09/03/2026
এতদ্বারা হার্ভার্ড এক্সেস(এইচ,এ) ডিজিটাল স্কুল এন্ড কলেজ তারাকান্দা ময়মনসিংহের আসন্ন এইচএসসি পরীক্ষা/২০২৬ এর পরীক্ষার্থী সকল শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে,
যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণি হতে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করে নাই এবং প্রাক নির্বাচনী পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে নাই এমনকি অংশগ্রহণ করলেও উর্ত্তিণ হতে পারে নাই তাদেরকে সরকারি বিধি মোতাবেক আসন্ন এইচএসসি পরীক্ষায় কোনক্রমেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না মর্মে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এমতাবস্থায়, এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফলের লক্ষ্যে কোনোরূপ তদবির গ্রহণযোগ্য নয় মর্মে সচেতন মহলেকে অবহিত করা হলো।
আর যে সকল পরীক্ষার্থী উপরোল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের রেজাল্ট সিট/ প্রমাণ পত্র প্রতিষ্ঠানে সরাসরি এসে অথবা হোয়াটসঅ্যাপ 01740551512 নম্বরে দাখিল পূর্বক অনুমতি নিয়ে সরকার নির্ধারিত ফরম ফিলাপ ফি এবং প্রতিষ্ঠানের আনুষঙ্গিক বকেয়া টাকা হিসাব করে সোনালি ব্যাংক তারাকান্দা শাখায় রক্ষিত এইচ,এ ডিজিটাল স্কুল এন্ড কলেজ নামীয় সঞ্চয়ী হিসাব 3327401006920 নম্বরে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে জমা প্রদান করে ফরম ফিলাপ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিঃদ্রঃ( সকল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক হিসাবে কোনোরূপ গড়মিল পরিলক্ষিত হলে উক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে জানানোর জন্য পরামর্শ রইল।)
নির্দেশক্রমেঃ
মোঃ খায়রুজ্জামান খান,
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ,
হার্ভার্ড এক্সেস( এইচ,এ) ডিজিটাল স্কুল এন্ড কলেজ,
তারাকান্দা, ময়মনসিংহ।
যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ নম্বরঃ- 01740551512