Moon Shorthand & Computer Training Center

Moon Shorthand & Computer Training Center

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moon Shorthand & Computer Training Center, Education, 31/1 Khalil Villa, Taltala Agargaon, Shere Bangla Nagar, Tejgaon.

আগারগাঁও তালতলা :01901406070 (পরিচালক)
১০ম থেকে ২০তম গ্রেড সরকারি চাকরির গোছানো প্রস্তুতি,অভিজ্ঞ সরকারি চাকরিজীবী শিক্ষক কর্তৃক MCQ ও লিখিত প্রস্তুতি সাঁটলিপি ও কম্পিউটার হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়,২ দিন পরপর পরীক্ষা নেয়া হয়।

23/05/2026

Job Solution পড়ার কার্যকরী কৌশল 🎀

(১) প্রথমত বিষয়ভিত্তিক গাইড বই পড়া শেষ করবেন। তারপর Job Solution পড়া শুরু করবেন। মনে রাখবেন, Job Solution হল চাকরি পাওয়ার তাবিজ। Job Solution ভালোমতো Cover করলে BCS প্রিলিমিনারির অন্তত ১০০ টি প্রশ্ন Common পাবেন। ১১-২০ গ্রেডের চাকরির পরীক্ষায় অন্তত ৮০% প্রশ্ন Job Solution ভিত্তিক হয়ে থাকে। তাই Job Solution পড়ার কোনো বিকল্প নেই।

(২) Recent প্রশ্ন আগে পড়বেন। মানে আপনি Job Solution থেকে আগে ২০২৩ সালের প্রশ্নগুলি পড়বেন। তারপর ২০২২, ২০২১ এভাবে বিগত ১০ বছরের প্রশ্ন মুখস্থ রাখবেন।

(৩) প্রথমবার পড়ার সময় আপনি ব্যাখ্যা ছাড়া শুধু সালের প্রশ্নগুলি পড়বেন। অনেকে প্রথমবার ব্যাখ্যাসহ পড়তে গিয়ে ৬ মাসে ১টি সালের প্রশ্নই শেষ করতে পারেনা। তখন অনেকে হতাশ হয়ে পড়েন।আরে বাবা, আপনি তো সবগুলি সালের প্রশ্নই পড়ে শেষ করতে পারেন নাই, আপনি ব্যাখ্যা পড়তে গেলেন কেন? আমার সাজেশন হল আপনি প্রথমবার ব্যাখ্যা ছাড়া শুধু সালের প্রশ্নগুলি পড়ে শেষ করবেন। ২য় বার Revision করার সময় আপনি ব্যাখ্যাসহ পড়বেন।

(৪) Job Solution পড়ার সময় আগে বিগত বছরের BCS এর প্রশ্ন পড়বেন এবং বুঝার চেষ্ঠা করবেন যে কোন Subject থেকে বা কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়।

(৫) যেসকল প্রশ্ন মনে থাকতে চাচ্ছেনা সেটি আলাদা করে দাগ দিয়ে রাখবেন।যেমন- আপনি ১০ম BCS এর ১০০টি প্রশ্ন একবার Reading পড়লেন। যেই ১০০টি প্রশ্ন পড়া শেষ হল ঠিক তখনই আবারো ১-১০০টি প্রশ্ন ২য় বারের মত পড়বেন। পড়তে গিয়ে দেখবেন যে একটু আগেই যে প্রশ্নগুলি পড়লেন এখনই সেই ১০০টি প্রশ্নের মধ্যে ৬টা বা ৮টা বা কিছু প্রশ্নের উত্তর পারছেন না। উদাহরণস্বরুপ, আপনি ৮টি প্রশ্নের উত্তর পারছেন না। তাহলে আপনি ঐ ৮টি প্রশ্ন আলাদা করে দাগিয়ে রাখবেন এবং সেগুলি ৩য় বারের মত পড়বেন। পুরো Job Solution একবার করে পড়া শেষ হলে আপনি যেগুলি পারতেন না, ৩য় বারের মত পড়তে হয়েছিল সেগুলি আবার একবার পড়বেন। এবার দেখবেন যে, ১০ম BCS এর যে ৮টি প্রশ্নের উত্তর আপনি পারতেন না এখন তার মধ্যে সবই পারে, শুধু ২/৩টি পারেন না। আপনি কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে Revision করার সময় ১০ম BCS থেকে শুধু এই ২/৩টি প্রশ্ন পড়বেন। এভাবে পড়লে দেখবেন যে পুরো Job Solution থেকে আপনি পারেন না এমন প্রশ্নের সংখ্যা ৫০০/৬০০ টির বেশি হবেনা। পরীক্ষার ২/১দিন আগে শুধু এই কয়টি প্রশ্ন পড়বেন। যে প্রশ্ন আপনি পরীক্ষার ২/১ দিন আগে না পড়লেও উত্তর দিতে পারতেন সে সকল প্রশ্ন পড়ে সময় নষ্ট করবেন না।

(৬) Job Solution থেকে ৫০০টি প্রশ্ন পড়তে আপনার যদি ৫ ঘন্টা সময় লাগে, আপনি এই পদ্ধতি অনুসরণ করে সেটি ৩ ঘন্টা তে শেষ করতে পারবেন। উদাহরনস্বরুপ, আপনি ১০-১৪তম BCS এর ৫০০টি প্রশ্ন আপনি পড়বেন, শুরুতেই আপনি ১০, ১১, ১২, ১৩, ১৪তম BCS এর মুখস্থ প্রশ্নগুলি আগে পড়ে নিবেন। সাধারণ জ্ঞান, বাংলা এসব প্রশ্ন হল মুখস্থ প্রশ্ন। এখন ১০-১৪তম BCS এর আপনার পড়া বাঁকি আছে গণিত এবং ইংরেজি। আপনি যখন ইংরেজি পড়বেন তখন ১০, ১১, ১২, ১৩, ১৪তম BCS এর শুধু ইংরেজিই পড়বেন। এবার যখন গণিত পড়বেন তখন ১০, ১১, ১২, ১৩, ১৪তম BCS এর শুধু গণিতই পড়বেন। এভাবে পড়লে আপনার পড়তেও বিরক্ত লাগবেনা আর সময়ও কম লাগবে। আর একসাথে আপনি এখনই সাধারণ জ্ঞান, এখনই গণিত, এখনই ইংরেজি পড়তে গেলে আপনার অরুচি লাগবে এবং সময়ও বেশি লাগবে। 💫

22/05/2026

ছাড়ে ভর্তি হতে চাইলে বিকাশে টাকা পাঠিয়ে ভর্তি কনফার্ম করতে হবে।

22/05/2026

ইদ স্পেশাল ছাড়ে
৬০০০ এককালীন
২০০০ মাসিক টাকা
ইদের পর
এককালীন ৯৫০০
মাসিক ৪৫০০
আপনি চাইলে বিকাশে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারেন।
অফিস ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত বন্ধ

21/05/2026

আজকের আপডেট 👉
📢 ১লা জুলাই থেকে পে স্কেল কার্যকর নিশ্চিত
📢 ২ ধাপে না ৩ ধাপে তা অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ বলতে পারবে না 🙏
👉 ১০০% নাকি ৫০% সেটা গেজেট ছাড়া কেউ বিশ্বাস করবেন না!
আজকের সচিব কমিটি মিটিং খুব গোপনীয় ভাবে সম্পন্ন হয়েছে, সুতরাং অযাচিত কোন কথা কেউ বিশ্বাস করবেন না।

✅সূত্র: Vorer Alo 71

21/05/2026

🏫 ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ:
দি মুন কমার্শিয়াল ইনস্টিটিউট
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত
(প্রতিষ্ঠান কোড: ৫০৫৭১)
📍 ঠিকানা: ৩১/১, খলিল ভিলা, পশ্চিম কাফরুল,
আগারগাঁও তালতলা, ঢাকা–১২০৭
📞 01313-815599 (WhatsApp)
📞 01901-406070
📞 01901-406075

Photos from Moon Shorthand & Computer Training Center's post 20/05/2026

বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে
স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্টসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি-
🗓️ আবেদন শুরু: ২১ মে ২০২৬ সকাল ১০:০০ টা
⏳ আবেদন শেষ: ১৫ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা

📌 নিয়োগে ভালো করতে চাইলে নিয়মিত ডিকটেশন ও স্পিড প্র্যাকটিসের বিকল্প নেই।
#সাঁটলিপি #বাংলাদেশ_সুপ্রীম_কোর্ট

19/05/2026

💥যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন এখনো চলমান....

✅ বাংলাদেশ ব্যাংক এর অধীন(SPCBL)
👉শেষ: ০৪ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিটিট।

✅ মন্ত্রিপরিষদ বিভাগ।
👉শেষ: ২৮ মে ২০২৬ বিকাল ০৫ ঘটিকা।

✅ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
👉শেষ: ১১ জুন ২০২৬ বিকাল ০৫ ঘটিকা।

✅ জনপ্রশাসন মন্ত্রণালয়।
👉শেষ: ০৪ জুন ২০২৬ বিকাল ০৪ ঘটিকা।

✅পানি সম্পদ মন্ত্রণালয়।
👉শেষ: ০৮ জুন ২০২৬ বিকাল ০৫ ঘটিকা।

✅ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়।
👉শেষ: ০৪ জুন ২০২৬ বিকাল ০৫ ঘটিকা।

✅ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়।
👉শেষ: ১০ জুন ২০২৬ বিকাল ০৫ ঘটিকা।

✅ বাংলাদেশ পরমানু শক্তি কমিশন।
👉শেষ: ২৭ মে ২০২৬ বিকাল ০৫ ঘটিকায়।

👉বি:দ্র: কর অঞ্চলের নিয়োগ গুলোর আবেদনের সময়সিমা দেখে নিবেন।

19/05/2026

ইদ স্পেশাল ছাড়, যা বছরে একবার ই দেয়া হয়
এককালীন ৬০০০/-
মাসিক ২৫০০/-
ছাড়ে ভর্তি হওয়ার উপযুক্ত সময় এখন ই!

17/05/2026

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের এই প্রশ্ন গুলো। আশা করি সংগ্রহে রাখিবেন। এ টু জেড পড়েন পড়লেই বুঝতে পারবেন কত টা গুরুত্বপূর্ণ।

Viva Board Special Tips

সংগ্রহে রাখুন। ১০০% কাজে দিবে।

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় ; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ

ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়-

1. আপনার নাম কি?-

2. আপনার নামের অর্থ কী?-

3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?

4. আপনার জেলার নাম কী?-

5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-

6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-

7. আপনার বয়স কত?-

8. আজ কত তারিখ?

9. আজ বাংলা কত তারিখ?-

10. আজ হিজরি তারিখ কত?-

11. আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-

12. পত্রিকাটির সম্পাদকের নামকি?

13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।

14. আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।

15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।

16. আপনার বয়স, জন্ম তারিখ কত?

17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?

18. বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান সম্পর্কে যা জানেন তা বলেন?

19. আপনার পরিবার সম্পর্কে বলুন।

20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?

21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?

22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?

23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?

24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?

25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?

26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?

27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?

28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?

29. আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?

30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?

31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?

32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?

33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?

34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?

35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?

36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?

37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?

38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?

39. এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?

40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?

41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?

42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান

43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?

44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?

45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?

46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?

47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?

48. আপনার জীবনের লক্ষ্য কি?

49. কি আপনাকে রাগিয়ে তোলে?

50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?

51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?

52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?

53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?

54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?

55. রিস্ক নিতে কি পছন্দ করেন?

56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?

57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?

58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?

59. কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?

60. অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?

61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?

62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?

63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?

64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?

65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?

66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?

67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?

68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?

69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?

70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?

71. ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?

72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?

73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?

74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?

75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?

76. আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?

77. আপনি কে?

সংগ্রহে রাখুন। ১০০% কাজে দিবে।

©Collected

Photos from Moon Shorthand & Computer Training Center's post 17/05/2026

লিখিত পরীক্ষা : ২২/৫/২৬
এমসিকিউ পরীক্ষার ফলাফল
জুডিশিয়াল সার্ভিস কমিশন

Want your school to be the top-listed School/college in Tejgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


31/1 Khalil Villa, Taltala Agargaon, Shere Bangla Nagar
Tejgaon
1207