Literature Gurukul, GOLN

Literature Gurukul, GOLN

Share

Literature Gurukul, GOLN, a comprehensive online platform dedicated to exploring the diverse realms of literature.

Welcome to Literature Gurukul, GOLN: A Hub for Literature Lovers

Literature has long been a powerful medium for expression, reflection, and cultural exploration. Whether through the rhythmic cadence of poetry, the captivating narratives of prose, or the dramatic intensity of theater, literature serves as a mirror to society, illuminating the human experience in all its complexity. In this spirit,

24/12/2025

প্রেমে উন্মাদ বুলবুলের হাহাকার তুমি হাসতে হাসতে শুনেছিলে,
এবার হৃদয় শক্ত করে বসো—এবার আমার পালা।

- লালা মাধব রাম জওহর

nāla-e-bulbul-e-shaidā to sunā hañs hañs kar
ab jigar thām ke baiṭho mirī bārī ā.ī

You listened to the lament of the love-crazed nightingale with laughter;
now brace your heart and sit still—my turn has come.

نالۂِ بلبُلِ شیدا تو سنا ہنس ہنس کر
اب جگر تھام کے بیٹھو مری باری آئی

08/12/2025

আমার রবীন্দ্রনাথ - জয় গোস্বামী
(বিস্তারিত কমেন্টে)

05/12/2025

চিঠি দাও
__মহাদেব সাহা
করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই

ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।

চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও …
বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!

আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি,
আসবেন অচেনা রাজার লোক
তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে ….
এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! …

করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি
দিও খামে
কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস
একটি ফুলের ছোট নাম,

টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে
সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প
খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো

করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালবাসি !

05/12/2025

কে যেন বলেছিলো একদিন দেখা হবে পথে
একদিন সব প্রতীক্ষার রাত ছিড়ে মুখরিত হবে তুমি,
সেই মিলন মোহনার পথ কোথায় কতো দূর কেউ জানিনা
আকাশ জানে ..
_রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্।

05/12/2025

আশিটা বছর কেটে গেল, আমি
ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা'বলে
বন্ধ করনি প্রভু

- কাজী নজরুল ইসলাম

03/12/2025

میں سمجھتا ہوں تقدس کو تمدن کا فریب
تم رسومات کو ایمان بناتی کیوں ہو

31/10/2025

প্রতিদিন বাজারে যাই।
সহানুভূতি, আন্তরিকতা, বন্ধুত্ব, সততা - এনে বাচ্চাটাকে দেব।
ঘৃণা, স্বার্থপরতা, লোভ, লালসা - থরে থরে সাজানো পাই। সস্তায়, কখনো বিনামূল্যে।
প্রতিদিন খালি হাতে ফিরি।

01/10/2025

আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।
শোনো।
পাহাড়টা, আগেই বলেছি
ভালোবেসেছিল মেঘকে
আর মেঘ কী ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো।

সেদিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘেকে বললে
আজ তুমি লাল শাড়ি পরে আসবে।
মেঘ পাহাড়কে বললে
আজ তোমাকে স্মান করিয়ে দেবো চন্দন জলে।

ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী
পুরুষেরা জ্বলন্ত কাঠ।
সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনেরআগুনে
পাহাড় ছিল মেঘের ঢেউ-জলে।
হঠাৎ,
আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল
এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে
ওঠ্ ছুড়ি! তোর বিয়ে।

এখনো শেষ হয়নি গল্পটা।
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই
কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতো পারো
পাহাড়টার হাড় পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে
শত ঝর্ণার জল।

-
সেই গল্পটা
- পূর্ণেন্দু পত্রী

15/09/2025

সৈয়দ মুজতবা আলী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, “ডায়মন্ড বলপেন আছে?”

সেলসম্যান মুখের উপর বলে দিল, “নেই।”

তিনি চলে যাচ্ছিলেন, আবার ফিরে এসে জিজ্ঞেস করলেন, “অন্য কী বলপেন আছে?”
সেলসম্যান বলল, “অনেক আছে—পাওয়ার, সুলেখা, ব্রাইট ইত্যাদি।”

সেলসম্যানশিপ কী, সৈয়দ মুজতবা আলী তখন তাদের বোঝালেন। যখন তিনি জিজ্ঞেস করেছিলেন ডায়মন্ড বলপেন আছে কি না, তখন তাদের বলা উচিত ছিল—“নেই, তবে পাওয়ার, সুলেখা, ব্রাইট ইত্যাদি আছে।” ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করে দেওয়া ঠিক নয়।

সেলসম্যানরা লজ্জিত হলো, কিন্তু শিক্ষা নিল।

কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এলেন। তিনি জিজ্ঞেস করলেন, “টয়লেট পেপার আছে?”

সৈয়দ মুজতবা আলীর দীক্ষিত সেলসম্যান উত্তরে বলল, “টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে, তবে শিরিষ কাগজ আছে। দেবো?”

(কোনো একটা বইয়ের পৃষ্ঠা থেকে নেওয়া 🤭)

12/09/2025

মির্জা গালিবকে আদালতে হাজির করলেন কোতয়াল।

বিচারক গম্ভীর মুখে প্রশ্ন করলেন—
— “আপনি মুসলমান?”

গালিব এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলেন—
— “জী হুজুর, তবে আধা।”

চারদিকে চাপা হাসি। বিচারক কপাল কুঁচকে আবার জিজ্ঞেস করলেন—
— “আধা মুসলমান আবার কেমন?”

গালিব হেসে উত্তর দিলেন—
— “কারণ আমি শূকর খাই না, শুধু মদ খাই।”

এই উত্তর শুনে আদালতের গম্ভীর পরিবেশ ভেঙে পড়ল হাসির রোলে। আর এভাবেই জন্ম নিল ইতিহাসের সেই বিখ্যাত উক্তি—“গালিব আধা মুসলমান।”

#গালিব #আধা_মুসলমান

02/09/2025

"উর্দু আমার মাতৃভাষা। আমি আমার ভাষাকে ভালোবাসি এবং এ নিয়ে আমি ভীষণ গর্বিত। কিন্তু আমি পুরোপুরি সেই বাঙালীদের পক্ষে, যারা বাংলার বিনিময়ে উর্দু শিখতে অস্বীকার করেছিলেন।

মনে রাখতে হবে - ভাষা হয় অঞ্চলের, ধর্মের নয়।"

— জাভেদ আখতার

Want your school to be the top-listed School/college in Tejgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


A3, Navana Sattar Garden, 86/1 New Eskaton Road, Dhaka
Tejgaon
1000