28/03/2026
রিজিক ও জ্ঞানের দোয়া! Musafir Banda
হে আল্লাহ! আপনার অসীম রহমতে আমাদের ঈমানকে শক্তিশালী করুন, আমাদেরকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন, আর আমাদের আমলগুলো কবুল করে নিন।
“আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান নাফিঅান, ওয়া রিযকান তয়্যিবান, ওয়া আমালান মুতাকাব্বালান।”
হে রব! আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।
Musafir Banda
28/03/2026
ইসলামের সৌন্দর্য! Musafir Banda
পৌঁছে দাও কালেমার দাওয়াত:
লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ)
এই কালেমাই মানুষের জীবনের মুক্তির পথ। যে হৃদয়ে এই কালেমা থাকে, সে হৃদয় আল্লাহর আলোতে আলোকিত হয়।
চলুন আমরা নিজেরা আমল করি, আর ভালোবাসা দিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিই।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুন। আমিন!
Musafir Banda
26/03/2026
ইয়া আল্লাহ আপনি আমাদের সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুন। আমিন।
25/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালামের উত্তর দেওয়া ওয়াজিব।
25/03/2026
"!আলহামদুলিল্লাহ!"
আল্লাহর রহমতে আসরের নামাজ পড়তে পারলাম।
25/03/2026
লুমাযাহ, লুকানো উপহাসের গুনাহ! Musafir Banda
লুমাযাহ (لُمَزَة) হলো, ইশারা-ইঙ্গিতে, চোখ-ভ্রু, মুখভঙ্গি বা আচরণে কাউকে অপমান করা, খোঁটা দেওয়া বা তুচ্ছ করা।
অর্থাৎ,
কথা না বলেও কারো দুর্বলতা নিয়ে ঠাট্টা করা,
চোখ টিপে, ঠোঁট বাঁকিয়ে বা হাতের ইশারায় কাউকে উপহাস করা এগুলো সবই লুমাযাহ।
- কুরআনের সতর্কবার্তা:
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
“ধ্বংস তার জন্য, যে নিন্দাকারী ও উপহাসকারী।”
[সূরা আল-হুমাযাহ : ১]
হুমাযাহ → মুখে মুখে নিন্দা করা!
লুমাযাহ → ইশারা-ইঙ্গিতে অপমান করা!
বাস্তব জীবনে কাউকে দেখে ব্যঙ্গ করে হাসা, নাক-মুখ বাঁকানো বা কারো কথা নকল করে অন্যদের হাসানো, এগুলো ছোট মনে হলেও ইসলামে বড় গুনাহ।
ইসলামিক শিক্ষা: রাসূল (ﷺ) বলেছেন,“মু’মিন কখনো অপমানকারী, অভিশাপকারী বা অশ্লীলভাষী নয়।”
[তিরমিযী]
তাই আসুন, আমরা কারো সম্মান নিয়ে খেলি না।
মানুষকে অপমান নয়, সম্মান করাই হোক আমাদের চরিত্র।
Musafir Banda
24/03/2026
হে আল্লাহ, আপনি আমাদের মত সকল গুনাহগার কে মাফ করে দিন। আমিন!!
23/03/2026
যিনি সৃষ্টি করেছেন, তাঁর নামেই হোক পথ চলা।
22/03/2026
বিজয়ের আগে আল্লাহ দেন কিছু সংকেত! Musafir Banda
অনেক সময় আমরা মনে করি সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ যখন বড় কিছু দিতে চান, তার আগে মানুষকে পরীক্ষা করেন। জীবনের কিছু লক্ষণ আছে, যা দেখলে বুঝবেন আপনার বিজয় খুব কাছেই।
০১ এমন বিপদ আসবে যার কোনো মানবিক সমাধান থাকবে না। তখন আপনি আল্লাহর কাছেই ফিরে যাবেন, এটাই আসলে তাঁর রহমত।
০২ তওবা করে সঠিক পথে চলতে শুরু করলে মানুষ বা শয়তানের বাধা আসবে। কারণ শয়তান জানে, আপনার হৃদয়ে ঈমানের সম্পদ বাড়ছে।
০৩ হারাম ছেড়ে দিলে সাথে সাথে হালাল রিযিক নাও আসতে পারে। মাঝখানে ধৈর্যের একটি কঠিন পরীক্ষা থাকে।
০৪ কষ্ট যখন দীর্ঘ হয় এবং আপনি প্রায় হাল ছেড়ে দিতে যান ঠিক তখনই আল্লাহর সাহায্য নেমে আসে।
০৫ যখন নামাজ আর ভারী মনে হবে না, কুরআন তিলাওয়াত ভালো লাগবে তখন বুঝবেন আল্লাহ আপনাকে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করছেন।
০৬ ইস্তিগফারের পর ধীরে ধীরে জীবনে ভালো সংকেত আসতে শুরু করবে স্বপ্নে বা বাস্তব ঘটনার মাধ্যমে।
০৭ আগে যেসব পাপে আসক্ত ছিলেন, সেগুলোর প্রতি মনে ঘৃণা জন্মাবে এটাই পরিবর্তনের লক্ষণ।
০৮ বড় সমস্যা এখনও থাকলেও ছোট ছোট বিষয়ে আল্লাহর সাহায্য অনুভব করবেন এগুলোই সামনে এগোনোর শক্তি।
০৯ তখন বুঝবেন, সফলতা শুধু মেধা দিয়ে আসে না এটা আল্লাহর দান।
১০ আর তখনই আপনার চারপাশের ভণ্ড ও হিংসুকদের আসল চেহারা প্রকাশ হয়ে যাবে।
মনে রাখবেন বিজয় আসতে সময় লাগে। কেউ এক বছরে পায়, কেউ পাঁচ বছরে। কিন্তু সবচেয়ে বড় ভুল হলো মাঝপথে ধৈর্য হারিয়ে ফেলা।
তাই ইস্তিগফার, দোয়া আর ধৈর্য ধরে থাকুন।
ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে।
Musafir Banda
22/03/2026
ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমিন!!
21/03/2026
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি! Musafir Banda
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে এই আনন্দের দিন। এই দিনে ধনী-গরিব, বড়-ছোট সবাই একসাথে হাসি-খুশিতে মেতে ওঠে। চারদিকে থাকে ভালোবাসা, ক্ষমা আর ভ্রাতৃত্বের সুন্দর পরিবেশ।
ঈদের সকাল শুরু হয় আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে। নতুন পোশাক, প্রিয়জনদের সাথে দেখা, সালাম-কোলাকুলি আর মিষ্টিমুখ, সবকিছু মিলিয়ে ঈদের দিনটি হয়ে ওঠে বিশেষ এক আনন্দের মুহূর্ত।
আসুন এই ঈদে আমরা শুধু নিজের আনন্দেই সীমাবদ্ধ না থেকে গরিব-দুঃখীদের কথাও মনে রাখি। সবাইকে সাথে নিয়ে ভাগাভাগি করে নেই ঈদের আসল আনন্দ।
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর ভালোবাসায়।
--ঈদ মোবারক!!-- ✨🌜😍