আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে একটি দেশের উন্নত মান নির্দেশিত হয়। প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষাদানের গুরু দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে চলেছে এ প্রতিষ্ঠান।গত এক দশকে বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষাদানে বিশেষ উৎকর্ষ লাভ করেছে। মানবিক,বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা কোর্স চালু রয়েছে এ প্রতিষ্ঠানে। তাছাড়া প্রতিষ্ঠানটির সাফল্যের সাথে সাথে আমাদের দায়িত্বও বহুগুনে বেড়ে গেছে। আমাদের স্বপ্ন বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা,যার মধ্য থেকে বেরিয়ে আসবে নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃংখল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ ছাত্রীবৃন্দ। এ সব ছাত্রীরা কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। সে জন্য প্রয়োজন, শিক্ষাজীবনে ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস সাধনা। এক্ষেত্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানেরও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা আত্নবিশ্বাসের সাথে বলতে চাই যে,প্রতষ্ঠানটির সংশ্লিষ্ট সকলের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সুস্থ মানসিকতা এবং আন্তরিকভাবে মনে করি, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের থাকবে সুনির্দিষ্ট কার্যক্রম এবং তা সুচারুরূপে সম্পন্ন করার জন্য যৌক্তিক নিয়মকানুন। কার্যক্রম সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সাথে সুসম্পন্ন করবে এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবর্তিত নিয়মকানুন শ্রদ্ধার সাথে তারা মেনে চলবে এ আমার বিশ্বাস।সবার সমন্বিত উদ্যোগ ও প্রয়াসেই প্রতষ্ঠানটির গৌরব অক্ষুণ্ন থাকবে।