27/10/2025
কনফিশন দূর করুন! যদি পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন চলে আসে! কনফিউশন নিয়ে পরীক্ষার হলে গেলে পারা জিনিসও ভুল হয়ে যায়। তখন নেগেটিভ মার্কস চলে আসে!
👉 ন্যাটোর বর্তমান সদস্য দেশ- ৩২টি। ন্যাটোর সর্বশেষ দুটি সদস্য দেশ- ৩২তম সুইডেন ও ৩১তম ফিনল্যান্ড। (ন্যাটোভুক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দুটি- তুরস্ক ও আলবেনিয়া। খেয়াল করুন- 'আলবেনিয়া' ইউরোপ মহাদেশের একটি দেশ। তবে, 'আলজেরিয়া' আফ্রিকা মহাদেশের একটি দেশ; 'আলজেরিয়া' ন্যাটোভুক্ত দেশ নয়। আবার, তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়। তারা কেবল ন্যাটোভুক্ত দেশ।)
👉 বর্তমানে শেনজেনভুক্ত (Schengen Area) দেশ- ২৯টি। সর্বশেষ শেনজেনভুক্ত দেশ- বুলগেরিয়া ও রোমানিয়া।
👉 বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সদস্য দেশ- ২৭টি। সর্বশেষ সদস্য দেশ- ক্রোয়েশিয়া।
👉 ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য কিন্তু শেনজেনভুক্ত নয়, এমন দুটি দেশ- সাইপ্রাস ও আয়ারল্যান্ড (অর্থাৎ এই দেশ ২টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও শেনজেন এরিয়াভুক্ত নয়। ওরা কেবল ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত)
👉 শেনজেন এরিয়াভুক্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়ন (EU)-ভুক্ত নয় এমন দেশ ৪টি- সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও লিচেনস্টেইন (অর্থাৎ, এই দেশগুলো ইউরোপের ভিসামুক্ত শেনজেনভুক্ত দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এই দেশ ৪টি কেবল শেনজেন এরিয়াভুক্ত দেশ)
👉 ইউরোজোনভুক্ত (Euro Zone/Euro Area) দেশ- ২০টি। সর্বশেষ ইউরো মুদ্রা চালুকারী দেশ- ক্রোয়েশিয়া। (অর্থাৎ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) ২৭টি দেশের মধ্যে বর্তমানে ২০টি দেশ 'ইউরো' মুদ্রা গ্রহণ করেছে; বাকি ৭টি দেশ এখনও গ্রহণ 'Euro'-কে নিজেদের মুদ্রা হিসেবে গ্রহণ করেনি। তারা তাদের দেশের আগের মুদ্রাকেই এখনও মূল কারেন্সি হিসেবে ব্যবহার করছে)
👉 স্ক্যান্ডিনেভীয় ৫টি দেশের (ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন) সবাই ন্যাটো-ভুক্ত দেশ হলেও কেবল ৩টি দেশ ইউরোপীয় ইউনিয়ন (EU)-ভুক্ত। EU-ভুক্ত স্ক্যান্ডিনেভীয় ৩টি দেশ- ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেন। স্ক্যান্ডিনেভীয় যে দুটি দেশ এখনও ইউরোপীয় ইউনিয়ন (EU)-ভুক্ত নয়- আইসল্যান্ড ও নরওয়ে। (তবে, আইসল্যান্ড ও নরওয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ না হলেও তারা শেনজেন এরিয়াভুক্ত দেশ)
[ N.B. নিজের টাইমলাইনে এই গুরুত্বপূর্ণ নোটটি Share করে না রাখলে ফেইসবুকে শত শত পোস্টের ভিড়ে প্রয়োজনের সময় খুঁজে না-ও পেতে পারেন! এবং পরবর্তী পোস্ট আপনার ফেইসবুকের হোম পেইজে পেতে Like, Comment করে পেইজে একটিভ থাকুন।]
©____ Gazi Mizanur Rahman