10/08/2024
আরশিনগরের ‘বর্ষা বরণ সাংস্কৃতিক উৎসব ১৪৩১’-এ অংশগ্রহণের সবরকম আপডেট দেশের পরিস্থিতির কারণে স্থবির হয়ে পড়েছিল। অভিভাবকদের অনুরোধে সময় বাড়নোর ঘোষণা দেওয়ার পরেই ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কয়েকজন নিবন্ধন করেও পোস্ট করতে পারেননি। আবার অনেক আগ্রহীরা ইন্টারনেট বন্ধ হওয়ায় আমাদেরকে কল দিয়ে জানতে চেয়েছিলেন যে কী সিদ্ধান্ত হবে। তখন স্পষ্ট করে কিছুই বলা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় এখন আবারও এই কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী আগামী ১৩ই আগস্ট ২০২৪ পর্যন্ত সময় বাড়ানো হলো। যারা নিবন্ধন করেছেন এখনও পোস্ট করেননি, তারা দ্রুত পোস্ট করে দিন। আর যারা এখনও নিবন্ধন করেননি তারা নিবন্ধন করে পোস্ট করুন। ।
(চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত ও চিঠি লেখার অনলাইন প্রতিযোগিতা)
ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বছরের একেকটা সময় এখানে একেক রূপে ধরা দেয়। তারমধ্যে বাংলা সাহিত্য ও শিল্পে বিশেষ জায়গা করে নিয়েছে বর্ষাকাল।
তাই আরশিনগর এবারের আষাঢ়ে আয়োজন করেছে ‘বর্ষা বরণ সাংস্কৃতিক উৎসব ১৪৩১’। এই উৎসবে শিশুদের এবং বড়দের জন্য থাকছে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা ও আনন্দ-আয়োজন।
** শিশুদের জন্য থাকছে ‘চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা।
** বড়দের জন্য থাকছে আবৃত্তি ও চিঠি লেখা প্রতিযোগিতা।
✒ চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য আঁকা ছবি স্ক্যান করে বা ছবিটির ভালো রেজুলেশনে ছবি তুলে আরশিনগর মঞ্চ গ্রুপে পোস্ট করতে হবে।
✒ আবৃত্তি ও সঙ্গীতের ভিডিও আরশিনগর মঞ্চ গ্রুপে পোস্ট করতে হবে।
✒ চিঠি হাতে লিখে তার ছবি তুলে বা স্ক্যান করে ইমেজ আকারে আরশিনগর মঞ্চ গ্রুপে পোস্ট করতে হবে।
📌 সকল প্রতিযোগিতার পোস্টের ক্যাপশনে অবশ্যই
#আরশিনগরবর্ষাবরণ১৪৩১ এই হ্যাশ-ট্যাগ ব্যবহার করতে হবে। সেই সাথে অংশগ্রহণকারীর নাম, বয়স, বিষয়, যোগাযোগের ফোন নাম্বার এবং বর্তমান ঠিকানা ক্যাপশনে লিখতে হবে।
🍀 বয়স অনুযায়ী ৪টি শাখায় ভাগ করা হয়েছে। শাখা অনুযায়ী পরিবেশনার বিষয়ে কিছু পার্থক্য থাকবে।
📌 ৩-৬ বছর বয়সী :: ক শাখা;
📌 ৬+-১১ বছর বয়সী :: খ শাখা;
📌 ১১+-১৮ বছর বয়সী :: গ শাখা;
📌 ১৮+ বয়সী :: ঘ শাখা।
🌻 ক শাখা : ৩-৬ বছর বয়সী
** ছবির বিষয় : আমার বাংলাদেশ
** আবৃত্তি : বর্ষা বা বৃষ্টি নিয়ে যেকোনো ছড়া বা কবিতা। (আবৃত্তির ভিডিও কমপক্ষে ১ মিনিট এবং সর্বোচ্চ ৩ মিনিটের ভেতর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে)
** সঙ্গীত : বাংলাদেশের প্রকৃতি বা ষড়ঋতু বা বর্ষা/ বৃষ্টি নিয়ে যেকোনো গান। (অভিভাবকদের নিকট অনুরোধ থাকবে ছোটদের জন্য শিশুতোষ গান নির্বাচন করে দিবেন)
--------------------
🌻 খ শাখা : ৬+-১১ বছর বয়সী
** ছবির বিষয় : বাংলাদেশের বর্ষাকাল
** আবৃত্তি : বর্ষা বা বৃষ্টি নিয়ে যেকোনো ছড়া বা কবিতা। (আবৃত্তির ভিডিও কমপক্ষে ১ মিনিট এবং সর্বোচ্চ ৩ মিনিটের ভেতর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে)
** সঙ্গীত : বাংলাদেশের প্রকৃতি বা ষড়ঋতু বা বর্ষা/ বৃষ্টি নিয়ে যেকোনো গান। (অভিভাবকদের নিকট অনুরোধ থাকবে ছোটদের জন্য শিশুতোষ গান নির্বাচন করে দিবেন)
--------------------
🌻 গ শাখা : ১১+-১৮ বছর বয়সী
** ছবির বিষয় : আমার বর্ষাকাল
** আবৃত্তি : বর্ষা বা বৃষ্টি নিয়ে যেকোনো ছড়া বা কবিতা। (আবৃত্তির ভিডিও কমপক্ষে ১:৩০ মিনিট এবং সর্বোচ্চ ৪ মিনিটের ভেতর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে)
** সঙ্গীত : বাংলাদেশের প্রকৃতি বা ষড়ঋতু বা বর্ষা/ বৃষ্টি নিয়ে যেকোনো গান। (অভিভাবকদের নিকট অনুরোধ থাকবে ছোটদের জন্য বয়সোপযোগী গান নির্বাচন করে দিবেন)
--------------------
🌻 ঘ শাখা : ১৮+ বয়সীদের
** আবৃত্তি : বর্ষা বা বৃষ্টি নিয়ে যেকোনো ছড়া বা কবিতা। (আবৃত্তির ভিডিও কমপক্ষে ২ মিনিট এবং সর্বোচ্চ ৫ মিনিটের ভেতর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে)
** চিঠি : প্রিয়জনকে উদ্দেশ্য করে চিঠি লিখতে হবে। রবীন্দ্রনাথ যে বলেছিলেন— ‘এমন দিনে তারে বলা যায়…’। নিজের সেই ‘তার’ কাছে যে কথা বলা হয়নি এখনও, অথচ বলতে চান, এই বর্ষায় সেই কথাগুলো চিঠিতে লিখে পোস্ট করে দিতে হবে।
--------------------
📌 একজন অংশগ্রহণকারী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
প্রতি বিষয়ে নিবন্ধন ফি : ৫০ টাকা মাত্র।
📌 নিবন্ধন ও অংশগ্রহণের শেষ তারিখ : ২০শে জুলাই ২০২৪।
📌 নিবন্ধনের জন্য ও প্রতিযোগিতায় বিকাশ বা নগদে নিবন্ধন ফি পাঠিয়ে পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে (০১৮৭০২৫৮২৩৪) টাকা পাঠানোর স্ক্রিনশট বা যে নাম্বার থেকে পাঠানো হবে তার শেষ ৪ ডিজিট দিয়ে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ এবং মোবাইল নাম্বার দিতে হবে। নিবন্ধন নিশ্চিত বিষয়ে ফিরতি ম্যাসেজে জানিয়ে দেওয়া হবে। তারপর গ্রুপে প্রতিযোগিতার বিষয় (পারফরমেন্স) পোস্ট করতে হবে।
** নগদ নাম্বার : ০১৫৭৫৪২২৩৬৯ (পারসোনাল); বা
**বিকাশ নাম্বার : ০১৯৪৮০০৭৯৬০ (পারসোনাল)।
📌 সকল প্রতিযোগিতার পোস্টের ক্যাপশনে অবশ্যই
#আরশিনগরবর্ষাবরণ১৪৩১ এই হ্যাশ-ট্যাগ ব্যবহার করতে হবে। সেই সাথে অংশগ্রহণকারীর নাম, বয়স, বিষয়, যোগাযোগের ফোন নাম্বার এবং বর্তমান ঠিকানা ক্যাপশনে লিখতে হবে।
📌 যে গ্রুপে প্রতিযোগিতার বিষয়য়গুলো পোস্ট করতে হবে— আরশিনগর মঞ্চ। লিংক :
https://www.facebook.com/groups/arshinagormancho
📌 অংশগ্রহণকারী সেরাদের জন্য থাকবে পুরস্কার ও সনদপত্র।
🍀 ফলাফলসহ এই আয়োজনের যেকোনো বিষয়ে আরশিনগর কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। আরশিনগর যেকোনো সময় এই আয়োজনে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন আনা বা বাতিল করার অধিকার রাখে।
🍀 আরশিনগরের এই আয়োজন বা আরশিনগর বিষয়ে জানার থাকলে কমেন্টে বা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন।