23/06/2020
কুদৃষ্টি সম্পর্কে পূর্বসূরী সলফে সালেহীনের মন্তব্য এবং উক্তি
━━━━━━ • ✿ • ━━━━━━
✿ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
"কুদৃষ্টিদানকারী ও কুদৃষ্টিদানে সুযােগদানকারী উভয়ের ওপর আল্লাহ লা'নত করেছেন।" (বাইহাকী, মিশকাত শরীফ: ২৭০)
✿ হযরত দাউদ আলাইহিসসালাম নিজের ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, 'বাঘ ও অজগরের পেছনে ছুটতে পার, কিন্তু কোনাে নারীর পেছনে নয়। উদ্দেশ্য হল, বাঘ ও অজগর উল্টো তেড়ে আসলে মরণঘাটে চলে যাবে। কিন্তু নারী তেড়ে আসলে জাহান্নামের ফাঁদে ফেঁসে যাবে।
✿ হযরত ইয়াহিয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম কে জিজ্ঞেস করা হল, ব্যভিচারের শুরুটা কিভাবে হয়? তিনি বললেন, চোখ থেকে।
✿ হযরত উমর রাযি. বলেন, দুটো জীর্ণপুরানা হাড়ও একসাথে মিলিত হলে পরস্পরের প্রতি আসক্ত হবে। (জীর্ণহাড় দ্বারা উদ্দেশ্য হল, বৃদ্ধ ও বৃদ্ধা)।
✿ হযরত সাঈদ ইবনুলমুসাইয়াব রহ. বলেন, যখন তুমি কাউকে দেখবে যে, সে কোনাে সুশ্রীবালকের প্রতি অপলক তাকিয়ে থাকে, তাহলে বুঝে নাও "ডাল মে কুচ কালা হায়"।
✿ ফতেহমুসিলী রহ. বলেন, আমি ত্রিশজন মাশায়েখের সাথে সাক্ষাত করেছি, যাদেরকে অলি আবদাল মনে করা হয়, প্রত্যেকেই বিদায়কালে আমাকে উপদেশ দিয়েছেন, কমবয়সী ছেলেদের সংশ্রব থেকে নিরাপদ দূরত্বে থাকবে।
✿ ইবনুযাহির মাকদিসী রহঃ বলেন, কোন ব্যক্তি যদি কোনো পুরুষের প্রতি আসক্ত থাকে তাহলে তার জন্য ওই পুরুষকে দেখা হারাম।
✿ ইমাম গাযালী রহ. বলতেন, মুরিদের ওপর হিংস্র প্রাণীর থাবাকে আমি ওই পরিমাণ ভয় করি না, যে পরিমাণ ভয় করি তাকে কোনাে কমবয়সী ছেলের সান্নিধ্যে দেখলে।
✿ হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরী রহ. বলতেন, কুদৃষ্টি স্মরণশক্তির জন্য প্রাণনাশকারী বিষতুল্য।
✿ মুজাদ্দিদে আলফেছানী রহ. তাঁর মাকতুবাতে লিখেছেন, যার দৃষ্টি নিয়ন্ত্রণে নেই, তার অন্তরও নিয়ন্ত্রণে নেই। আর যার অন্তর নিয়ন্ত্রণে নেই, তার লজ্জাস্থান নিয়ন্ত্রণে নেই।