18/05/2026
টাংগাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শ্রদ্ধেয় মো. মাহমুদুল হক সানু সাহেব কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
04/05/2026
শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ
--------------------------------------------------------
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় জনাব মো: আক্কাছ আলী মিয়া স্যার অদ্য ৭.৩০ ঘটিকার সময় তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃ্ত্যুবরণ করেছেন। তাঁর জানাজার নামাজ আগামীকাল সকাল ৯.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
26/03/2026
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
21/03/2026
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু ক্ষিতিশ চন্দ্র বসাক।
বাবু ক্ষিতিশ চন্দ্র বসাক ছিলেন একজন আদর্শ শিক্ষক, যাঁর জীবন ছিল সততা, ন্যায়নিষ্ঠা এবং দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষকতা পেশাকে তিনি শুধুমাত্র জীবিকা হিসেবে নয়, বরং একটি মহান দায়িত্ব ও সেবামূলক কাজ হিসেবে গ্রহণ করেছিলেন।
তাঁর জীবনের অন্যতম গুণ ছিল ন্যায়নিষ্ঠা ও ন্যায়বিচারক। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং সকল বিষয়ে নিরপেক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মূল্যায়নে তিনি ছিলেন অত্যন্ত স্বচ্ছ ও ন্যায়পরায়ণ, যা তাঁকে সকলের কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল।
বাবু ক্ষিতিশ চন্দ্র বসাকের দায়িত্ববোধ ছিল অসাধারণ। বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম তিনি আন্তরিকতার সাথে সম্পন্ন করতেন। সময়ানুবর্তিতা, নিয়মশৃঙ্খলা এবং কর্তব্যপরায়ণতা ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিষ্ঠানের উন্নয়ন ও সুনাম রক্ষায় তিনি সবসময় সচেষ্ট ছিলেন।
প্রতিষ্ঠানের প্রতি তাঁর দরদ ও ভালোবাসা ছিল সত্যিই অনন্য। বিদ্যালয়কে তিনি নিজের পরিবার মনে করতেন। স্কুলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাঁর অক্লান্ত পরিশ্রম ছিল প্রশংসনীয়।
সহকর্মীদের প্রতি তাঁর আচরণ ছিল সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক। তিনি সকলকে সম্মান করতেন এবং প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। তাঁর এই মানবিকতা ও সহমর্মিতা কর্মক্ষেত্রে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিল।
শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ছিল অসীম। তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং তাঁদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের সফলতা ছিল তাঁর সবচেয়ে বড় আনন্দ।
মূলত তিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন।
বেশ কয়েকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। অর্থনৈতিক ভাবে তিনি ছিলেন স্বচ্ছ এবং সৎ। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন বিজ্ঞ প্রশাসক ও আদর্শ শিক্ষক।
বাবু ক্ষিতিশ চন্দ্র বসাক একজন আদর্শ শিক্ষক হিসেবে সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর জীবনাদর্শ, ন্যায়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলি বর্তমানে কর্মরত শিক্ষকবৃন্দ এবং আগামী প্রজন্মের জন্য এক উজ্জল দৃষ্টান্তের প্রেরণার উৎস হয়ে থাকবে।
----------------
মো. মিয়াচান
প্রধান শিক্ষক
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়।
০১৭১৪৩৬৭১৬৪
-------------------------
19/03/2026
ইফতার মাহফিল -২০২৬
২৯ রমজান, বৃহস্পতিবার
এসএসসি ব্যাচ-১৯৯৫
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল।
08/03/2026
জরুরী বিজ্ঞপ্তি (০৮/০৩/২০২৬)
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, শিক্ষকমন্ডলী, সূধীজন এবং ২০২৬ সনের এসএসসি পরীক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের ০৮/০৩/২০২৬ ইং তারিখের স্মারক নং ৩৭.০০.০০০০.০৭২.৯৯.০০৮.২৩-৩৪ মোতাবেক এসএসসি পরীক্ষার্থীদের চলমান মডেল টেস্ট পরীক্ষা স্থগিত করা হলো এবং সংশোধিত রুটিন প্রকাশ করা হলো।
25/02/2026
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় হতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ শিক্ষা বর্ষে সাধারণ গ্রেডে ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। টাপুর ঘোষ এবং সাঈদা তাছনিম হিয়া মনি।