর আলী।

১৭) সি টু সামিট একটি- পর্বত অভিযানের নাম।

১৮) ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম - দ্য আমেরিকা পার্টি।

১৯) দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে- সোনাগাজী, ফেনী।

২০) থ্রি-জিরো তত্ত্বের উদ্ভাবক- ড. মুহাম্মদ ইউনুস।

18/05/2025

সিনিয়র অফিসার (Combined Bank) লিখিত পরীক্ষার জন্য ১৫ দিনের একটি ফলপ্রসূ প্রস্তুতি নির্দেশিকা:

১ম দিন:
নিজেকে জানুন, দুর্বলতা শনাক্ত করুন।
পুরোনো একটি ব্যাংকের লিখিত প্রশ্ন টাইম ধরে দিন।
কোন অংশে বেশি সময় লাগছে, কোথায় আটকে যাচ্ছেন, সেটা নোট করুন।
ইংরেজি, বাংলা, ম্যাথ, ট্রান্সলেশন, ফোকাস রাইটিং – কোনটা সবচেয়ে দুর্বল?

লক্ষ্য: নিজের ভুল খুঁজে ভবিষ্যতের পরিকল্পনা সাজানো।

২য় দিন:
ইংরেজি ফোকাস রাইটিং-
যেকোনো একটি সাম্প্রতিক বিষয় (যেমনঃ Inflation, Unemployment, Digital Bangladesh) নিয়ে ১৫০–২০০ শব্দ লিখুন।
Introduction (২ লাইন) + Body (৬–৮ লাইন) + Conclusion (২ লাইন)
টিপস: বানান, grammar ও clarity খেয়াল রাখুন। কম লিখুন, কিন্তু টক্কার মত লিখুন।

৩য় দিন:
ট্রান্সলেশন (B→E & E→B)-
৫টি বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করুন।
৫টি ইংরেজি বাক্য বাংলায় রূপান্তর করুন।
ভাবানুবাদ ধরে রূপান্তর করুন—শব্দ ধরে নয়।
বিশেষ অনুশীলন: আপনি যেটা অনুবাদ করছেন, তা নিজে পড়ে বুঝুন—বুঝতে পারছেন তো?

৪র্থ দিন:
গণিত অনুশীলনের দিন।
ব্যাংকের বিগত প্রশ্ন থেকে ৫টি সমস্যা নিন (বিভিন্ন অধ্যায় থেকে)।
টাইম ধরে দিন—যেমন ১৫ মিনিটে ৩টি ম্যাথ।
সমাধানের পদ্ধতি মুখস্থ না করে বুঝে করুন।

৫ম দিন:
ইংরেজি প্যাসেজ ও সারাংশ অনুশীলন
Daily Star বা অন্য উৎস থেকে একটি প্যাসেজ নিন।
প্রধান বক্তব্য বের করে bullet points-এ লিখুন।
summary লিখে দেখুন, আপনি কতটুকু বুঝেছেন।

৬ষ্ঠ দিন:
বাংলা অংশ-
যেকোনো একটি বিষয় নিয়ে ছোট রচনা লিখুন (যেমনঃ দুর্নীতি, বেকারত্ব, নির্বাচন ব্যবস্থা)।
১০ লাইনের মধ্যে যেন পয়েন্ট আসে।
বানান ও বাক্য গঠনের ওপর গুরুত্ব দিন।

৭ম দিন:
পূর্ণ মডেল টেস্ট (সিমুলেশন)
একটি পুরোনো লিখিত প্রশ্ন ২ ঘণ্টায় দিন।
পরিবেশ তৈরি করুন—ঘড়ি ধরুন, মোবাইল দূরে রাখুন।
পরীক্ষা শেষে ভুলগুলো চিহ্নিত করুন।

৮ম দিন:
ফোকাস রাইটিং + ট্রান্সলেশন-
আজ আবার ফোকাস লিখুন (নতুন টপিক নিয়ে)।
একইভাবে ১০টি নতুন বাক্য ট্রান্সলেট করুন।
নিজে পড়ুন—আপনার অনুবাদ কি বাস্তব, সহজবোধ্য?

৯ম দিন:
ম্যাথ স্পিড টেস্ট-
আজ স্পিড বাড়াতে ১০টি ম্যাথ ৩০ মিনিটে করার চেষ্টা করুন।
ভুল হলে সময় বাড়িয়ে আবার করুন।
জটিল সমস্যা চিনে বারবার চর্চা করুন।

১০ম দিন:
প্যাসেজ + সারাংশ + ফোকাস-
একটি ইংরেজি প্যাসেজ নিন, summary লিখুন।
আজ evening-এ একটি নতুন ফোকাস লেখুন।
পুরোনো ফোকাসগুলো পড়ে নিজে নিজে ভুল ধরুন।

১১তম দিন:
জেনারেল নলেজ লেখা অনুশীলন-
IMF, ADB, Interest Rate, Digital Currency ইত্যাদি নিয়ে ১০ লাইনের তথ্যভিত্তিক লেখা দিন।
পয়েন্ট দিয়ে লিখুন, মুখস্থ নয়—বোঝার ভাষায় লিখুন।

১২তম দিন:
রিভিশন + ব্যর্থতা বিশ্লেষণ-
আগের ১১ দিন যা যা লিখেছেন, সেগুলো পড়ুন।
ভুলগুলো নোট করুন—একই ভুল বারবার হচ্ছে কিনা খেয়াল করুন।
আজ একটু ধীর গতিতে চলুন—বিশ্লেষণের দিন।

১৩তম দিন:
ফুল প্র্যাকটিস দিন-
আবার একটি Full Mock Test দিন (Bank Written Style)।
২ ঘণ্টা টাইম ধরে দিন।
ফোকাস, ট্রান্সলেশন, ম্যাথ, প্যাসেজ—সব কভার করুন।

১৪তম দিন:
দুর্বল অংশে স্পেশাল ফোকাস-
যেটায় বারবার ভুল করেছেন—সেটা আজ শুধুই করবেন।
যেমন যদি ট্রান্সলেশন দুর্বল হয়, তবে আজ ২০টি বাক্য অনুবাদ করুন।

১৫তম দিন:
আত্মবিশ্বাস ও রিভিশনের দিন।
আজ শুধু পুরোনো লেখা পড়ুন।
লিখবেন না, শুধু আত্মবিশ্বাস নিন—"আমি পারব" এই বিশ্বাস আনুন।
পরীক্ষার environment মনে মনে visualize করুন।

শেষ কথা: নিজের ওপর বিশ্বাস রাখুন।
> আপনি যদি এই ১৫ দিন গাইডলাইন ধরে নিজের ৪-৫ ঘণ্টা সময় দেন, তবে কেউ আপনাকে ঠেকাতে পারবে না।
যারা পাস করে, তারা আপনাদের মতই ছিল—শুধু তারাই সিরিয়াস ছিল, নিয়ম মেনেছে।
তাই আপনি পারবেন, ইনশাআল্লাহ।

✅ সরকারি/বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁর...
17/05/2025

✅ সরকারি/বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন।

একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।

ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন।

নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকরির ভাইভাতে সাধারণত ফ্রেশার এবং চাকরির পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয়:-
1. আপনার নাম কী?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নাম কী?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন।
14. আপনার জেলার নাম কী? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কী কারণে বিখ্যাত তা আলোচনা করুন।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18.
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কী?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কী ধরনের কাজ করেছেন? সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কী কী বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কীভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কীভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কী করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কীভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান?
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কী বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কী বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কীভাবে গ্রহণ করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কী?
49. কী আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেনো অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেকগুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কী ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কী কী পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কীভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কী ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কীভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কী মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কীভাবে গ্রহন করছেন আপনি? কী কী সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কী বা কী করতে ভালো লাগে?
76. আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কে?

সংগৃহীত ও সংশোধিত তথ্য

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
27/02/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

17/02/2025

বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ তথ্যাবলি:

1. মোট নদ-নদী- প্রায় ৭০০টি।
2. ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি।
3. মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি।
4. বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা) যার ভারতীয় নাম গঙ্গা।
5. মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি।
6. বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)।
7. বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)।
8. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই।
9. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ (৫৬ কিমি)।
10. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা।
11. হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।)।
12. প্রধান নদী- পদ্মা।
13. দীর্ঘতম নদী-পদ্মা
14. দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ)।
15. প্রশস্ততম নদী- যমুনা।
16. সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী।
17. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা।
18. চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই।
19. জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে
20. প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী
21. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ
22. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
23. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
24. বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)
25. যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে
২৬. কুমিল্লার দু:খ বলা হয়-গোমতীকে (জোয়ার-ভাটা হয় না)।

#বিভিন্ন নদীর পূর্বনাম
1. যমুনা> জোনাই নদী
1. বুড়িগঙ্গা> দোলাই নদী (দোলাই খাল)
1. ব্রহ্মপুত্র> লৌহিত্য
26. নদী সিকস্তি- নদী ভাঙনে সর্বস্বান্ত
27. নদী পয়স্তি- নদীর চরে যারা চাষাবাদ করে
28. ফারাক্কা বাঁধ- গঙ্গা নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)
29. বাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)
30. টিপাইমুখ বাঁধ- বরাক নদীর উপরে (ভারতের মণিপুর রাজ্যে)
31. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র- কর্ণফুলী নদীর উপর (১৯৬২ সালে নির্মিত)
32. চট্টগ্রাম বন্দর- কর্ণফুলী নদীর তীরে
33. মংলা (খুলনা) বন্দর- পশুর নদীর তীরে
34. মাওয়া ফেরিঘাট- পদ্মার তীরে
35. প্রধান নদীবন্দর- নারায়ণগঞ্জ
36. নদী গবেষণা ইন্সটিটউট- ফরিদপুর
37. নদী উন্নয়ন বোর্ড- ঢাকায়।

#বিভিন্ন নদীর উৎপত্তিস্থল-
1. পদ্মা> হিমালয়ের গঙ্গৌত্রি হিমবাহ
1. ব্রহ্মপুত্র> তিব্বতের মানস সরোবর
1. যমুনা> তিব্বতের মানস সরোবার
1. মেঘনা> আসামের লুসাই পাহাড়
1. কর্ণফুলী> মিজোরামের লুসাই পাহাড়।

#নদী তীরবর্তী শহর:
* ঢাকা = বুড়িগঙ্গা
* চট্টগ্রাম= কর্ণফুলী
*কুমিল্লা= গোমতী ডাকাতিয়া
*রাজশাহী= পদ্মা
* মহাস্থানগড়= করতোয়া
* বরিশাল= কীর্তনখোলা
*খুলনা= রূপসা
* টঙ্গী=তুরাগ
* চাঁদপুর= মেঘনা
* গাজীপুর= তুরাগ
*সুনামগঞ্জ= সুরমা
* মংলা= পশুর
* ভৈরব=মেঘনা
* রংপুর= তিস্তা
* টাঙ্গাইল= যমুনা
* পঞ্চগড়= করতোয়া
*. কক্সবাজার=নাফ
* নাটোর=আত্রাই
*দৌলতদিয়া= পদ্মা
*কুষ্টিয়া= গড়াই।

#দ্বীপ
1. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ------ বাংলাদেশ
2. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ----- সুন্দরবন
3. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-----ভোলা (৩৪০৩ বর্গকিমি)
4. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা----- ভোলা, (দ্বীপের রাণী)
5. সর্ব দক্ষিণের দ্বীপ-----ছেঁড়া দ্বীপ (না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ)
[প্রকৃতপক্ষে, ছেঁড়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণের অংশ। তবে জোয়ারের সময় এটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে আলাদা হয়ে যায় ।]
6. একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ----- সেন্ট মার্টিন দ্বীপ
7. নিঝুম দ্বীপ অবস্থিত----- মেঘনা নদীর মোহনায়
8. নিঝুম দ্বীপের পুরোনো নাম----বাউলার চর
9. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- সাতক্ষীরা জেলায় (আয়তন---- ৮ বর্গকিমি)
10. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়
11. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত)
12. দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ----- বাংলাদেশ ও ভারতের
13. ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়------ ১৯৮১ সালে
14. একমাত্র পাহাড়ি দ্বীপ----- মহেশখালি
15.আদিনাথ মন্দির আছে---মহেশখালিতে
16. মনপুরা দ্বীপ অবস্থিত---ভোলা জেলায়
17. হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট---- সুন্দরবনে অবস্থিত
18. বাতিঘরের জন্য বিখ্যাত----কুতুবদিয়া
19. প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল-----সন্দ্বীপ
20.বৃহত্তম দ্বীপ একমাত্র দ্বীপ জেলা--ভোলা।
22. সর্ব দক্ষিণের দ্বীপ------ছেঁড়া দ্বীপ
23. সামুদ্রিক প্রবাল দ্বীপ পূর্বনাম/ অপর নাম- নারিকেল জিঞ্জিরা------সেন্ট মার্টিন, ৮ কিমি।
24. পাহাড়ি দ্বীপ আদিনাথ মন্দির অবস্থিত-------মহেশখালি
55. বাতিঘরের জন্য বিখ্যাত----- -কুতুবদিয়া
26. মনপুরা দ্বীপ অবস্থিত-----ভোলা জেলায়।
27. সুন্দরবনে অবস্থিত-----হিরণ পয়েন্ট
28. সুন্দরবনে অবস্থিত----টাইগার পয়েন্ট
29. সূর্য উদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখা যায় যে দ্বীপ থেকে------কুয়াকাটা, পটুয়াখালী, ১৮ কিমি।

#বিল
1. সর্ববৃহৎ বিল- চলনবিল
2. চলনবিল- পাবনা ও নাটোরে অবস্থিত
3. চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী- আত্রাই
4. মিঠাপানির মাছের প্রধান উৎস- চলনবিল
5. তামাবিল- সিলেটে
6. বিল ডাকাতিয়া- খুলনায়
7. আড়িয়াল বিল- শ্রীনগর (মুন্সীগঞ্জ)

#হাওড়
1. সবচেয়ে বড় হাওড়- টাঙ্গুয়ার হাওড়
2. টাঙ্গুয়ার হাওড়- ‍সুনামগঞ্জে
3. টাঙ্গুয়ার হাওড়- World Heritage (UNESCO ঘোষিত)
4. টাঙ্গুয়ার হাওড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করে- ২০০০ সালে
5. হাকালুকি হাওড়- মৌলভীবাজার।

[বিল ও হাওড়ের পার্থক্য মূলত- বিলে সারা বছর পানি থাকে, কিন্তু হাওড়ে সারা বছর পানি থাকে না । শীতকালে হাওড় শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানিতে ভরে যায়। বিলের পানির স্তর মাটির স্তরের নিচে থাকে, তাই বিলে সারা বছর পানি থাকে। আর হাওড়ের পানির স্তর থাকে মাটির স্তরের উপরে; মূলত আশেপাশের তুলনায় নিচু হওয়ায় বর্ষাকালে ভরা নদীর পানি হাওড়ে এসে জড়ো হয়। শীতকালে নদীর পানি কমে গেলে হাওড়-ও শুকিয়ে যায় ।]

#ঝরনা
1. শীতল পানির ঝরনা- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
2. গরম পানির ঝরনা- সীতাকুণ্ডে।

(তথ্য সংগৃহীত)

24/01/2025

post.
✍️ব্যাংক ও ব্যাংকিং (Bank and Banking) সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর:
১। ব্যাংক কি? (What is Bank?)
উ: ব্যাংক হলাে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণত: মুনাফার লক্ষ্যে পরিচালিত হয় এবং জনগণের অর্থ সংরক্ষিত রাখে ও আমানতকারীর নির্দেশ অনুসারে অর্থ প্রদান করে।
২। ব্যাংক শব্দের কিভাবে উৎপত্তি ঘটে? (How the term bank was originated?)
উ: ‘ব্যাংক’ (Bank) শব্দটি জার্মান শব্দ 'Banck' থেকে এসেছে। 'Banck' শব্দের অর্থ স্থূপ বা উঁচু ঢিবি (mound)। এর সমার্থক ইটালীয় শব্দ হলাে banco। তবে বেশির ভাগ চিন্তাবিদ বিশ্বাস করেন Bank শব্দটির উৎপত্তি Banck থেকে, যার দ্বারা স্থূপ বুঝানাে হয়; অর্থাৎ স্থুপীকৃত অর্থ নিয়েই ব্যাংকের কাজ কারবার পরিচালিত হয়।
৩। আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি হিসাবে কাদেরকে বিবেচনা করা হয়? কোন কোন পেশাজীবি শ্রেণীর কার্যক্রম থেকে ব্যাংক ব্যবস্থার কার্যক্রম শুরু হয়?] (Who are the forerunners of modern banking system?)
উ: দেশে স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর মাধ্যমে পরিচালিত অর্থায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ব্যাংক ব্যবস্থা বিকাশ লাভ করে।
৪। ব্যাংকের সূত্রপাত কোথা থেকে ঘটে? (How did bank originate?)
উ: প্রাচীনকালে ধর্মীয় উপাসনালয় থেকে ব্যাংক ব্যবসার সূত্রপাত বলে ধারণা করা হয়। খ্রীষ্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে উপাসনালয়গুলাে আমানত সংরক্ষণ ও ঋণপ্রদান কার্যক্রম যখন শুরু করে, তখন থেকেই ব্যাংক কার্যক্রমের সূত্রপাত বলে মনে করা হয়।
৫। ব্যাংক ও ব্যাংকিং - এর সংজ্ঞাগত পার্থক্য কি?(What is the definitional difference between bank and banking?)
উ: ব্যাংক হলাে একটি আর্থিক প্রতিষ্ঠান, যা সাধারণতঃ মুনাফার লক্ষ্যে পরিচালিত হয়ে জনগণের অর্থ সংরক্ষিত রাখে এবং আমানতকারীর নির্দেশ অনুসারে অর্থ প্রদান করে। আর ব্যাংকের কার্যাবলীর সমষ্টিগত রূপকে ব্যাংকিং বলে। যে শাস্ত্র বা বিষয় পাঠ করলে ব্যাংক ব্যবস্থা ও ব্যাংকের কার্যাবলী সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়, তাকে ব্যাংকিং বলে ।
৬। ব্যবসায়ী শ্রেণীর কার্যক্রম থেকে কিভাবে ব্যাংক ব্যবস্থার কার্যক্রম শুরু হয়? (How did banking activities originate from business activities?)
উ: ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে এমন এক ধরণের ব্যবসায়ি দেখা দেয়, যাদের ইস্যুকৃত/ লিখিত আদেশ-নামা মুদ্রা হিসাবে বিনিময় কাজে ব্যবহৃত হত। সেই লিখিত আদেশ-নামা আধুনিক বাণিজ্যিক ব্যাংকের বিনিময় বিল, ট্রাভেলার চেক, এসবেরই অনুরূপ।
৭। Oxford Dictionary অনুযায়ী ব্যাংকের সংজ্ঞা দাও। (Give a definition of bank following oxford dictionary.)
উ: Oxford Dictionary অনুসারে “ব্যাংক হলাে এরূপ একটি প্রতিষ্ঠান, যা অর্থ সংরক্ষিত রাখে এবং আমানতকারীর নির্দেশ অনুযায়ী তা প্রদান করে”।
৮। মহাজন সুদে টাকা ধার দেওয়ার পেশাজীবি শ্রেণীর কার্যক্রম থেকে কিভাবে ব্যাংক ব্যবস্থার কার্যক্রম শুরু হয়? মহাজনী কার্যক্রম থেকে কিভাবে ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটে?] (How did banking activities originate from money lenders' activities?)
উ: মহাজনদের হাতে অনেক সময় পর্যাপ্ত অর্থ জমা থাকে। তা থেকে তারা প্রয়ােজনের সময় অপরকে ঋণ দিতে পারে। ঋণ প্রদান বাবদ তারা সুদ আদায় করে। আবার অপরের নিকট থেকে সুদের বিনিময়ে অর্থ জমা রাখে। সেই জমাকৃত অর্থ থেকে আবার ধারে ব্যবসা শুরু করে। এভাবে মহাজন শ্রেণী বিকাশ লাভ করতে থাকে। মহাজনরা বিভিন্ন ব্যক্তির সম্পদের নিরাপত্তা প্রদান করে, যা আধুনিক বাণিজ্যিক ব্যাংকের লকার ব্যবস্থার অনুরূপ।
৯। স্বর্ণকারদেরকে কেন ব্যাংকার হিসাবে গণ্য করা হয়? (Why Goldsmiths are regarded as banker?)
উ: জনগণের মূল্যবান ধাতব পদার্থ তথা মুদ্রা, স্বর্ণকারদের মাধ্যমে নিরাপদ সংরক্ষণের কাজ থেকে ধীরে ধীরে আধুনিক ব্যাংক ব্যবস্থায় আমানত গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ব্যাংক এভাবে আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান (depositories) পরিচিত হয়ে উঠে।
১০। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কি? (What is small and cottage industrial bank?)
উ: দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প টিকিয়ে রাখার জন্য এবং তাদের বিকাশে সহায়তা প্রদানের জন্য বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে ক্ষুদ্র ও কুটির শিল্প বলে।
১১। ইলেক্ট্রনিক ব্যাংকিং কি? (What is electronic banking?)
উ: কমপিউটার, ইন্টারনেটসহ আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি সাপেক্ষে ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে ।
১২। উন্নয়ন ব্যাংক কি? (What is development bank?)
উ: উন্নয়ন ব্যাংক বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বুঝানাে হয়, যা বিশেষ ক্ষেত্রে ও বিশেষ উদ্দেশ্যে ঋণ প্রদান করে এবং সেই সংগে ঋণ গ্রহীতাকে ঋণের অর্থ ব্যবহারে উপদেশ প্রদান করে। উন্নয়ন ব্যাংক দীর্ঘ মেয়াদি ঋণ দেয় এবং সাধারণত: জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে না। দেশে উপযুক্ত বিনিয়ােগ প্রকল্প প্রণয়নও বাস্তবায়নে উন্নয়ন ব্যাংক সহায়তা প্রদান করে। কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, রপ্তানি ও বাণিজ্য উন্নয়ন -এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট উন্নয়ন ব্যাংক লক্ষ্য করা যায়। কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, Exim Bank হল উন্নয়ন ব্যাংক।
১৩। এক মালিকানা ব্যাংক কি? (What is single proprietor's bank?)
উ: যে ব্যাংকের মালিক একজন এবং তার দ্বারাই যদি উক্ত ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তবে এরকম ব্যাংক-কে এক মালিকানা ব্যাংক বলা হয়।
১৪। একক ব্যাংকিং কি? (What is unit banking?)
উ: নির্দিষ্ট কার্যালয়ের মাধ্যমে নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জনগােষ্ঠির জন্য যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, তাকে একক ব্যাংকিং বলা হয়।
১৫। অ-তালিকাভূক্ত ব্যাংক কি? (What is non-scheduled bank?)
উ: দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রবর্তিত নীতিমালা মেনে চলার অঙ্গীকার না করে যেসব ব্যাংক কাজ কর্ম পরিচালনা করে, তাদেরকে অ-তালিকাভূক্ত ব্যাংক বা নন-সিডিউলড ব্যাংক’ বলে
১৬। অংশীদারি ব্যাংক কি? (What is partnership bank?)
উ: সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১০ জন অংশীদারের মাধ্যমে ব্যাংকের মালিকানা পরিচালিক ও নিয়ন্ত্রিত হলে তাকে অংশীদারি ব্যাংক বলে। দেশে প্রচলিত ব্যাংকিং আইন ও অংশীদারি আইন এবং বিধিমালা অনুযায়ি অংশীদারি ব্যাংক পরিচালিত হয়।
১৭। আমানত ব্যাংকিং কি? (What is deposit bank?)
উ: বিভিন্ন ধরণের আমানত সংগ্রহ ও তার ভিত্তিতে স্বল্পমেয়াদি ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণকে আনানত ব্যাংকিং বলা হয়। সাধারণভাবে বাণিজ্যিক ব্যাংকগুলাের কার্যক্রমকে আমানত ব্যাংকিং বলা হয়।
১৮। আঞ্চলিক ব্যাংক কি? (What is regional bank?)
উ: নির্দিষ্ট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে যে ব্যাংক ভূমিকা রাখে, তাকে আঞ্চলিক ব্যাংক বলা হয় । Asian Development Bank / ADB হলাে আঞ্চলিক ব্যাংকের একটি উদাহরণ।
১৯। আন্তর্জাতিক ব্যাংক কি? (What is International Bank?)
উ: যে ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখে, তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। বিশ্ব ব্যাংক (World Bank) আন্তর্জাতিক বাংক হিসাবে। সবার কাছে পরিচিত।
২০। পাইকারি ব্যাংক কি? (What is wholesale bank)
উ: যে ব্যাংক কোনাে বৃহৎ প্রতিষ্ঠানকে একযােগে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে, তাকে পাইকারি ব্যাংক বলে। বৃহৎ প্রতিষ্ঠানকে ব্যাংক কর্তৃক বিপুল পরিমাণ ঋণ দীর্ঘমেয়াদের জন্য প্রদানের ব্যবস্থাকে পাইকারি ব্যাংকিং (Wholesale Banking) বলে।
২১। বিনিময় ব্যাংক কি? (What is exchange bank?)
উ: বৈদেশিক ব্যবসা বাণিজ্য পরিচালনায় সহায়তা প্রদানের উদ্দেশ্যে এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে বিনিময় ব্যাংক বলে।
২২। বিশেষায়িত ব্যাংক কি? (What is specialised bank?)
উ: নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যেসব ব্যাংক নির্বাচিত ক্ষেত্র বিবেচনায় রেখে পরিকল্পিতভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে বিশেষায়িত ব্যাংক বলা হয়।
২৩। বিশ্ব ব্যাংক কি? (What is World Bank?)
উ: ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস্ সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুসারে IMF এর সদস্য দেশগুলাে সম্মিলিতভাবে ১৯৪৫ সালে যে ব্যাংক স্থাপন করে, সেই ব্যাংককে বিশ্ব ব্যাংক বলা হয়।
২৪। মিশ্র ব্যাংক কি? (What is mixed bank?)
উ: যেসব ব্যাংক একই সাথে বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের কার্যাবলী সম্পন্ন করে, তখন তাদেরকে মিশ্র ব্যাংক কলা হয়। যেমন, বাংলাদেশ কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক।
২৫। শিল্প ব্যাংক কি? (What is industrial bank?)
উ: দেশে শিল্প স্থাপন তথা শিল্প বিকাশের ক্ষেত্রে বিনিয়ােগ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তাকে শিল্প ব্যাংক বলে।
২৬। সিডিউল ব্যাংক বা তালিকাভুক্ত বা তফসিলি ব্যাংক কি? (What is scheduled bank?)
উ: দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রবর্তিত নীতিমালা মেনে চলার শর্তে যেসব ব্যাংক কাজ কর্ম পরিচালনা করে, তাদেরকে ‘সিডিউল ব্যাংক বলে।
২৭। বাণিজ্যিক ব্যাংক কি? (What is Commercial bank?)
উ: বাণিজ্যিক ব্যাংক হলাে মুনাফার লক্ষ্যে পরিচালিত এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত গ্রহন করে, আমানতকারীদের নির্দেশে অর্থ প্রদান করে এবং সংগৃহীত ও সংরক্ষিত অর্থ তহবিলের ভিত্তিতে ঋণ প্রদান করে।
২৮। Off-shore Bank কি? (What is Off-shore Bank?)
উ: মুক্তবাণিজ্য এলাকার সুযােগ সুবিধাসহ আন্তর্জাতিক ব্যাংকিং-এ Off-shore ইউনিটের দ্বারা যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে, তাকে Off-shore Bank বলে।
২৯। মার্চেন্ট ব্যাংক/সওদাগরী ব্যাংক কি? (What is merchant bank?)
উ: যে ব্যাংক তার গ্রাহকদের অর্থ বিনিয়ােগ বিষয়ে পরামর্শ প্রদান করে, শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত লাভ-অলাভ সম্পর্কে ধারণা দেয় এবং কোম্পানিগুলােকে নতুন শেয়ার চালু করার পরামর্শ দান করে, তাকে মার্চেন্ট বা সওদাগরী ব্যাংক বলা হয়।
৩০। মহিলা ব্যাংক কি? (What is women bank?)
উ: দেশের মহিলাদের ব্যাংকিং কার্যক্রমে আকৃষ্ট করার জন্য যেসব ব্যাংক মহিলাদের দ্বারা পরিচালিত হয়, তাদেরকে মহিলা ব্যাংক বলে।
৩১। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? (What is central bank?)
উ: দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থা এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য যে আর্থিক প্রতিষ্ঠান/ব্যাংক দায়িত্ব পালন করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। যেমন- ‘বাংলাদেশ ব্যাংক হলাে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, ভারতে ‘ভারতীয় রিজার্ভ ব্যাংক’, ‘ব্যাংক অব ইংল্যান্ড’ হলাে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।
৩২। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কি? (What is state owned bank?)
উ: যে ব্যাংকের মালিকানা সম্পূর্ণভাবে সরকারের হাতে থাকে এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের দ্বারা পরিচালিত হলে সে ধরণের ব্যাংক-কে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বলে।
৩৩। বেসরকারি ব্যাংক কি? (What is private bank?)
উ: ব্যক্তি বা ব্যক্তি সমন্বিত কোনাে গােষ্ঠির দ্বারা যে ব্যাংক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে বেসরকারি ব্যাংক বলে ।
৩৪। যে ব্যাংকে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের স্বল্পমেয়াদী ঋণপ্রদানের বিষয়টি প্রাধান্য পায়, তাকে কোন ধরণের ব্যাংক বলা হয়?
উ: খুচরা ব্যাংক (retail bank)।
৩৫। যৌথ কোম্পানি ব্যাংক কি?/যৌথ মূলধনী কারবার প্রেক্ষিত ব্যাংক কি? (What is joint stock company bank?)
উ: দেশে ব্যাংক সংক্রান্ত আইন এবং কোম্পানি গঠন ও পরিচালনা সংক্রান্ত আইন ও বিধিমালা অনুযায়ি যেসব ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদেরকে যৌথ কোম্পানি ব্যাংক অথবা যৌথ মূলধনী কারবার প্রেক্ষিত ব্যাংক বলা হয়।
৩৬। গােষ্ঠি উন্নয়ন ব্যাংক কি? (What is community development bank?)
উ: সমাজে নির্দিষ্ট শ্রেণী বা গােষ্ঠি অথবা নির্দিষ্ট অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে গােষ্ঠি উন্নয়ন ব্যাংক বলে। ইসলামিক উন্নয়ন ব্যাংক (IDB) কে গােষ্ঠি উন্নয়ন ব্যাংক বলা হয়।
৩৭। কৃষি ব্যাংক কি? (What is agricultural bank?)
উ: কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের ঋণ সুবিধা প্রদান ও কৃষি উন্নয়ন বিষয়ে পরামর্শ প্রদানের জন্য যে ব্যাংক পরিচালিত হয়, তাকে কৃষি ব্যাংক বলে।
৩৮। স্কুল ব্যাংকিং কি? (What is school banking?)
উ: স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয় অভ্যাস গড়ে তােলার জন্য এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে তাদের পরিচিত করানাের জন্য যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, তাকে স্কুল ব্যাংকিং বলা হয়।
৩৯। লীড ব্যাংক কি? (What is lead bank?)
উ: বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিশেষ ভূমিকা রাখে। জাতীয় অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে সােনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক দেশের নেতৃত্বদানকারী ব্যাংক। দেশের বিভিন্ন অঞ্চলে তাদের শাখা বিস্তার করেছে। ব্যাংক ব্যবস্থায় তাদের ভূমিকা লক্ষ্য করে উক্ত ব্যাংকগুলােকে ‘লীড ব্যাংক বলা হয়।
৪০। খুচরা ব্যাংক/ খুচরা ব্যাংকিং কি? (What is retail bank/ retail banking?)
উ: যে ব্যাংক কেবল স্বল্পমেয়াদের জন্য ছােট আকারের ঋণ প্রদান করে, তাকে খুচরা ব্যাংক বলে।
৪১। শাখা ব্যাংকিং কি? (What is branch banking?)
উ: যখন কোন ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা কার্যালয়ের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, তাকে শাখা ব্যাংকিং বলে।
৪২। শৃংখলিত ব্যাংকিং /চেইন ব্যাংকিং কি? (What is chain banking?)
উ: যখন কতিপয় ব্যাংক তাদের স্বাতন্ত্র বজায় রেখে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বিশেষ কৌশল অবলম্বন করে একযােগে ব্যাংক কার্যক্রম পরিচালনা করে, তাকে চেইন ব্যাংকিং বলে।
৪৩। পারিবারিক বা গৃহ-সঞ্চয়ী ব্যাংক কি? (What is household savings bank?)
উ: ঘরে বসে বয়ষ্ক পুরুষ ও মহিলাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করানাের জন্য ব্যাংক প্রতিষ্ঠান কর্তৃক সীলমােহর যুক্ত বাক্স বা অনুরূপ কোনাে ফান্ড সরবরাহ করা হয় এবং তা নির্দিষ্ট সময়ান্তে ব্যাংক কর্তৃক সংগৃহিত হয়, এরূপ সঞ্চয় ব্যবস্থা পরিচালনাকারী ব্যাংককে গৃহ-সঞ্চয়ী ব্যাংক বলা হয়।
৪৪। গ্রামীণ ব্যাংক কি? (What is Grameen bank?)
উ: গ্রামীণ জনগােষ্ঠির অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে যে ব্যাংক পরিচালিত হয়, তাকে গ্রামীণ ব্যাংক বলে। গ্রামের দুস্থ মহিলাদের ঋণ প্রদান ও সঞ্চয়ে উৎসাহ প্রদানসহ ভূমিহীন ও বিত্তহীনদের ব্যাংকিং কার্যক্রমের আওতায় নিয়ে আসাই হলাে গ্রামীণ ব্যাংকের প্রধান লক্ষ্য।
৪৫। গ্রুপ/দলীয় ব্যাংকিং কি? (What is group banking?)
উ: সমজাতীয় কতিপয় দুর্বল ব্যাংক একত্রিত হয়ে কোনাে একটি শক্তিশালী ব্যাংকের নেতৃত্ব মেনে নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তখন সেই কার্যক্রমকে গ্রুপ ব্যাংকিং বলে ।
৪৬। সার্বজনীন ব্যাংক কি? (What is universal bank?)
উ:পাইকারি ও খুচরা উভয় ব্যাংকিং প্রথা যে ব্যাংক একযােগে পালন করে, তাকে সার্বজনীন ব্যাংক বলে।
৪৭।সমন্বয়কারী ব্যাংক কি? (What is coordinating bank?)
উ: বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা নিষ্পত্তি করা প্রয়ােজন হয়। এ ধরণের নিষ্পত্তি কাজে সুবিধা প্রদানের জন্য বিভিন্ন ব্যাংকের চেক ক্লিয়ারিং এজেন্ট হিসাব যেসব বিনিময় সমন্বয়কারী ব্যাংক পরিচালিত হয়, তাদেরকে সমন্বয়কারী ব্যাংক বলে।
৪৮। সমবায় ব্যাংক কি? (What is cooperative bank?)
উ: সমবায় আইন ও দেশের ব্যাংকিং আইনের আওতায় সমবায়ের উদ্দেশ্যগুলােকে সম্মুখে রেখে যেসব ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদেরকে সমবায় ব্যাংক বলে।
৪৯। সরকারি ব্যাংক কি? (What is Government Bank?)
উ: যেসব ব্যাংকের পরিচালনা ও সাংগঠনিক ব্যবস্থাপনা সহ যাবতীয় কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাদেরকে সরকারি ব্যাংক বা সরকারি মালিকানধীন ব্যাংক বলা হয়। বাংলাদেশে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলাের মধ্যে সােনালী ব্যাংক অন্যতম।
৫০। সরকারি ও বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক বলতে কি বুঝানাে হয়? (What is meant by joint bank of public and private ownership?)
উ: সুনির্দিষ্ট শেয়ারভিত্তিক সরকারি ও বেসরকারি খাতে মালিকানাধীন ব্যাংক-কে যৌথ মালিকানাধীন ব্যাংক বলা হয়।
৫১। সঞ্চয়ী ব্যাংক কি? (What is savings bank?)
উ: দেশের আপামর জনসাধারণের নিকট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চং সংগ্রহ এবং সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে ব্যাংক অধিক হারে মুনাফা বা সুদ প্রদানের ব্যাবস্থা গ্রহণ করে, সেই ব্যাংককে সঞ্চয়ী ব্যাংক বলে। যেমন বাংলাদেশের ডাকবিভাগকে সঞ্চয়ী ব্যাংক বলা হয়।
৫২। জমি বন্ধকি ব্যাংক কি? (What is land mortgage bank)
উ: জমির মালিকদের কাছ থেকে দলিলপত্র বন্ধক রেখে ঋণ সরবরাহ করার উদ্দেশ্যে যে বিশেষায়িত ব্যাংক স্থাপিত হয়, তাকে ‘জমি বন্ধকি ব্যাংক’ বলে। এই ব্যাংক জমি বন্ধক রাখার পরিবর্তে জমির মালিককে ঋণ প্রদান করে।
৫৩। স্বায়ত্তশাসিত ব্যাংক কি? (What is autonomous bank?)
উ: সরকারের বিশেষ আইন বা অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত স্ব-নিয়ন্ত্রিত ব্যাংক-কে স্বায়ত্তশাসিত ব্যাংক বলা হয়। এ ধরণের ব্যাংক-কে নিজস্ব আওতার মধ্যে ব্যবস্থা গ্রহণের স্বাধীনতা স্বীকার করা হয়।
Collected

Address

All Over
Tejkunipara
DHAKA-1210, DHAKA-1216

Telephone

+8801316544142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Educare With Sohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Educare With Sohan:

Shortcuts

Share