22/06/2026
সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়, যখন একজন বুঝদার মানুষ অবুঝের মতো আচরণ করে। কারণ তার কাছে আমরা পরিপক্বতা, বিবেক আর সুন্দর ব্যবহারের প্রত্যাশা করি। কিন্তু যখন সে সেই প্রত্যাশার বিপরীত কিছু করে, তখন শুধু মন খারাপ হয় না, ভেতরে ভেতরে বিশ্বাসও ভেঙে যায়। অবুঝ মানুষের ভুল ক্ষমা করা সহজ, কারণ তাদের কাছ থেকে তেমন কিছু আশা করা হয় না। কিন্তু বুঝদার মানুষের একটি অবুঝ আচরণ অনেক দিনের শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তাই জীবনে বুঝদার হওয়াটা যথেষ্ট নয়, সব পরিস্থিতিতে সেই বুঝটাকে ধরে রাখাটাই আসল প্রজ্ঞা। কিছু কষ্ট চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়।
#ইমোশনাল #আবেগ #বিশ্বাস #ভালোবাসা #ইমোশন
21/06/2026
টাকা শুধু কাগজ না…এটার পেছনে থাকে কারো ঘাম, কারো কষ্ট, কারো না বলা হাজারটা ত্যাগ। তাই এখন আর টাকা উড়াই না,কারণ টাকা খরচ করা সহজ, কিন্তু টাকা রোজগার করতে কতটা জীবন পুড়াতে হয়, সেটা সবাই জানে না। মনে রাখবেন, টাকার মূল্য না বুঝলে, একদিন অভাব এসে বুঝিয়ে দেবে।
#টাকা #জীবন #সময় #টাকারমুল্য
20/06/2026
কি, রাগ করলা? #ব্রাজিল #বিশ্বকাপ #ফুটবল #খেলা
19/06/2026
#জুম্মামোবারক যে ব্যক্তি আল্লাহর পথে চলে, আল্লাহ তার জন্য সব কাজে সহজতা সৃষ্টি করে দেন। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম পালনের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের পথ খুঁজে পায়। ইসলাম আমাদের শুধু ইবাদত শেখায় না, বরং সুন্দর জীবনযাপন, সততা, ন্যায়পরায়ণতা ও মানবতার শিক্ষা দেয়। ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন সম্ভব। #ইসলাম
17/06/2026
শিশুরা বড়দের কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং সেখান থেকেই অনেক কিছু শেখে। তাই ছোট ছেলে মেয়েদের সামনে অন্যের পরকীয়া, পারিবারিক গোপন বিষয় বা কারও সমালোচনা নিয়ে আলোচনা করা তাদের মানসিকতা ও মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অশালীন বা নেতিবাচক আলোচনা শিশুদের মনে বিভ্রান্তি, ভয় কিংবা ভুল ধারণা তৈরি করতে পারে। তারা ধীরে ধীরে এসব আচরণকে স্বাভাবিক ভাবতে শুরু করতে পারে। তাই শিশুদের সামনে সুন্দর ভাষায় কথা বলা, ভালো শিক্ষা দেওয়া এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। কারণ আজকের শিশুরাই আগামী দিনের সমাজ গড়বে। তা-ই তাদের প্রতি আমাদের আচরণ সঠিক হওয়া উচিত।
#শিশু #আচরন #ব্যক্তিত্ব #আদব #ব্যবহার