29/09/2026
জিয়া হাসান ইন্টারন্যাশনাল স্কুলে Admin Assistant প্রয়োজন
২০১০ সালে করটিয়া, টাঙ্গাইলে প্রতিষ্ঠিত Zia Hasan International School (ZHIS) গ্রাম পর্যায়ে বাংলাদেশের প্রথম English Version School। গত ১৬ বছর ধরে আমরা করটিয়ার শিশুদের শিক্ষার মজবুত ভিত্তি, ইংরেজি, কমিউনিকেশান, আত্মবিশ্বাস ও জীবনদক্ষতা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।
এই স্কুলের অনেক শিক্ষার্থী আজ ঢাকা শহরসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করছে, নিজেদের জীবন ও ভবিষ্যৎ গড়ে তুলছে।
আমরা এখন একজন দায়িত্বশীল, শেখার আগ্রহী এবং ভবিষ্যৎমুখী Admin Assistant খুঁজছি।
নির্বাচিত প্রার্থী পাবেন:
- স্কুল ভবনের দ্বিতীয় তলায় ব্যক্তিগত কক্ষে বিনামূল্যে থাকার সুযোগ
- বিনামূল্যে খাবার
- বিনামূল্যে Wi-Fi
- Generator সুবিধা
- বাংলা, ইংরেজি পত্রিকাসহ ব্যক্তিগত পড়াশোনার ব্যাপক সুযোগ
- নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ। সার্বক্ষণিক সিকিউরিটি, সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারি, নিজস্ব ভবন, নিজস্ব খেলার মাঠ।
- একজন বাংলাদেশি-কেনেডিয়ান Trainer-এর কাছ থেকে সারা বছর বিনামূল্যে training ও mentoring
- English communication, office etiquette, presentation, leadership, interpersonal skills এবং career preparation-এর বাস্তব প্রশিক্ষণ
- দায়িত্ব অনুযায়ী একটি মাসিক সম্মানী
এই সুযোগটি বিশেষভাবে এমন একজন তরুণের জন্য, যিনি শুধু একটি চাকরি নয়, কয়েক বছর কাজ ও শেখার মাধ্যমে নিজেকে ভবিষ্যতে বাংলাদেশের corporate world-এর জন্য প্রস্তুত করতে চান।
যোগ্যতা:
- যেকোনো বিষয়ে ন্যূনতম Graduate
- নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
- সৎ, দায়িত্বশীল ও শেখার আগ্রহী হতে হবে
- সাধারণ computer skills থাকতে হবে বা দ্রুত শেখার মানসিকতা থাকতে হবে
- দীর্ঘমেয়াদে কাজ ও শেখার commitment থাকতে হবে
আবেদনের জন্য পাঠাতে হবে:
- Updated CV
- একটি সংক্ষিপ্ত Cover Letter, যেখানে উল্লেখ করবেন:
- কেন আপনি ZHIS-এ এই পদে কাজ করতে চান
- এই দায়িত্বের প্রতি আপনার commitment কী
- আগামী কয়েক বছরে নিজেকে কোথায় দেখতে চান
Email: [email protected]
Location: Karatia, Tangail
Email Subject: Application for Admin Assistant – ZHIS
ZHIS — Building a Skilled Generation at Karatia Since 2010
https://www.facebook.com/zhiskorotia/