Trust International English & Arabic School

Trust International English & Arabic School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trust International English & Arabic School, School, Diabetic Hospital Road, Sabalia, Tangail.

15/09/2026

সহজ নিয়মে, মজার ছলে ৫ম (ইবতেদায়ী) শ্রেণির শিক্ষার্থীদের গণিত শেখার এক চমৎকার মুহূর্ত! ক্লাসের প্রতিটি নিয়ম শিক্ষার্থীরা কীভাবে হাসিমুখ আর গভীর আগ্রহ নিয়ে গুছিয়ে নিচ্ছে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

আজ ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ এন্ড অ্যারাবিক স্কুল-এর ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী আ...
12/09/2026

আজ ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ এন্ড অ্যারাবিক স্কুল-এর ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। মেধা ও পরিশ্রমে সাফল্য অর্জনকারী সকল খুদে শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন! আমাদের শিক্ষার্থীদের এই ধারাবাহিক অগ্রগতিতে সকল অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর অবদানের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।

29/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে হামদ-নাত, কুরআন তিলাওয়াত ও ইসলামী কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।
স্থান: টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় ট্রাস্টের শিক্ষার্থীদের মধ্যে ক...
27/08/2026

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় ট্রাস্টের শিক্ষার্থীদের মধ্যে কুরআন তেলওয়াতে "খ"গ্রুপে- ১ম, ২য় এবং ৩য় স্থান;
"ক" গ্রুপে- ১ম ও ৩য় স্থান সহ হামদ- নাত প্রতিযোগিতায় "খ" গ্রুপে- ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে। কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হলো।

শিক্ষার্থীদের এই মেধা ও সাফল্য আমাদের পুরো ‘ট্রাস্ট শিক্ষা পরিবার’-কে গর্বিত করেছে। বিজয়ী শিক্ষার্থীদের জন্য আন্তরিক অভিনন্দন ও দোআ রইলো। এভাবেই যেন তারা ঈমানী আলো ও মেধার যৌথ পরশে নিজেদের জীবনকে আলোকিত করতে পারে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের হামদ-নাত ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অসামান্য কৃতিত্ব অর্জন করেছে ‘...
26/08/2026

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের হামদ-নাত ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অসামান্য কৃতিত্ব অর্জন করেছে ‘ট্রাস্ট শিক্ষা পরিবার’-এর কৃতী শিক্ষার্থীরা।
আমাদের সোনামণিদের এই উজ্জ্বল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিজয়ীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাদের সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থী।

আপনারা যেটি শুরু করার চিন্তা করতেছেন ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ এন্ড অ‍্যারাবিক স্কুল সেটি অনেক আগেই শুরু করেছে।ট্রাস্...
16/08/2026

আপনারা যেটি শুরু করার চিন্তা করতেছেন ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ এন্ড অ‍্যারাবিক স্কুল সেটি অনেক আগেই শুরু করেছে।ট্রাস্ট পরিবার বিশ্বাস করে জেনারেশন আলফা ইংরেজি কথা বলার যোগ্যতা ছাড়া এক পা সামনে এগুতে পারবে না।আর আরবি হলো কোরআনের ভাষা যেহেতু আমরা মুসলিম আমাদের শেষ ঠিকানা কবর তাই কবরের তিন টা আরবি প্রশ্নের উত্তর যেনো আমরা দিতে পারি।ইহকালিন শান্তি এবং পরকালীন মুক্তিই ট্রাস্ট স্কুলের মূল উদ্দেশ্য।

আজ থেকে শুরু হলো আমাদের শিক্ষার্থীদের ২য় সেমিস্টার পরীক্ষা! হাতে কলম, চোখে সাফল্যের স্বপ্ন আর মুখে আত্মবিশ্বাসের হাসি নি...
15/08/2026

আজ থেকে শুরু হলো আমাদের শিক্ষার্থীদের ২য় সেমিস্টার পরীক্ষা!
হাতে কলম, চোখে সাফল্যের স্বপ্ন আর মুখে আত্মবিশ্বাসের হাসি নিয়ে আমাদের ছোট ছোট সোনামণিরা বসেছে পরীক্ষার হলে। তাদের এই নীরব একাগ্রতা আর মেধার প্রকাশ সত্যিই প্রশংসনীয়।

সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা ও নিরন্তর ভালোবাসা। আল্লাহ তায়ালা তাদের মেধা ও প্রচেষ্টায় বরকত দান করুন, আমিন!

যোগাযোগ:
প্রধান কার্যালয়: ডায়াবেটিক হসপিটাল রোড, সাবালিয়া, টাংগাইল
ফোন: 01805002850, 01805002851

শাখা কার্যালয়- সি. এন্ড বি. রোড, বটতলা, টাংগাইল
ফোন: 01805002852

05/08/2026

কথা বলার আনন্দ, শেখার নতুন পথ!
প্রধান কার্যালয়ের নার্সারি শ্রেণির সোনামণিদের স্পোকেন ক্লাসের অসাধারণ মূহুর্ত। বয়স ওদের ছোট হলেও, শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস সত্যি দেখার মতো!

আপনার আদরের সোনামণির উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হোক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাত ধরে। ইসলামী শিক্ষা ও আধুনিক জেনা...
03/08/2026

আপনার আদরের সোনামণির উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হোক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাত ধরে। ইসলামী শিক্ষা ও আধুনিক জেনারেল শিক্ষার সুষ্ঠু সমন্বয়ে গড়ে উঠেছে 'ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক স্কুল'।

পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ এন্ড অ্যারাবিক স্কুল-এর হেফজ শাখার কোমলম...
01/08/2026

পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ এন্ড অ্যারাবিক স্কুল-এর হেফজ শাখার কোমলমতি শিক্ষার্থীরা সফলতার সাথে নাজেরা পর্ব সম্পন্ন করে আজ থেকে তাদের স্বপ্নের 'কুরআন হিফজ' সফর শুরু করেছে, আলহামদুলিল্লাহ!

এই বরকতময় উপলক্ষ্যে আয়োজিত "নাজেরা সমাপনী ও হেফজ সূচনা" অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হলো।

আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট কুরআনের পাখিদের মেধা ও স্মৃতিশক্তি বাড়িয়ে দিন, তাদেরকে যেন খাঁটি হাফেজে কুরআন এবং দ্বীনের আদর্শ বাহক হিসেবে কবুল করেন। আমীন।

Address

Diabetic Hospital Road, Sabalia
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Trust International English & Arabic School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Trust International English & Arabic School:

Shortcuts

Share

Category