09/03/2024
Study in the UK with great scholarship opportunities in the top universities. Contact GlobeLink Consultants today!
Career consultant
Visa specialist
Work abroad
Study abroad
Work from home
09/03/2024
Study in the UK with great scholarship opportunities in the top universities. Contact GlobeLink Consultants today!
29/02/2024
ব্রিটিশ কাউন্সিলের গ্রেট স্কলারশিপ বৃত্তি পেতে এখন আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন—দ্য গ্রেট স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা অটাম–২০২৪ সেশন থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন।
ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইন্যান্স, মার্কেটিং, বিজনেস, সাইকোলজি ডিজাইন, হিউম্যানিটিজ, ডান্সসহ অন্য বিষয়ে এ বছর যুক্তরাজ্যের ৭১টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর করার ক্ষেত্রে ১৫টি গ্রেট স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে।
যুক্তরাজ্যর গ্রেট স্কলারশিপ, ১টি বৃত্তি ১০ হাজার পাউন্ডের গ্রেট স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই এ বৃত্তি প্রোগ্রামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় থেকে অফার অব এন্.....
09/02/2024
ইউরোপের শিক্ষার্থীদের পছন্দের অন্যতম দেশ যুক্তরাজ্যের রেক্সহ্যাম বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে সেই সুযোগ। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য লাগবে না কোন ধরনের আইইএলটিএস। শুধু এমওআই দিয়েই আবেদন করা যাবে।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, লাগবে না আইইএলটিএস দেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু এই পথে বাধা হয়ে দাঁড়ায় ইংরেজি ভাষায় ভালো দখল ...
03/02/2024
২১১টি পদে হাজার হাজার কর্মী নিচ্ছে জার্মানী, লাগবে না আইইএলটিএস
২১১টি পদে হাজার হাজার কর্মী নিচ্ছে জার্মানী, লাগবে না আবেদন ফি ও আইইএলটিএস দীর্ঘদিন ধরে কর্মী সংকটে ভুগছে জার্মানি। সংকট মোকাবিলায় স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি, প্রযুক্তিসহ বিভ....
01/02/2024
Study in the UK! Contact GlobeLink Consultants today!
01/02/2024
বিদেশি শিক্ষার্থীরা যে যে দেশে পড়তে যেতে চান, সেগুলোর মধ্য অন্যতম যুক্তরাজ্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের শিক্ষার্থীদের জন্য দেয় নানা স্কলারশিপ। এ স্কলারশিপে মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’।
যুক্তরাজ্যর থিঙ্ক বিগ স্কলারশিপ, স্নাতকে মিলবে ১৮ লাখ, স্নাতকোত্তরে ৩৬ যুক্তরাজ্য ব্রিস্টল ইউনিভার্সিটি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপে অধ্যয়নের স....
24/01/2024
নতুন আইনে বলা হয়েছে, জার্মানিতে পাঁচ বছর বসবাস করলেই বিদেশিরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আগে এ জন্য আট বছর সময় লাগত। অভিবাসীদের ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে অন্তর্ভুক্ত হতে ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে।
অভিবাসী যে দেশেরই হোন না কেন, নতুন আইনে তিনি দ্বৈত পাসপোর্ট রাখারও সুযোগ পাবেন। জার্মানিতে বর্তমানে এই সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য সদস্যদেশ ও সুইজারল্যান্ডের নাগরিকেরা পেয়ে থাকেন। জার্মানি ইইউর প্রভাবশালী সদস্য।
জার্মানিতে কম সময়ে পাওয়া যাবে নাগরিকত্ব, নতুন আইনে আরও যা আছে অভিবাসীদের ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে অন্তর্ভুক্ত হতে ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত....
24/01/2024
টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, জাপানে অধ্যাপক, গবেষক ও প্রকৌশলীদের মতো পেশাজীবী হিসেবে বাংলাদেশিদের কাজ করার সুযোগ আছে।
তবে অভিবাসী শ্রমিক নেওয়া অন্যান্য দেশের তুলনায় পূর্ব এশিয়ার ধনী দেশগুলোয় বাংলাদেশি শ্রমিকের সংখ্যা খুবই কম।
জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, সুযোগ আছে বাংলাদেশিদেরও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, জাপানে অধ্যাপক, গবেষক ও প্রকৌশলীদের মতো পেশাজীবী হিসেবে বাংল.....
24/01/2024
প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নেয় ইতালি। এরইমধ্যে দেশটিতে এবারের স্পন্সর ভিসার অনুমোদন শুরুর সময়সীমা জানা গেছে।
গত ডিসেম্বরে আবেদন করা চলমান স্পন্সর ভিসার অনুমোদন চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে। আর ২০২৪ সালের স্পন্সর ভিসার প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরুর কথা রয়েছে।
স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার সুযোগ, অনুমোদন এ মাসেই প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নেয় ইতালি। এরইমধ্যে দেশটিতে এবারের স্.....
24/01/2024
জার্মানি ইউরোপের অন্যতম প্রভাবশালী ধনী দেশ। সেখানে পাড়ি দেওয়ার জন্য চেষ্টার কমতি থাকে না তৃতীয় বিশ্বের মানুষের। তাদের জন্য আরও একটি সুখবর দিল জার্মান সরকার। বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে বড় ধরনের নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বিনা খরচে অন্তত ২৬ হাজার লোক নেবে তারা।
বিনা খরচে হাজার হাজার শ্রমিক নিচ্ছে জার্মানি, ৫ বছর থাকলেই নাগরিকত্ব জার্মানি ইউরোপের অন্যতম প্রভাবশালী ধনী দেশ। সেখানে পাড়ি দেওয়ার জন্য চেষ্টার কমতি থাকে না তৃতীয় বিশ্বের মানুষের.....
24/01/2024
ইউরোপের মর্যাদাপূর্ণ উচ্চতর স্টাডি প্রোগ্রাম হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। ইউরোপের নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে সমন্বিতভাবে এ বৃত্তি দেওয়া হয়। বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের ইউরোপের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার তহবিল জোগাতে ইউরোপীয় কমিশন এ বৃত্তি দেয়। গত বছর ১৪৩ দেশের ২ হাজার ৮৩৫ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের একটি তালিকা এক টুইট বার্তায় জানিয়েছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। টুইটে বলা হয়েছে, সবচেয়ে বেশি বৃত্তি পাওয়া ২০ দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় স্থানে। গত বছর বাংলাদেশ থেকে ১৪০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
গত বছর সবচেয়ে বেশি ১৯২টি বৃত্তি পেয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা। বৃত্তির সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটির শিক্ষার্থীরা ১৭৪টি বৃত্তি পেয়েছেন। তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। আমাদের দেশের ১৪০ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। এরপরই মেক্সিকো ১১৮টি, নাইজেরিয়া ১০৯, ব্রাজিল ৯৬, স্পেন ৭৩, কলম্বিয়া ও ফিলিপাইন ৭২টি করে, মিসর ৭০, ইতালি ৬৯, ইন্দোনেশিয়া ৬৮, চীন ৬৫, যুক্তরাষ্ট্র ৬০, জার্মানি ও ইথিওপিয়া ৫৩টি করে, তুরস্ক ৫২ ও কাজাখস্তান ৫১টি বৃত্তি পেয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগের জন্য সুযোগ আছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। এই স্কলারশিপে তিন শর বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮৫টি প্রোগ্রামে প্রতিবছর উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান শিক্ষার্থীরা। ২০ হাজারের মতো শিক্ষার্থী ও ১ হাজার ৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতিবছর এ বৃত্তিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান। বিশ্বের বিভিন্ন বৃত্তির মধ্যে ইরাসমাস মুন্ডাস অনেক জনপ্রিয় একটি স্কলারশিপ।
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, পড়ার সুযোগ ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে সবচেয়ে বেশি বৃত্তি পাওয়া ২০ দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় স্থানে। গত বছর বাংলাদেশ থে.....
24/01/2024
আগামী দুই বছরের জন্য বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার নতুন একটি নীতি ঘোষণা (ক্যাপ) করেছে কানাডার সরকার। দেশটিতে আবাসন ও স্বাস্থ্য খাতের যে সংকট তৈরি হয়েছে, তা সামলাতেই শিক্ষার্থী ভিসা দেওয়ার হার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, রেকর্ডসংখ্যক অভিবাসী আসা এবং এর ফলে দিন দিন আবাসনসংকট তীব্র হওয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য এ বিধিনিষেধ আরোপ করছে কানাডা। আগামী দুই বছরের জন্য এ প্রক্রিয়া বহাল থাকবে। ২০২৫ সালে শেষে আবার এ সিদ্ধান্ত পর্যালোচনা শেষে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
কানাডা বিদেশি শিক্ষার্থী কমানোয় কারা প্রভাবিত হবেন আগামী দুই বছরের জন্য বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার নতুন একটি নীতি ঘোষণা (ক্যাপ) করেছে কানাডার সরকার.....