বিন্দুবাসিনী বয়েজ বিতর্ক ও সাহিত্যাঙ্গন

  • Home
  • Bangladesh
  • Tangail
  • বিন্দুবাসিনী বয়েজ বিতর্ক ও সাহিত্যাঙ্গন

বিন্দুবাসিনী বয়েজ বিতর্ক ও সাহিত্যাঙ্গন যুক্তির উন্মুক্ত উল্লাসে মুক্তির আভা

" মহান দ্বিতীয়  বিবিডিএল এর সাহিত্য উৎসব ২০২৬ " এ পুরস্কারপ্রাপ্ত সকল গর্বিত শিক্ষার্থীর স্থিরচিত্র ।
11/09/2026

" মহান দ্বিতীয় বিবিডিএল এর সাহিত্য উৎসব ২০২৬ " এ পুরস্কারপ্রাপ্ত সকল গর্বিত শিক্ষার্থীর স্থিরচিত্র ।

Legacy will return inshallah ❤️‍🔥😇
23/08/2026

Legacy will return inshallah ❤️‍🔥😇

11/08/2026

" আমরা ইতিহাস করে দেখিয়েছি । "

মহান ২য় বিবিডিএলএস সাহিত্য উৎসব ২০২৬ ।
সকাল থেকে রাত অবধি সর্বমোট ২০ হাজার লোকের সমাগম । শুধু সমাপনী অনুষ্ঠানেই উপস্থিতি ছিল প্রায় চার হাজারের মতো ।

শিক্ষারও যে একটা ক্রেজ তৈরি করা যায় Bindubasini Boys' Debating and Literature Society ( BBDLS ) তা প্রমাণ করেছে ।

মহান BBDLS সাহিত্য উৎসব ২০২৬ — এ যেন শিক্ষার প্রতি টাঙ্গাইলের এক অভূতপূর্ব গণজাগরণ।সকাল থেকে রাত—সাহিত্য, সংস্কৃতি ও শিক...
09/08/2026

মহান BBDLS সাহিত্য উৎসব ২০২৬ — এ যেন শিক্ষার প্রতি টাঙ্গাইলের এক অভূতপূর্ব গণজাগরণ।

সকাল থেকে রাত—সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার এই মহোৎসবে সমবেত হয়েছিল প্রায় ২০,০০০ মানুষ। আর সমাপনী অনুষ্ঠানে প্রায় ৪,০০০ মানুষের উপস্থিতি যেন প্রমাণ করে দিল—টাঙ্গাইলে শিক্ষারও ক্রেজ আছে, সাহিত্যেরও উন্মাদনা আছে। যে জনসমুদ্রের স্বপ্ন বড় কোনো কনসার্টের আয়োজকরাও সহজে দেখেন না, সেই জনসমুদ্রই আজ তৈরি হয়েছে একটি শিক্ষামূলক ও সাহিত্যভিত্তিক আয়োজনে।

মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর উপস্থিতি; বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী; টাঙ্গাইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অগণিত শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের সম্মিলিত উপস্থিতিতে BBDLS সাহিত্য উৎসব ২০২৬ হয়ে উঠেছে এক স্মরণীয় অধ্যায়।

এ শুধু একটি উৎসবের সাফল্য নয়—
এ শিক্ষার জয়, সাহিত্যের জয়, তারুণ্যের জয়।
এ প্রমাণ—বিনোদনের ভিড়ের চেয়েও বড় হতে পারে জ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ।

এই অভূতপূর্ব সাফল্যের জন্য বিন্দুবাসিনী বয়েজ ডিবেটিং অ্যান্ড লিটারেচার সোসাইটি (BBDLS)-এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী, অতিথি, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

🏆 পুরস্কারপ্রাপ্ত সকলের ছবি পরবর্তীতে BBDLS-এর পেজে প্রকাশ করা হবে।
সকলকে পেজের সঙ্গে যুক্ত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।

BBDLS সাহিত্য উৎসব ২০২৬—
একটি আয়োজন নয়, একটি দৃষ্টান্ত।

ধন্যবাদ,

মো: নওশীন আস সামী
Chief Adviser & Convener
বিন্দুবাসিনী বয়েজ ডিবেটিং অ্যান্ড লিটারেচার সোসাইটি

08/08/2026

BBDLS Running ........😇

ভাষা মানেই কেবল অনুভূতির প্রকাশ নয়, ভাষা মানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদ, যুক্তির শক্তিতে সত্যকে উন্মোচিত করার...
02/08/2026

ভাষা মানেই কেবল অনুভূতির প্রকাশ নয়, ভাষা মানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদ, যুক্তির শক্তিতে সত্যকে উন্মোচিত করার দুর্নিবার সাহসিকতা।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগঠন 'বিন্দুবাসিনী বয়েজ বিতর্ক ও সাহিত্য অঙ্গন' আয়োজন করতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত "ভাষা উৎসব ২০২৬" !

শব্দ ও যুক্তির এই মহাযজ্ঞে তরুণদের বাকপটুতা ও বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন— 'বিতর্ক সেগমেন্ট'। যেখানে প্রথাগত চিন্তার বাইরে গিয়ে যুক্তি দিয়ে যুক্তির উত্তর দেবে একঝাঁক ক্ষুরধার বিতার্কিক।

বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি দলের বক্তাগণ প্রতি রাউন্ডে ৩ মিনিট করে বলার সময় পাবেন এবং দলনেতা যুক্তি খণ্ডনের জন্য ২ মিনিট করে সময় পাবেন ।

বিজ্ঞপ্তিসকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিবিডিএলএস সাহিত্য উৎসব ২০২৬-এর সম্মানিত চেয়ারম্যান জনাব সুলতান সালাউদ্দিন...
02/08/2026

বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিবিডিএলএস সাহিত্য উৎসব ২০২৬-এর সম্মানিত চেয়ারম্যান জনাব সুলতান সালাউদ্দিন টুকু, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বিন্দুবাসিনী বয়েজ বিতর্ক ও সাহিত্যাঙ্গন-এর সম্মানিত প্রধান উপদেষ্টা ও বিবিডিএলএস সাহিত্য উৎসব ২০২৬-এর আহ্বায়ক মোঃ নওশীন আস সামী-এর মধ্যে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বিবিডিএলএস সাহিত্য উৎসব ২০২৬ এক দিনের মধ্যেই সম্পন্ন করা হবে।

সে অনুযায়ী, সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, সকল প্রতিযোগিতা, ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানসহ সকল কার্যক্রম আগামী ৭ আগস্ট (শুক্রবার) একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেদিনই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

অতএব, উৎসবে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কর্তৃপক্ষ
বিবিডিএলএস সাহিত্য উৎসব ২০২৬

Congratulations to our Former President Saif Al Mahi as The Adviser  of  Bindubasini Boys' Debating and Literature Socie...
31/07/2026

Congratulations to our Former President Saif Al Mahi as The Adviser of Bindubasini Boys' Debating and Literature Society ( BBDLS)

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when বিন্দুবাসিনী বয়েজ বিতর্ক ও সাহিত্যাঙ্গন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category