Poetry Gurukul Bangla, GOLN

Poetry Gurukul Bangla, GOLN

Share

Poetry Gurukul, GOLN-এ আপনাকে স্বাগতম: কবিতার জগতে আপনার প্রবেশদ্বার Poems for Kids:
We believe that poetry can ignite creativity and imagination in children.

Welcome to Poetry Gurukul, GOLN: Your Gateway to the World of Poetry
===================================
In a world where the power of words can stir emotions, provoke thought, and inspire action, Poetry Gurukul, GOLN emerges as a vibrant platform dedicated to celebrating the art of poetry in all its forms. Found at https://poetrygoln.com, this initiative of the Gurukul Online Learning Network (GO

21/03/2026

"কলকাতার যীশু"
--নীরেন্দ্রনাথ চক্রবর্তী

লাল বাতির নিষেধ ছিল না,
তবুও ঝড়ের-বেগে-ধাবমান কলকাতা শহর
অতর্কিতে থেমে গেল।
ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল
ট্যাকসি্ ও প্রাইভেট্, টেম্পো, বাঘমার্কা ডবলডেকার
'গেল গেল' আর্তনাদে রাস্তার দু-দিক থেকে যারা
ছুটে এসেছিল—
ঝাঁকামুটে, ফিরিওয়ালা, দোকানী ও খরিদ্দার—
এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে
লগ্ন হয়ে আছে।
স্তব্ধ হয়ে সবাই দেখছে,
টালমাটাল পায়ে
রাস্তার এক-পার থেকে অন্য-পারে হেঁটে চলে যায়
সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু।

খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গীপাড়ায়।
এখন রোদ্দুর ফের অতিদীর্ঘ বল্লমের মতো
মেঘের হৃদপিণ্ড ফুঁড়ে
নেমে আসছে;
মায়বী আলোয় ভাসছে কলকাতা শহর।

স্টেটবাসের জানালায় মুখ রেখে
একবার আকাশ দেখি, একবার তোমাকে।
ভিখারী-মায়ের শিশু,
কলকাতার যীশু,
সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছ।
জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষটানি,
কিছুতেই ভ্রুক্ষেপ নেই;
দু'দিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে
টলতে টলতে হেঁটে চলে যাও।
যেন মূর্ত মানবতা, সদ্য হাঁটতে শেখার আনন্দে
সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও
হাতের মুঠোয়। যেন তাই
টালমাটাল পায়ে তুমি
পৃথিবীর এক-কিনার থেকে অন্য-কিনারে চলেছ।

(কাব্যগ্রন্থঃ কলকাতার যীশু, প্রকাশকাল—১৯৬৯)

06/02/2026

ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারে

দয়াহীন সংসারে,

তারা বলে গেল "ক্ষমা করো সবে', বলে গেল "ভালোবাসো--

অন্তর হতে বিদ্বেষবিষ নাশো'।

বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারে

আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।

আমি-যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে

হেনেছে নিঃসহায়ে,

আমি-যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

আমি-যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে

কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।

কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,

অমাবস্যার কারা

লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে,

তাই তো তোমায় শুধাই অশ্রুজলে--

যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,

তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।

- প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর (পরিশেষ)

06/02/2026

আজ ইতালীয় কবি ও চিন্তাবিদ উগো ফসকোলো (১৭৭৮–১৮২৭)-এর জন্মদিন। তিনি ছিলেন নির্বাসনের কবি, স্মৃতি ও স্বদেশচেতনার কবি, এবং মানবিক মর্যাদার এক দৃঢ় কণ্ঠস্বর।

ফসকোলোর কবিতায় বারবার ফিরে আসে—
স্বদেশ হারানোর বেদনা,
ইতিহাসের দায়,
আর মানুষের অস্তিত্বকে অর্থবহ করে রাখার সংগ্রাম।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ দেই সেপোলক্রি (কবরসমূহ)-এ তিনি দেখিয়েছেন—

কবর শুধু মৃত্যুর প্রতীক নয়,
বরং তা স্মৃতি, উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বের চিহ্ন।

ফসকোলো আমাদের শেখান
• নির্বাসনে থেকেও মানুষ স্বদেশ বহন করতে পারে
• ব্যক্তিগত দুঃখ থেকেই জন্ম নিতে পারে সামষ্টিক চেতনা
• কবিতা কেবল সৌন্দর্যের অনুশীলন নয়, এটি নৈতিক দায়িত্ব

রোমান্টিক যুগের এই কবি আবেগে ডুবে থাকেননি—
তিনি আবেগকে রূপ দিয়েছেন চিন্তায়,
আর কবিতাকে রূপ দিয়েছেন প্রতিবাদে।

আজ তাঁর জন্মদিনে স্মরণ করি সেই কবিকে,
যিনি বিশ্বাস করতেন—
শক্তি যেখানে ব্যর্থ হয়, কবিতা সেখানেই টিকে থাকে।
শুভ জন্মদিন, উগো ফসকোলো।

#উগো_ফসকোলো #কবি_উদযাপন #নির্বাসনের_কবি #কবিতা_ও_স্মৃতি

24/01/2026

'আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু।
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।
মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!'

কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!

হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়!

16/01/2026

নয় নির্জন হাত – জীবনানন্দ দাশ | বনলতা সেন কাব্যগ্রন্থ (১৯৪২ )
(বিস্তারিত কমেন্টে)

16/01/2026

নগরীর এক টেরে দুর্গ – জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি (২০০৫)
(বিস্তারিত কমেন্টে)

16/01/2026

জীবনানন্দ দাশের সুদর্শনা কাব্যগ্রন্থের তোমাকে কবিতা (১৯৭৩)
(বিস্তারিত কমেন্টে)

16/01/2026

বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ । জীবনানন্দ দাশ
(কমেন্টে বিস্তারিত)

16/01/2026

মহাকাব্য: সাহিত্যের মহিমাময় কাব্যধারা
(কমেন্টে বিস্তারিত)

15/01/2026

আরবি কবিতা: উৎপত্তি, গঠন, ধারাবাহিক বিবর্তন ও সাংস্কৃতিক উত্তরাধিকার
(বিস্তারিত কমেন্টে)

14/01/2026

এই রোকো
পৃথিবীর গাড়িটা থামাও
আমি নেমে যাব
আমার টিকিট কাটা অনেক দূরে
এ গাড়ি যাবে না
আমি অন্য গাড়ি নেব

আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও
এই কুলি মহাকাল
কাঁধে তুলে নাও
নিজেরই বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ
সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও

ভাড়াটা বড্ড বেশী
এক হাজার মায়া
আর দুশো ভালোবাসা
খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা
এছড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা
তা হোক
তবু
আমি নেমে যাব
আমার টিকিট কাটা অনেক দূরে
এ গাড়ি যাবে না
আমি অন্য গাড়ি নেব

এই রোকো রোকো
পৃথিবীর গাড়িটা থামাও

- সলিল চৌধুরী

Want your school to be the top-listed School/college in Tejgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


A3, Navana Sattar Garden, 86/1 New Eskaton Road, Dhaka
Tejgaon
1000