Family Day 2025
Civil Aviation School and College, Tejgaon
Civil Aviation School & College, Tejgaon
A reputed educational institution administrated by Civil Aviation Authority of Bangladesh (CAAB).
12/12/2025
আজ ১২ই ডিসেম্বর ২০২৫, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও-এ অনুষ্ঠিত হলো চমৎকার একটি 'ফ্যামিলি ডে ' ।
সকল শিক্ষক, কর্মচারী এবং পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও স্মরণীয়।
পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে কাটানো আনন্দঘণ মুহূর্তগুলো সত্যিই দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।
আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ।
— স্মৃতিতে জমা রইল 'ফ্যামিলি ডে-২০২৫'
07/11/2025
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৩তম শীতকালীন ও ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের অধ্যক্ষ মহোদয় কর্তৃক পুরস্কার প্রদান করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় আমাদের প্রতিষ্ঠানের মোট ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে গৌরবময় বিজয় অর্জন করেছে।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এই মহৎ আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
06/11/2025
অগ্নি নির্বাপন প্রশিক্ষণ-২০২৫
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও-এ আজ অনুষ্ঠিত হলো ‘অগ্নি নির্বাপন প্রশিক্ষণ-২০২৫’।এর লক্ষ্য ছিল অগ্নি-নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা তৈরি করা।
#অগ্নি_নির্বাপন_প্রশিক্ষণ_২০২৫
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও - এ কেজি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
ফরম উত্তোলনের সময়সীমা:
কেজি: ০২-২৫ নভে: ২০২৫
১ম-৯ম শ্রেণি: ০২ নভে: থেকে ০১ ডিসে: ২০২৫
ফরম উত্তোলনের জন্য সরাসরি প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।
23/10/2025
আগামীকাল আবেদনের শেষ দিন। আগ্রহী প্রার্থীগন দ্রুত আবেদন সম্পন্ন করুন- https://cascjobs.apply.ac
16/10/2025
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও এর শুন্য পদ সমূহে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (২০২৫/ঘ)।
অনলাইনে আবেদন করুন- https://cascjobs.apply.ac
*** আবেদনের সময়সীমা ২৪/১০/২০২৫ তারিখ পর্যন্ত।
15/10/2025
১৫ই অক্টোবর, ২০২৫ তারিখে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও প্রাঙ্গণে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজিত হয় এক প্রাণবন্ত নবীনবরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর মান্যবর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যের আবহ অনুষ্ঠানটিকে করেছে বর্ণিল ও স্মরণীয়।
#নবীনবরণ২০২৫
26/09/2025
২০২৫~২৬ শিক্ষাবর্ষে চতুর্থ (সর্বশেষ) ধাপে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজে অনলাইন ভর্তির নির্দেশিকা
ভর্তি ফরম-এর সাথে যে সকল কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে:
* মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র (Transcript) এর মূল ও সুস্পষ্ট ফটোকপি
* মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রের সুস্পষ্ট ফটোকপি
* স্কুলের প্রশংসাপত্রের সুস্পষ্ট ফটোকপি
* এসএসসি রেজিষ্ট্রেশন কার্ডের সুস্পষ্ট ফটোকপি
* সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
* কোটাভিত্তিক সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
* মাইগ্রেশন সনদপত্র (বাংলাদেশ বহির্ভূত শিক্ষা বোর্ডের ক্ষেত্রে)
* পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি
* শিক্ষার্থীর ডিজিটাল জন্ম সনদ
* ২০০ টাকা জমা দিয়ে অঙ্গীকারনামা ও অভিভাবক ফর্ম নিয়ে পূরণ করে জমা দিতে হবে।
18/09/2025
২০২৫~২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ (সর্বশেষ) ধাপের অনলাইন আবেদন ২১/০৯/২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Old Airport Road
Tejgaon
1215
Opening Hours
| Monday | 07:00 - 17:00 |
| Tuesday | 07:00 - 17:00 |
| Wednesday | 07:00 - 17:00 |
| Thursday | 07:00 - 17:00 |
| Sunday | 07:00 - 17:00 |