Arts & Culture Gurukul, GOLN

Arts & Culture Gurukul, GOLN

Share

Art and Culture Gurukul by Gurukul Online Learning Network (GOLN) is dedicated to nurturing, developing, and promoting art and culture.

We provide lessons, resources, and inspiration for all art forms, creativity and cultural appreciation worldwide. Welcome to Arts & Culture Gurukul, GOLN – A Gateway to the World of Arts & Culture! The world of arts and culture is vast, diverse, and deeply embedded in human expression. To explore this richness, Arts & Culture Gurukul, GOLN was initiated as a unique and dedicated platform under the

08/12/2025

আমার রবীন্দ্রনাথ - জয় গোস্বামী
(বিস্তারিত কমেন্টে)

08/12/2025

পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর: জীবন, সাধনা ও সংগীত-যাত্রা
(বিস্তারিত কমেন্টে)

24/11/2025

ভারতের চলচ্চিত্র কিংবদন্তিদের একজন, প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, আজ, সোমবার ৮৯ বছর বয়সে তাঁর মুম্বাইয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন।

22/11/2025
04/11/2025

🎵 Happy Birthday to the Legendary Bryan Adams! 🎉

On this special day, Music Gurukul, GOLN joins millions of fans around the globe in celebrating the birthday of the incomparable Bryan Adams — the voice that defined an era of heartfelt rock and timeless anthems.

From “Heaven” to “Summer of ’69”, your songs have captured the spirit of youth, love, and life itself. Your music continues to resonate across generations, inspiring artists and music lovers alike.

Wishing you endless inspiration, vibrant health, and many more years of creating songs that move the soul and echo through time.

Rock on, Maestro! 🎸💫

06/10/2025

বাংলাদেশের প্রথম মহিলা চলচ্চিত্র সঙ্গীত পরিচালক কে ছিলেন?

ক️⃣ ফিরোজা বেগম
খ️⃣ শামীম আরা
গ️⃣ সুলতানা চৌধুরী
ঘ️⃣ পারভীন সুলতানা


01/10/2025

আমাদের বাঙালি মধ্যবিত্তের কিছু অভ্যাস ছিল।
বাচ্চাদের একটু গান-নাচ শেখানো, কবিতা আবৃত্তি করা।
এলাকার কোনো একটি সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থাকা। একটু আধটু শখের অভিনয়, গান-বাজনা করা। বিয়ে-থা সহ নানা উপলক্ষে বৈঠকি গানের আয়োজন করা। বিভিন্ন প্রতিযোগিতার আগে কারো কাছে গিয়ে শেখা।

এর আজ আর কিছুই নেই।

আগে ছিল শুধু ধর্মের নামে একটি বিরোধী শক্তি।
কিন্তু গত দুই দশক একটি শ্রেণি সংঘবদ্ধভাবে এই জিনিসগুলোকে ডিফেম করেছে। ডিফেম করেছে – স্বাধীনতা, দেশীয় সাংস্কৃতিক চর্চা ও আধুনিকতার নামে।

অদ্ভুত সব যুক্তিকে জনপ্রিয় করা হয়েছে।
প্রমিত বাংলাকে বাদ দিতে হবে নদীয়া-শান্তিপুরের ভাষা হিসেবে।
আমাদের সেই ঘরোয়া সাংস্কৃতিক চর্চা, রবীন্দ্রনাথসহ ভারতের সব সাহিত্যিককে বাদ দিতে হবে কালচারাল হেজিমনি ভাঙতে।

এর বদলে করতে হবে?
কথায় পাবলিক স্পেসে গালি দিয়ে স্বাধীনতার চর্চা করতে হবে, নিজের সাহসের প্রমাণ দিতে হবে।
কথা বলা, নাটক-সিনেমা করতে হবে অদ্ভুত এক বাংলা ভাষায়, যার কোনো শেকড়-বাকড় নেই।

দেখবেন, রবীন্দ্রনাথ ভারতীয় বলে বর্জন করবে কিন্তু বিয়ের প্রোগ্রামে হিন্দি গান বাজিয়ে নাচগান করবে অবশ্যই। শিল্প-সংস্কৃতির প্রতিটি পর্যায়ে এরকম দ্বিচারিতা।

তারা মূর্খদের আরও মূর্খ থাকতে এবং সেটা নিয়ে গর্ব করতে উৎসাহ দিয়েছে।
নিজেকে ক্রমশ পালিশ করার বদলে অসভ্য, অসংবেদশীল, বেপরোয়া, গালিবাজ, বেয়াদব ও উচ্ছৃঙ্খল করে তোলাকে উদযাপন করেছে।

ফলে সর্বদা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা একটি জাতির আরও পরিচয় সংকট হয়েছে।

আজ চারদিকে যা দেখছেন তা ওই সবেরই ফসল।

01/10/2025

‘অবনী বাড়ি আছো?’

01/10/2025

যে মাছ আমার আত্মীয় স্বজন প্রতিবেশিরা কিনে খেতে পারবে না, আমি টাকা থাকলেও সেটা কিনে খাবো না।

আসেন এই শপথ নেই। এটাই মনুষ্যত্ব।

28/09/2025

দরজা খুললেন লতা মঙ্গেশকর নিজ হাতে। মুখে সেই চিরচেনা স্নিগ্ধ হাসি, চোখে মমতার দীপ্তি। রিনিঝিনি কণ্ঠে স্নেহভরে জিজ্ঞেস করলেন, “ভালো আছো? কেন এসেছো?”
উত্তরে জানানো হল—“আমরা বাংলাদেশের জন্য ফান্ড সংগ্রহ করছি। শরনার্থী মানুষ আর আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে এই অর্থ ব্যবহার হবে। আপনার সহায়তা চাই।”

কথা শেষ হতেই ভেতরে চলে গেলেন তিনি। কিছুক্ষণ পর ফিরে এলেন হাতে চেক বই নিয়ে। শান্ত গলায় বললেন, “এটি রাখো।” চেকের অংকে চোখ পড়তেই বিস্ময়ে নিস্তব্ধ হয়ে গেলেন মৃন্ময়ী বোস—এক লক্ষ রুপি! ১৯৭১ সালে এই অংক কেবল অর্থ নয়, এটি ছিল সীমাহীন মানবিক সহানুভূতির এক অমূল্য প্রতীক।

কিন্তু এখানেই শেষ নয়। লতা মঙ্গেশকর নিজের জনপ্রিয় গানের রয়্যালটিও লিখে দিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফান্ডের নামে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি ঘোষণা করেছিলেন, এই গানগুলো থেকে যত অর্থ আসবে, তা যাবে বাংলাদেশের মুক্তির সংগ্রামের সহায়তায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গড়ে তুলতেও তিনি এগিয়ে এসেছিলেন অর্থ সহায়তা নিয়ে। আবার ভারতীয় সেনাবাহিনীর প্লেনে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে ঘুরে ঘুরে গান গেয়ে সংগ্রহ করেছিলেন বাংলাদেশের শরনার্থীদের জন্য তহবিল।

তিনি শুধু অর্থ দিয়েই থেমে থাকেননি। নিজের বিশ্বখ্যাত কণ্ঠের শক্তিকে ব্যবহার করেছিলেন বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত তৈরি করতে। সেই সময়ে তাঁর প্রতিটি পদক্ষেপ বাঙালির মুক্তিযুদ্ধকে আরও শক্তিশালী করেছিল।

বছর পরে, ২০১৯ সালে এক টুইটে তিনি আবারও ফিরে দেখেছিলেন সেই দিনগুলোকে—যখন তিনি হৃদয়ের টানে হয়ে উঠেছিলেন মুক্তিকামী বাঙালির বন্ধু, সহযাত্রী, সহমর্মী।

আজ তাঁর জন্মদিন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে লতা মঙ্গেশকরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

শুভ জন্মদিন কিংবদন্তী—লতা মঙ্গেশকর।
বাংলাদেশের মানুষ সর্বদা আপনাকে মনে রাখবে কৃতজ্ঞতার সঙ্গে।

28/09/2025

বা আদাব বা নাসীব
বে আদাব বাদ নাসীব

Want your school to be the top-listed School/college in Tejgaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


A3, Navana Sattar Garden, 86/1 New Eskaton Road, Dhaka
Tejgaon
1000