Department of Economics, MBSTU

Department of Economics, MBSTU Welcome to
Department of Economics
Mawlana Bhashani Science and Technology University. Know the economics

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি মো: এরশাদ এবং কার্যকরী সদস্য আবিদ ফেরদৌ...
16/09/2026

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি মো: এরশাদ এবং কার্যকরী সদস্য আবিদ ফেরদৌস মিয়াকে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

অর্থনীতি ১১তম ব্যাচের শিক্ষার্থী মো: সাজ্জাদ হোসেন সোহানের অকাল মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়ে...
29/08/2026

অর্থনীতি ১১তম ব্যাচের শিক্ষার্থী মো: সাজ্জাদ হোসেন সোহানের অকাল মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

28/08/2026

মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের (অর্থনীতি ১১তম ব্যাচ) শিক্ষার্থী আমাদের সাজ্জাদ ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছোটভাই সাজ্জাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।

আমিন।

Congratulations 🍀
27/08/2026

Congratulations 🍀

𝐃𝐫 𝐍𝐚𝐳𝐧𝐞𝐞𝐧 𝐀𝐡𝐦𝐞𝐝 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐞𝐝 𝐄𝐱𝐞𝐜𝐮𝐭𝐢𝐯𝐞 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐨𝐟 𝐂𝐏𝐃

Dr Nazneen Ahmed has been appointed as the Executive Director of the Centre for Policy Dialogue (CPD), effective from 1 September 2026.

A distinguished development economist, Dr Ahmed brings nearly three decades of experience in economic research, policy analysis and development practice in Bangladesh and internationally.

Prior to joining CPD as the Executive Director, Dr Ahmed served at the United Nations Development Programme (UNDP) as the Country Economist at UNDP Bangladesh (for two years) and then a Policy Advisor at the UNDP Regional Bureau for Asia and the Pacific in New York (for three years).

Before joining UNDP, Dr Ahmed was a researcher at the Bangladesh Institute of Development Studies (BIDS), where she completed an illustrious 25-year career. She joined BIDS as a Research Associate in July 1998, progressed through successive research positions and became a Research Director.

The research and policy interests of Dr Nazneen span a wide range of macroeconomic and development issues, including international trade, industry and employment, governance, gender equality, social protection and inclusive growth. She has numerous publications including articles in peer-reviewed international and national journals; book chapters with reputed international publishers and research reports with international organisations. Over the course of her career she has worked with a number of international organisations, including the World Bank, DFID, UNCTAD, ILO, IFC, the European Union, IFPRI, IDB etc.

Dr Ahmed holds a PhD in Economics from Wageningen University, the Netherlands and a Master’s in Development Economics from the University of Sussex, United Kingdom. Before that, she completed her Bachelor’s and Master’s degrees in Economics from the University of Dhaka. She is a Chevening Scholar.

Dr Nazneen’s extensive experience in research, together with her longstanding engagement with critical public policy formulation and international development, will contribute to CPD’s continuing efforts to promote evidence-based policymaking and inclusive development in Bangladesh.

Mathematics for Economists - Poster Presentation!Our ECO 1102 students brought economic models to life with creative pos...
22/08/2026

Mathematics for Economists - Poster Presentation!

Our ECO 1102 students brought economic models to life with creative posters, colorful graphs, and clear explanations!

Well done, future economists! 👏

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি বিভাগে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ...
13/08/2026

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি বিভাগে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পিএইচডি (Ph.D.) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

🎓 আবেদনের ন্যূনতম যোগ্যতা (PhD):
প্রার্থীকে নিচের যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে:
থিসিসসহ এমএসএস/এমএসসি/সমমান ডিগ্রি।
অথবা,
নন-থিসিস মাস্টার্স ডিগ্রি + কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত ০২ (দুই) বছরের সক্রিয় গবেষণার অভিজ্ঞতা।
অথবা,
নন-থিসিস মাস্টার্স ডিগ্রি + কোনো Scopus / ISI / Web of Science ইনডেক্সড জার্নালে কমপক্ষে ০১টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

ন্যূনতম জিপিএ/সিজিপিএ শর্ত:
এসএসসি ও এইচএসসি: উভয় ক্ষেত্রে ২য় বিভাগ অথবা GPA ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর: উভয় ক্ষেত্রে ২য় শ্রেণি অথবা CGPA ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

📌 আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদন ফরম সংগ্রহ: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.mbstu.ac.bd) অথবা অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

আবেদন ফি: সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, মাভাবিপ্রবি শাখা, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২-এ ২,০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে।

ছবি ও সনদাশ: ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং সকল পরীক্ষার পাসের সনদপত্র, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।

অভিজ্ঞতা ও এনওসি: শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং ডিগ্রি চলাকালে কমপক্ষে ০১ (এক) বছর ছুটি পাবেন মর্মে প্রত্যয়ন জমা দিতে হবে।

সিনপসিস: ০১ কপি গবেষণা সিনপসিস (Research Synopsis) জমা দিতে হবে।

🗓️ গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরুর তারিখ: ১৫ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

ধন্যবাদান্তে,
অর্থনীতি বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)

বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬১১ই আগস্ট (মঙ্গলবার) অর্থনীতি বিভাগ কর্তৃক ৮ম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান...
10/08/2026

বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬

১১ই আগস্ট (মঙ্গলবার) অর্থনীতি বিভাগ কর্তৃক ৮ম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনারা স্ব-বান্ধব আমন্ত্রিত।

সময়: বিকাল ৫:৩০ মিনিট।
স্থান: সেমিনার রুম, ৩য় একাডেমিক ভবন।

ধন্যবাদান্তে: ৯ম ব্যাচ, অর্থনীতি বিভাগ।
আয়োজনে: অর্থনীতি বিভাগ।

🎓 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে এমএসএস (রেগুলার) শ্রেণিতে ভর্...
04/08/2026

🎓 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে এমএসএস (রেগুলার) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

📌 আবেদনপত্র বিতরণ ও জমাদান:
০৯ আগস্ট ২০২৬ (রবিবার) থেকে ১৯ আগস্ট ২০২৬ (বুধবার) পর্যন্ত
⏰ সময়: সকাল ১০:০০টা থেকে বিকেল ৩:০০টা পর্যন্ত

💳 ভর্তি ফর্ম সংগ্রহ ফি: ৬০০ টাকা
🏦 ভর্তি সংক্রান্ত নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার যাবে।

💰 মোট নির্ধারিত ফি: ১০,৪৩০ টাকা
(ভর্তি ফি, সেমিস্টার ফি, ক্রেডিট ফি, পরিবহন ফি, পরীক্ষা ফি, গ্রেড শিট ফি ও বিভাগীয় উন্নয়ন ফিসহ)

📄 ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র:
• সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি
• সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৫ কপি ছবি

© অর্থনীতি বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জুলাই ম্যারাথনে আমাদের ডিপার্টমেন্ট থেকে স্যার ও ছাত্র-ছাত্রীদের অসাধারণ পারফর্ম্যান্স! 👏👏👏সবাইকে অর্থনীতি পরিবারের পক্ষ...
03/08/2026

জুলাই ম্যারাথনে আমাদের ডিপার্টমেন্ট থেকে স্যার ও ছাত্র-ছাত্রীদের অসাধারণ পারফর্ম্যান্স!
👏👏👏
সবাইকে অর্থনীতি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন!
🏆 আমাদের চ্যাম্পিয়নরা:
মেহেদী হাসান স্যার — ১ম স্থান (শিক্ষক ক্যাটাগরি) 🥇
অরুপা সরকার — ২য় স্থান (মেয়েদের ক্যাটাগরি) 🥈
নিশাত সালসাবিল — ৩য় স্থান (মেয়েদের ক্যাটাগরি) 🥉

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী—আমাদের ইতিহাস, রাজনীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক অমর প্রতিকৃতি। তাঁর জীবন, চিন্তা...
23/07/2026

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী—আমাদের ইতিহাস, রাজনীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক অমর প্রতিকৃতি। তাঁর জীবন, চিন্তা, রাজনীতি ও সামাজিক দর্শনকে গভীরভাবে জানতে আজ ২৩ জুলাই, বৃহস্পতিবার 'মাওলানা ভাসানী স্টাডিজ' (২ ক্রেডিট) কোর্সের অংশ হিসেবে আমাদের একটি শিক্ষামূলক ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হলো।
অভিযাত্রার অংশ হিসেবে আমরা পাড়ি জমিয়েছিলাম সিরাজগঞ্জে—মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে। ক্লাসরুমের বইয়ের পাতার বাইরে এসে সরাসরি ঐতিহাসিক এসব স্থান পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত শিখনীয় ও অনুপ্রাণিত করার মতো এক অভিজ্ঞতা ছিল।

Address

Sontosh
Tangail
1902

Alerts

Be the first to know and let us send you an email when Department of Economics, MBSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Department of Economics, MBSTU:

Shortcuts

Share