Talimul Quran Online Academy

Talimul Quran Online Academy

Share

Ta'limul QURAN ONLINE MADRASA is Web Online Madrasah Dedicated To Islamic education to our children for ages 6 to18.

Our Mission is to Help Muslim parents To raise their kids in a Righteous way by providing high-quality Islamic Educational opportunities

02/06/2026

জরুরি নোটিশ

এতদ্বারা অনলাইন মাদ্রাসা তালিমুল কুরআন অনলাইন একাডেমি-এর সম্মানিত শিক্ষার্থী ও অভিভাবকমণ্ডলীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল বুধবার, ০৩ জুন রোজ বুধবার ২০২৬ ইং তারিখ হতে একাডেমির সকল ক্লাস পূর্ব নির্ধারিত সময়সূচি ও পূর্বের নিয়ম অনুযায়ী যথারীতি পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।

সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে উপস্থিত থেকে পাঠক্রমে নিয়মিত অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

আদেশক্রমে
একাডেমি কর্তৃপক্ষ
তালিমুল কুরআন অনলাইন একাডেমি

12/05/2026

আলহামদুলিল্লাহ… ❤️
আজকের টিচার মিটিং শেষ হলো এক অন্যরকম প্রশান্তি ও ভালো লাগা নিয়ে।

স্ক্রিনের ওপাশে থাকা এই মানুষগুলো শুধু শিক্ষক নন, তারা আমাদের স্বপ্নের সহযাত্রী, আমাদের একাডেমির প্রাণ।

দিনের পর দিন, নিজের ব্যস্ততা ও ক্লান্তিকে পাশে রেখে তারা শিশুদের কুরআনের আলো পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

আজকের মিটিংয়ে আমরা কথা বলেছি একটি সুন্দর সিস্টেম, আরও উন্নত শিক্ষা, আদব-আখলাক, টি
মওয়ার্ক, দায়িত্ববোধ এবং ভবিষ্যতের বড় স্বপ্নগুলো নিয়ে।
একসময় ছোট্ট একটি স্বপ্ন ছিল…
আজ আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন ধীরে ধীরে একটি পরিবারে পরিণত হচ্ছে।

আমাদের জন্য দোয়া করবেন,
যেন আল্লাহ তাআলা এই দ্বীনি মেহনতকে কবুল করেন, আমাদের মাঝে ইখলাস ও ভালোবাসা বাড়িয়ে দেন এবং এই কাজকে উম্মাহর জন্য উপকারী বানিয়ে দেন। আমীন

10/05/2026

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সুশিক্ষা এবং আদর্শ নৈতিকতা দুটিই সমান জরুরি।

​বর্তমান সময়ের ব্যস্ততায় আমরা অনেকেই সন্তানদের সঠিক কুরআন শিক্ষা নিয়ে চিন্তিত থাকি। তালিমুল কুরআন একাডেমি সেই চিন্তার সমাধানে কাজ করছে।

আমরা শুধু অক্ষরজ্ঞান নয়, বরং তাজবিদসহ শুদ্ধ উচ্চারণ এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে পাঠদান নিশ্চিত করি। 📖

​✅ আমাদের বিশেষত্ব:
​অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী।
​প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত যত্ন।
​আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ পাঠদান।

​আপনার সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

​যোগাযোগ: 01311429673
তালিমুল কুরআন একাডেমি শুদ্ধ শিখি, সুন্দর জীবন গড়ি।

10/05/2026

শিশুদের কুরআনের আলোয় আলোকিত করতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা…

প্রতিটি শিক্ষার্থী যেন হয়ে ওঠে একজন আল্লাহভীরু, সৎ ও নৈতিক মানুষ এই আমাদের স্বপ্ন।

07/05/2026

জানুন আপনার সন্তানের প্রিয় মেন্টরদের সম্পর্কে

পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক ও কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা খায়রুল বাশার হাফিযাহুল্লাহ-এর সাথে।

দীর্ঘ দুই বছর যাবৎ তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতের সাথে “তালিমুল কুরআন অনলাইন একাডেমি”তে দায়িত্ব পালন করে আসছেন। একজন দক্ষ কুরআন শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আদব-আখলাক, শুদ্ধ তিলাওয়াত ও ইসলামী মূল্যবোধ গঠনে অত্যন্ত যত্নশীল।

শান্ত স্বভাব, ধৈর্যশীল আচরণ এবং ছাত্রদের প্রতি মমত্ববোধের কারণে তিনি অল্প সময়েই শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

প্রতিটি ক্লাসে তিনি চেষ্টা করেন যেন একজন শিক্ষার্থী শুধু কুরআন পড়তেই না শেখে, বরং কুরআনের আলোকে নিজেকে গড়ে তুলতে পারে।

আলহামদুলিল্লাহ, এমন দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়েই এগিয়ে যাচ্ছে আমাদের একাডেমি। 🤍

07/05/2026

৫ থেকে ১৫ বছর বয়সী সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো চ্যালেঞ্জিং হতে পারে।

সহজ ৩টি টিপস:
১. পড়ার জন্য একটি নির্দিষ্ট এবং শান্ত জায়গা ঠিক করে দিন।

২. বিরতি দিয়ে পড়ার অভ্যাস করান।

৩. ছোট ছোট অর্জনে তাকে উৎসাহিত করুন।

​আপনার সন্তানের জন্য আমরা নিয়ে এসেছি আধুনিক এবং আনন্দদায়ক শিক্ষা পদ্ধতি।

06/05/2026

জানুন আপনার সন্তানের মেন্টরদের!

​আমাদের একাডেমির মেরুদণ্ড হলো আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। আজ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অন্যতম নিবেদিতপ্রাণ শিক্ষক হাফেজ মাওলানা সাফওয়ান সাহেবের সাথে।

​বিগত ২ বছর যাবৎ তিনি আমাদের একাডেমিতে অত্যন্ত নিষ্ঠার সাথে পাঠদান করে আসছেন।
বিশেষ করে স্কুলগামী শিশুদের একদম শূন্য (আলিফ-বা) থেকে শুরু করে কুরআন শরীফ হাতে খড়ি দেওয়া এবং অনেককে হিফয সম্পন্ন করানো পর্যন্ত তার ভূমিকা অতুলনীয়।
শিশুদের সাথে মিশে গিয়ে সহজ ও আধুনিক পদ্ধতিতে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়াই তার বিশেষত্ব।

​দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া আমাদের অসংখ্য শিক্ষক এভাবেই দিনরাত কাজ করে যাচ্ছেন আপনার সন্তানের মেধা ও আখলাক বিকাশে।
আমাদের শিক্ষকদের এই ডেডিকেশনই আমাদের বড় শক্তি।

​আপনার সন্তানকেও একজন আদর্শ হাফেজ বা শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতকারী হিসেবে গড়ে তুলতে আজই আমাদের সাথে যুক্ত হোন।

​ভর্তি ও তথ্যের জন্য কল করুন
01602555710
01749496711

05/05/2026

কায়দা শেষ করে পবিত্র কুরআনুল কারীমে পদার্পণ! ❤️

​আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,
Talimul Quran Online Academy-র অত্যন্ত মেধাবী শিক্ষার্থী তাহিয়া আক্তার ত্বহা সফলভাবে কায়দা শেষ করে পবিত্র কুরআন শরীফের সবক গ্রহণ করেছে। 📖

​ছোট্ট এই সোনামণির জন্য রইলো অনেক অনেক দুয়া ও শুভকামনা। আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন এবং কুরআনের আলোয় তার জীবনকে আলোকিত করুন। আমিন।

​📍 শিক্ষার্থীর পরিচয়:
👤 নাম: তাহিয়া আক্তার ত্বহা
👨‍ পিতার নাম: মো: ফারুক হোসেন
🏡 গ্রাম: খুশিআটা, টাঙ্গাইল।

05/05/2026

টিচার: কিরে, কাল ক্লাসে আসিসনি কেন? 🧐
ছাত্র: স্যার, নেটে সমস্যা ছিল, আম্মু বলছিল ইন্টারনেটের তারে নাকি ইঁদুর কামড় দিছে! 🐭

​অনলাইন ক্লাসের এমন সব মজার অভিজ্ঞতা আমাদের সবারই কম-বেশি আছে। তবে অজুহাত যাই হোক, পড়াশোনায় ফাঁকি দেওয়া কিন্তু একদম চলবে না!

​তালিমুল কুরআন অনলাইন একাডেমি-তে আমাদের অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি ক্লাসকে এতটাই আনন্দদায়ক আর সহজ করে তোলেন যে, শিক্ষার্থীরা ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।
ইঁদুরে তার কাটলেও আমাদের রেকর্ডেড ক্লাস আর সাপোর্ট টিমের সহায়তায় পড়াশোনা চলবে বিরতিহীন!

​আপনাদের শোনা বা বলা সবচেয়ে মজার অজুহাতটা কী ছিল? কমেন্টে আমাদের জানান, আমরাও একটু হাসি!

​ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য:
01602555710
01749496711

05/05/2026

সেই স্বপ্নটাই পূরণ হতে পারে,তবে শুরুটা হতে হবে সঠিকভাবে সঠিক শিক্ষকের কাছে, সঠিক সময়ে।

Want your school to be the top-listed School/college in Tejgaon Farm?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Tejgaon Farm