03/05/2026
#শোক_প্রকাশ
রোজ ভ্যালি কিন্ডারগার্টেন'র প্রথম শ্রেণির শিক্ষার্থী তামিম আহমেদ, পিতা: রফিকুল ইসলাম, গ্রাম: মমিননগর, কালিহাতী, টাঙ্গাইল গতকাল পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
তামিম আহমেদ এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মাত্র ৯ বছরের এই নিষ্পাপ শিশুটির এমন মর্মান্তিক বিদায় আমাদের সবাইকে ব্যথিত করেছে। তার ছোট্ট জীবনের স্মৃতিগুলো চিরদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।
মহান আল্লাহ তায়ালা যেন তামিমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকাহত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।