03/08/2026
তারাকান্দায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার কেন কমে গেল?
∆∆∆
১৩ বছরের তারাকান্দা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের অভিজ্ঞতায় আমার সবচেয়ে খারাপ ফলাফলও অনেকের গড় ফলাফলের চেয়ে ভালো ছিল।ব্যস্ততার কারণে গত বছর তারাকান্দায় মাত্র ১৫ জন শিক্ষার্থীকে পড়িয়েছি। ইচ্ছা করলেই ৮০–১০০ জন শিক্ষার্থী নেওয়া যেত, কিন্তু নিইনি। অর্থাৎ, পুরো মাঠটাই প্রায় ফাঁকা রেখেছিলাম। তারপরও দেখা গেল, ৮০ জনের বেশি শিক্ষার্থী পড়িয়েও অনেক কোচিং কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি। এটাই অভিজ্ঞতা, মান এবং ফলাফলের পার্থক্য।এই কারণেই আমি ভর্তি কোচিং নিয়ে বাড়তি প্রচার-প্রচারণায় বিশ্বাসী নই। আমার পরিচয় আমার শিক্ষার্থীদের সাফল্য।এ বছরও সীমিত সংখ্যক-মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে কাজ করব। আর আগামী বছর থেকেই শুরু হবে পূর্ণমাত্রার লড়াই। তখন সমালোচনা ভেঙে পড়বে বঙ্গোপসাগরে, আর বিশ্ববিদ্যালয়গুলো ভরে যাবে আমার শিক্ষার্থীদের পদচারণায়, ইনশাআল্লাহ।