27/02/2023
প্রিয় গাউছিয়ান!
আমরা যারা এ প্রতিষ্ঠানের শুরু থেকে লেখাপড়া করেছি আবাসিক বা অনাবাসিক, আমাদের সকলের কাছে শ্রদ্ধার একটা নাম মঈন হুজুর।
আর যারা আবাসিক ছিলাম, আমাদের সুখে-দুখে ঝড়ে-বৃষ্টিতে ঠান্ডায় আর গরমে আশ্রয়স্থল হিসেবে যিনি আমাদের পাশে ছিলেন তিনি আমাদের সেই প্রিয় মঈন হুজুর।
একবার ভেবে দেখি, মাতা-পিতাহীন/ অভিভাবকহীন একচালা টিনের নীচ থেকে ছাদ পর্যন্ত আমাদেরকে যে মানুষটি আগলে রেখেছিলেন তিনি আমাদের প্রিয় মঈন হুজুর।
দেখতে দেখতে বেলা ফুরিয়ে গেল। তিনি অবসরে গেলেন। সবাইকে যেতে হবে।
আপনজনদের দায়িত্ব হচ্ছে এ পড়ন্ত বিকেলে চলে যাওয়া মানুষদের পাশে এসে দাঁড়ানো।
আমাদের সামর্থ সীমিত কিন্তু ভালোবাসা অসীম।
এই সময়ে আমাদের এই প্রিয় মানুষটির পাশে এসে দাঁড়ালে তিনি সাহস পাবেন,শক্তি পাবেন।
সকলের উপস্থিতি এবং সাধ্য অনুযায়ী শরীক থাকার জন্য অনুরোধ রইল
01684-584114. (ফিরোজ), bikash,nagad,roket
প্রিয় গাউছিয়ানদের সাথে নিয়ে উনাকে আমরা সাহস সম্মান আর কৃতজ্ঞতা দিয়ে বিদায় জানাতে পারবো,ইনশাআল্লাহ।
আশাকরি দাখিল ২০১৫ এবং আলিম ২০১৭ এর সকল শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আর্থিকভাবে সহযোগিতা করবেন,যা দিয়ে আমরা হুজুরকে সম্মান জানানোর চেষ্টা করব।