Kumudini Trade Training Institute - KTTI, Mirzapur

Kumudini Trade Training Institute - KTTI, Mirzapur

Share

It's a technical education institute of Kumudini Welfare Trust of Bengal (BD) Ltd.

15/12/2025
18/05/2025

সম্পূর্ণ সরকারি খরচে কুমুদিনীতে কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর আওতায় সম্পূর্ণ সরকারি খরচে কুমুদিনীতে তিন (৩) মাস মেয়াদী কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।
কেয়ারগিভিং কোর্সে ভর্তি সংক্রান্ত সাধারণ শর্তাবলী:
* শুধুমাত্র নারী প্রশিক্ষণার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি পাশ এবং বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
* ৩ মাস মেয়াদ প্রশিক্ষণ শেষে আকর্ষণীয় বেতনে কর্মসংস্থানে সহয়তা করা হবে এবং ন্যূনতম ৩(তিন)মাস চাকরি করা বাধ্যতামূলক।
* ইতিপূর্বে SEIP প্রকল্পের অন্যকোন কোর্সে রেজিস্ট্রেশন করে থাকলে এই কোর্সে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
* প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার তারিখ ও ফলাফল উল্লিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে।
* দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২০ এর নিচে বয়সের ক্ষেত্রে ডিজিটাল জন্মসনদ চলবে) পাঠাতে হবে।
প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা:
* প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।
* প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) সনদপত্র প্রদান করবে।
* প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সহায়তা করা হবে।
আবেদনপত্র ডাকযোগে, অনলাইনে অথবা ইমেইল-এ পাঠানো যাবে:
অনলাইনে আবেদন পাঠানের লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsk5qtyrFYrlK_YcWdrr6oSssPvduZRtVjYnQwsxhIpvKDwQ/viewform?usp=header
ইমেইল: [email protected]
ডাকযোগে আবেদনের ঠিকানা :
 কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা, বাড়ী-১৩, রোড-০৪,ব্লক-এফ, সেক্টর-১ (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব-এর বিপরীতে) জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

30/01/2025

শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবে এই প্রজেক্টে তবে পুরুষদেরও হতাশ হওয়ার কিছু নেই, কারণ তাদের জন্য আছে আমাদের প্রতিটি সেন্টারে পেইড কোর্সের ব্যবস্থা।
এছাড়াও যারা চাকুরীজীবী আছে( নারী ও পুরুষ উভয়) তাদের জন্য অনলাইনে ক্লাস ( মির্জাপুর শাখা) করার সুযোগ আছে পেইড কোর্সে।
যে যে সেন্টারে কোর্স করতে চান সেই সেন্টার বরাবর আপনারা আবেদন করুন এবং পেইড কোর্সের জন্য সেন্টারের জন্য দেয়া নম্বর কিংবা আমাদের এই পেজে যোগাযোগ করুন।
কেয়ারগিভিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলুন এবং স্বনির্ভরশীল হন....

29/09/2024

''সম্পূর্ণ সরকারি খরচে রেজিস্ট্রার্ড নার্সদের জন্য স্পেশালাইজড নার্সিং কোর্সে পুনঃভর্তি বিজ্ঞপ্তি''
স্পেশালাইজড নার্সিং কোর্সে ভর্তির আবেদনের তারিখ আগামী ১৭ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বি:দ্র: ইতিপূর্বে যে সকল রেজিস্ট্রার্ড নার্সগণ আবেদন করেছেন, তাদের প্রয়োজনীয় তথ্যাদি আমাদের কাছে সংরক্ষিত আছে। তাই পুনরায় তাদের আবেদন করার প্রয়োজন নাই। সকল প্রার্থীকে ফোন ও মেসেজের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান ভর্তি পরীক্ষার পূর্বে জানানো হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের পরিচালনায় কুমুদিনী নার্সিং কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল, সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদী স্পেশালাইজড নার্সিং কোর্সসমূহে (ডিপ্লোমা ইন কার্ডিয়াক, ডিপ্লোমা ইন রেনাল, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার, ডিপ্লোমা ইন ট্রমা, ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক ও ডিপ্লোমা ইন অনকোলজি) প্রশিক্ষণ গ্রহণ করে উন্নত ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। এই প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বৃত্তি, বিনা খরচে নিরাপদ ও মনোরম পরিবেশে হোস্টেলে থাকার ব্যবস্থা, প্রতি ব্যাচে সর্বোচ্চ স্কোর প্রাপ্ত ৫ জন প্রশিক্ষণার্থীকে IELTS কোর্সের বাড়তি সুযোগ এবং দেশে-বিদেশে চাকুরীর সুবিধা রয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে স্বাস্থ্যসেবায় দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তোলে উন্নত ক্যারিয়ার তৈরীর স্বপ্ন পূরণের সুযোগ নিতে পারেন আপনিও। আবেদনপত্র নিম্নে উল্লেখিত অনলাইন লিংক / ই-মেইল /ডাকযোগে / সরাসরি পাঠানো যাবে।
অনলাইনে আবেদন পাঠানোর লিংক :
https://docs.google.com/.../1FAIpQLSdsEbDJbfkTDP.../viewform
ই-মেইল ঠিকানা : [email protected], [email protected]
ডাকযোগে পাঠানোর ঠিকানা : কুমুদিনী নার্সিং কলেজ, মির্জাপুর-১৯৪০, টাঙ্গাইল।
প্রয়োজনে যোগাযোগ করুন (যোগাযোগের সময়: সকাল ০৯:০০-বিকেল ০৫:০০ টা)
01751-244999, 01816-863806, 01812-386376
Nursing College Hasina Medical College Hospital, Tangail Nursing and Midwifery Council #রেজিস্টার্ডনার্স

21/02/2024

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (৮ই ফাল্গুন ১৩৫৮) তঠকালীন সরকারের দমনমূলক ১৪৪ ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে।
গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম.এ. ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বারসহ আরও অনেকে। এছাড়া ১৭ জন ছাত্র-যুবক আহত হয়। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এ ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২১শে ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে সারাদেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ২২শে ও ২৩শে ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সভা-শোভাযাত্রাসহ ১৪৪ ধারা ভঙ্গ করে। ২২শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান শফিক, রিক্সাচালক আউয়াল এবং অলিউল্লাহ নামক এক কিশোর। ২৩শে ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায় ছাত্র-জনতার মিছিলেও পুলিশ অত্যাচার-নিপীড়ন চালায়। এ নির্লজ্জ, পাশবিক, পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে সেদিনই পদত্যাগ করেন। ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার, যা ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা। ২৬শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন।

ক্রমবর্ধমান গণআন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ১৯৫৪ সালের ৭ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে ২১৪ নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লিখিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রবর্তিত হয়। সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ১৯৮৭ সালে বাংলা ভাষা প্রচলন আইন জারি করে। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা বৈশ্বিক পর্যায়ে সাংবার্ষিকভাবে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদ্‌যাপন করা হয়।

#কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট
মির্জাপুর, টাংগাইল
যোগাযোগ:-01610-252567
ইমেইল:- [email protected]
Google map-https://maps.app.goo.gl/bXCistgp4ctqKfnJ6

18/02/2024

কেয়ারগিভিং কোর্সটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট পৃথিবীর সকল দেশে স্বীকৃত। এই কোর্সের প্রশিক্ষণ ইন্টারন্যাশনাল সিলেবাস মেইনটেন করে করানো হয়। কেয়ারগিভার পেশাটি দেশে ও বিদেশে অত্যন্ত চাহিদা সম্পন্ন, উচ্চ বেতনের এবং সম্মানজনক।
কেয়ারগিভিং হলো একটি মানবসেবা পেশা যে পেশায় একজন স্বাস্থ্যকর্মী অন্যের সাহায্যের প্রতি নির্ভরশীল কোন শিশু অথবা প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক প্রয়োজনগুলো পুরণে সাহায্য করে থাকেন।

# কেয়ারগিভার:
কেয়ারগিভার হলো একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী যিনি অসুস্থ, আহত, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী, অতিবৃদ্ধ অথবা শিশুদের সর্ব প্রকার সেবাদান করে থাকেন।

# কেয়ারগিভিং কোর্সে শিক্ষণীয় বিষয়সমূহ:
• ফার্স্ট এইড
• বেসিক নার্সিং কেয়ার
• বেসিক ফিজিওথেরাপি
• বেসিক নিউট্রিশন
• অটিজম কেয়ার
• চিলড্রেন কেয়ার
• এলডারলি কেয়ার
• প্যালিয়াটিভ কেয়ার
• ডিমেনশিয়া ম্যানেজমেন্ট

# একজন কেয়ারগিভারের দায়িত্ব ও কর্তব্য:
১। সেবাগ্রহীতাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সময়মত ঔষধ খাওয়ানো।
২। সেবাগ্রহীতার ভাইটাল সাইন (যেমন- পালস, টেম্পারেচার, ব্লাড প্রেসার ও শ্বাস-প্রশ্বাস), ব্লাড সুগার মনিটর, ইনসুলিন
দেয়া, রেকর্ড এবং রিপোর্ট করা।
৩। জরুরী প্রয়োজনে সেবাগ্রহীতাকে হাসপাতালে অথবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।
৪। শয্যাগত / অজ্ঞান সেবাগ্রহীতাকে এপাশ ওপাশ করানো।
৫। সেবাগ্রহীতাকে খাওয়ানো, গোসল করানো, ড্রেসিং, টয়লেটিং, সাজগোজ ইত্যাদি করানো।
৬। সেবাগ্রহীতাকে বেসিক ফিজিওথেরাপী প্রদান করা, ফিডিং টিউবে খাওয়ানো, নেবুলাইজ করা।
৭। শ্বাস নালীতে খাদ্য বা পানীয় ঢুকে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া, বার্ন, ইনজুরি এবং অন্যান্য
ইমারজেন্সীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা।
৮। সেবাগ্রহীতাকে বিছানা/হুইল চেয়ার/গাড়ীতে উঠানামা করানো এবং প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া।
৯। সেবাগ্রহীতাকে সার্বক্ষণিক সহচার্য প্রদান করা।

# কোর্সের সুবিধাসমূহ:
১. প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক সনদপত্র প্রদান।
২. কোর্সটি করে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, নার্সিং হোম, বৃদ্ধাশ্রম, ডে-কেয়ার সেন্টার এবং হোম কেয়ার সার্ভিস প্রদানের মাধ্যমে আকর্ষনীয় বেতনে চাকুরির সুযোগ।
৩. যোগ্য প্রার্থীদের বিভিন্ন কেয়ারগিভার প্রতিষ্ঠানে ট্রেইনার হিসেবে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে।
৪. কেয়ারগিভিং কোর্স করে আপনি নিজের পেশাদার উন্নতি করতে পারেন এবং সামাজিক ক্ষেত্রে অবদান রাখতে পারবেন।

15/02/2024

এসেসসর পার্টের রি-এসেসমেন্ট দেওয়ার সুযোগ এখন মির্জাপুরে,

এসেসসর পার্ট করে একজন দক্ষ এসেসর হয়ে স্মার্ট ক্যারিয়ার তৈরি করুন।

৫ দিনের অনলাইন ক্লাস ১ দিন অফলাইন ক্লাস।

রি-এসেসমেন্ট ফি মাত্র ৩০০০ টাকা।

রেজিষ্ট্রেশন লিংক:-https://forms.gle/VcYt3L8RVoYxV9vZ9

যোগাযোগ :01610252567
কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট,
মির্জাপুর, টাঙ্গাইল

14/02/2024

মহান ভাষার মাস উপলক্ষে কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, মির্জাপুর, টাঙ্গাইলে সকল কোর্সের উপর বিশেষ ছাড় !
স্বল্পমেয়াদী কেয়ারগিভিং কোর্স করে আপনিও হয়ে উঠুন একজন দক্ষ কেয়ারগিভার। এই প্রশিক্ষনের মাধ্যমে হাতে কলমে কাজ শেখার পর আছে আকর্ষণীয় বেতনে চাকুরির সুবর্ণ সুযোগ।
স্বল্পমেয়াদী কেয়ারগিভিং কোর্স” নিয়ে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।
প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ-সুবিধাসমূহঃ
★প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক সনদপত্র এবং কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হবে।
★কোর্স শেষে আকর্ষণীয় বেতনে বিভিন্ন সনামধন্য হাসপাতাল,ক্লিনিক,বৃদ্ধাশ্রম,ডে-কেয়ার সেন্টার,বিভিন্ন সেবা প্রদানকারি এন.জি.ও তে কাজ করার সুযোগ।
★অনলাইন ও অফলাইনে ক্লাস করার সুবিধা।
★কেয়ারগিভিং কোর্স করে জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা এবং হংকং সহ বিভিন্ন দেশে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলীঃ
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোন বিভাগ থেকে SSC পাস হতে হবে।
বিশেষ ছাড়ে আবেদন করার শেষ তারিখঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪।
★ক্লাস শুরু হবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে।
আবেদনের ঠিকানাঃ কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল। ইমেইল ঠিকানাঃ [email protected]
প্রয়োজনে যোগাযোগ: 01610-252567, 01785-211141 (WhatsApp)

Want your school to be the top-listed School/college in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kumudini Complex, Mirzapur
Tangail
1940