শেকৃবিয়ান

শেকৃবিয়ান আমরা করবো জয়

বিশ্ববিদ্যালয়ের জীবন কত সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষায় ভরপুর। দিনশেষে সবকিছুই মলিন।রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ড...
20/09/2026

বিশ্ববিদ্যালয়ের জীবন কত সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষায় ভরপুর। দিনশেষে সবকিছুই মলিন।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'র ২০২১-২২ এর শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম মারা গেছে। তার লাশ উদ্ধারের ছবি।

BADC এর সার্কুলার হয়-কৃষিবিদ (Bsc) দের লাগে না,লাগে শুধু ডিপ্লোমাদের।কি একটা অবস্হা!!ডিপ্লোমা আবার ১০ গ্রেড যেটার বেতন আ...
20/09/2026

BADC এর সার্কুলার হয়-
কৃষিবিদ (Bsc) দের লাগে না,লাগে শুধু ডিপ্লোমাদের।

কি একটা অবস্হা!!
ডিপ্লোমা আবার ১০ গ্রেড যেটার বেতন আবার ৫০ হাজার প্লাস।এসএসসি পাশ করো সায়েন্স/আর্টস/কমার্স। তারপর গিয়ে ভর্তি হয়।দেশে ১৮ টা সরকারী( ATI) কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থাকলেও নামে বেনামে ডিগ্রি দেয় বহু প্রতিষ্ঠান।আমার এক পরিচিত আছে-উনি ঢাকা কলেজ থেকে মনোবিজ্ঞান পড়ে এখন SAAO।পরে শুনলাম-উনি লোকাল এক কৃষি কলেজে ভর্তি হয়ে পরীক্ষা গুলো দিতেন।

তারা আবার নিজেদের মধ্যে কমপিটিশন করে সহকারী পদ পুরোটাই দখল ধরে আছে।

আর বিএসসি রা ঐ বিসিএস ক্যাডার পোস্ট বছরে অল্প কয়টার জন্য সায়েন্স থেকে এসএসসি, এইচএসসি তে জিপিএ -৫ পেয়ে ৪ বছরের কোর্স ৫ বছরে অনার্স, ২.৫
বছরের মাস্টার্স করে নিরুপায় হয়ে যাচ্ছে ব্যাংকে।

অনেকে এ যুক্তি দেয়-বিএসসি রা ১ম শ্রেণী বাদ দিয়ে ২য় শ্রেণীতে কেন এপ্লাই করতে চায়?

ভাই-প্রতি বছর কয়টা পোস্ট হয় বিএসসিদের জন্য তার বিপরীতে কৃষি ভার্সিটির গ্রাজুয়েট কতগুলো??
অনেক শিক্ষকদের বললে -তারা বলে,তোমরা যাবা বিদেশ।কি সব ছোট ছোট স্বপ্ন দেখো।স্যার,আপনারা এসব গ্রাজুয়েট এর দু:খ জানেন না,সব পরিবারের পক্ষে দেশের বাহিরে যাওয়া সম্ভব হয়ে উঠে না।

দেশে প্রচুর কৃষি গ্রাজুয়েট প্রাইমারী ১৩ গ্রেড আর নিবন্ধন থেকে তো ডিপ্লোমা ও বিএসসি একই গ্রেডে অহরহ জব করতেছে।আর বেতন যে হারে সরকারীতে বাড়লো

যেকোন কর্পোরেট চাকরি পোলাপান ২০ গ্রেড এ ও আসবে।

মোটের উপর কথা-আমরা উচ্চ ডিগ্রি সম্পন্ন হয়ে স্বেচ্ছায়
নিচের গ্রেডে আসতে চাই তাহলে সমস্যা কই??

আর পাশাপাশি ডিপ্লোমাদের ও শর্ত সাপেক্ষে উচ্চ ডিগ্রি নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

এমনে চলতে চলতে দেশ এখন জাস্ট মার্কেট প্লেস।বীজ,সার,কীটনাশক,যন্ত্রপাতি সব চায়না থেকে আনো আর বেচো।নাই কোনো নিজেদের ইনোভেশন , নাই তেমন ভালো প্রযুক্তি, নাই কোন দেশীয় যন্ত্রপাতি।
যা আছে গরীব কৃষকের হাড়ভাঙা খাটুনি।

19/09/2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদ ম্যাম এর একমাত্র ছেলে অপ্রতিমের ম/র/দেহ উদ্ধার করা হয়...
19/09/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদ ম্যাম এর একমাত্র ছেলে অপ্রতিমের ম/র/দেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বিকাল ৩টা থেকে অপ্রতিম মিসিং ছিলো। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আপুর আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই।

আজ সকাল ১১টায় প্যারাডাইস রোডের পাশ থেকে তার ম/র/দেহ উদ্ধার করা হয়।

এই দেশে জন্ম নেয়াই আজন্ম পাপ। এই দেশে ১৩ বছরের নিষ্পাপ ফুলের মতো ছেলে শিশুকে করা হয় খু/ন, আর মেয়ে শিশুকে করা হয় রে/প।

আসলেই সোনার দেশ!

18/09/2026

সরকার কয়েক হাজার এসআই নিয়োগ দিচ্ছে।
যাদের চাকরী দরকার, দয়া করে প্রিপারেশন নিন।।

সবাইকে ফেসবুকে কিংবা অফলাইনে রাজনীতি করতে হবেনা।

চাকুরীতে যান। এতে আপনার পরিবারের যেমন লাভ, তেমনি দলেরও লাভ, দেশেরও লাভ। যতবেশি বাংলাদেশপন্থী অফিসার থাকবে, বাংলাদেশও নিরাপদ থাকবে।

সরকারি সুযোগ সুবিধাও অনেক আছে।
অবসরকালীন পেনশনতো আছেই।

ট্রাই করুন, প্রস্থুতিতে সময় দিন।
নিজেকে ফিট করুন।
ধুমপায়ী হলে সেটা ছাড়ুন।

চেষ্টা না করলে তো চাকরী হবেনা। আবার চেষ্টা করলেই সবাই সফল হবেনা, কিন্তু এর জন্য চেষ্টাটা না করলে তো হবেনা ভাই।

ফেসবুকে এখনো স্টোরি দেওয়া, অথচ মানুষটাই এখন নেই। 💔সন্ধ্যায় ঢাকার বনশ্রীতে দুই বাসের মাঝখানে পড়ে চাকায় পি"ষ্ট হয়ে আফতাবনগ...
17/09/2026

ফেসবুকে এখনো স্টোরি দেওয়া, অথচ মানুষটাই এখন নেই। 💔

সন্ধ্যায় ঢাকার বনশ্রীতে দুই বাসের মাঝখানে পড়ে চাকায় পি"ষ্ট হয়ে আফতাবনগর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তৃষা নিহ ত হয়।তার মৃ'ত্যুতে পরিবার, শিক্ষার্থী ও বন্ধ-বান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজধানীতে বাস চাপায় শিক্ষিকার মৃত্যু! মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের...
17/09/2026

রাজধানীতে বাস চাপায় শিক্ষিকার মৃত্যু!

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, সিএসই বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী দিপাঞ্জন ঘোষ আজ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে পানিতে ডুব...
16/09/2026

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, সিএসই বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী দিপাঞ্জন ঘোষ আজ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে পানিতে ডুবে ইন্তেকাল করেছেন।

16/09/2026

এই মা কুকুরটার মেরুদন্ডটা ভেঙ্গে গেছে! সম্ভবত কোন রিক্সা বা মোটরসাইকেল উপর দিয়ে চালিয়ে দিয়েছিল। চারটা বাচ্চা আছে। বাচ্চাগুলো সারাক্ষণ দুধের ওলানে মুখ দিয়ে রেখেছে। মা কুকুরটা প্রচন্ড ব্যথায় চিল্লাইতেও পারছে না। কোন কিছু খাচ্ছেও না। খিলগাঁও থানার সামনে ফুটপাতে।

Address

Sher-e-Bangla Agricultural University
Tejgaon
DHAKA-1207

Alerts

Be the first to know and let us send you an email when শেকৃবিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শেকৃবিয়ান:

Shortcuts

Share