20/06/2024
ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হইতে বর্ণিত-
রাসূলুল্লাহ বলিয়াছেনঃ আমার উম্মতের সর্ব প্রথম বেহেশতে প্রবেশকারীর মুখশ্রী পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হইবে। তাহার পর প্রবেশকারীর মুখশ্রী উজ্জল নক্ষত্রের ন্যায় হইবে। অতঃপর একের পর এক বিভিন্ন আকৃতি লাভ করিবে ।
বেহেশতে পেশাব পায়খানার প্রয়োজন হইবে না এবং নাকে মুখে দুর্গন্ধময় কোন কিছু সৃষ্টি হইবে না।
সেখানকার চিরুনী স্বর্ণের তৈরী হইবে আর সুর্গন্ধ যুক্ত কাঠের তৈয়ারী হইবে।
শরীরের ঘর্ম মেশকের ন্যায় সুগন্ধযুক্ত হইবে।
সকলের দেহাকৃতি এক ধরনের হইবে।
হযরত ঈসা (আঃ)-এর ন্যায় তেত্রিশ বৎসরের যুবক এবং হযরত আদম (আঃ)-এর ন্যায় ষাট হাত দীর্ঘ শ্মশ্রুবিহীন হইবে।
ভ্রু এবং পলক ব্যতীত কোথাও কোন লোম থাকিবেনা।
গায়ের রং শুভ্র হইবে।
পোশাক সবুজ রংয়ের হইবে।
যদি কোন ব্যক্তি আহার করার ইচ্ছায় দস্তর খানা বিছায় তাহা হইলে সম্মুখ হইতে এক পক্ষী আসিয়া বলিবে, হে আল্লাহর ওলী! আমি সালসাবীল নামক প্রস্রবনের পানি পান করিয়াছি। আরশের নীচে বেহেশতের বাগানে ঘুরিয়া বেড়াইয়াছি এবং অমুক অমুক ফল ভক্ষন করিয়াছি। তখন সে বেহেশতী পাখীর এক পার্শ্ব হইতে রন্ধন করা অপর পার্শ্ব হইতে ভুনা গোশত খাইবে।
সত্তর প্রকার পোষাক পরিহিত থাকিবে, তার প্রতিটি পোষাকের রং ভিন্ন হইবে। তাহাদের
আংগুল সমূহে দশটি 💍আংটি থাকিবে-
💍- প্রথম আংটিতে লিখা থাকিবে- তোমরা ইহজীবনে ধৈর্য ধারণ করিয়াছিলে তাই তোমাদের উপর শান্তি বর্ষিত হউক।
💍- দ্বিতীয় আংটিতে লিখা থাকিবে- শান্তি ও নিরাপত্তার সাথে বেহেশতে প্রবেশ কর।
💍- তৃতীয় আংটিতে লিখা থাকিবে- এই জান্নাত তোমাদের কৃত আমলের বিনিময় স্বরূপ প্রদান করা হইল।
💍- চতুর্থটিতে লিখা থাকিবে- তোমাদের থেকে চিন্তা ভাবনা দূর করিয়া দেওয়া হইয়াছে।
💍- পঞ্চমটিতে লিখা থাকিবে - আমি তোমাদিগকে পোষাক ও অলংকার পরিধান করাইয়াছি।
💍- ষষ্ঠটিতে লিখা থাকিবে- আমি তোমাদিগকে ডাগর চোখা হুরের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করিয়াছি।
💍- সপ্তমটিতে লিখা থাকিবে- সেথায় তোমাদের আকাংক্ষিত সবকিছুই রহিয়াছে। অধিকন্তু রহিয়াছে তোমাদের নয়নের প্রশান্তিদায়ক বস্তু সমূহ আর সেথায় তোমরা অন
💍- অষ্টমটিতে লিখা থাকিবে- তোমরা নবীগণ ও সিদ্দীকীনদের প্রতি আনুকূল্য প্রদর্শন করিয়াছিলে।
لا
💍- নবমটিতে লিখা থাকিবে- তোমরা এমন যুবকে পরিণত হইয়াছ যে তোমরা আর বৃদ্ধ হইবেনা ।
💍- দশমটিতে লিখা থাকিবে- আজ তোমরা এমন লোকের প্রতিবেশী যাহারা স্বীয় প্রতিবেশীকে কষ্ট দেয় না।
> #তাম্বীহুল গাফেলীন বা #গাফেলদের_জন্য_সতর্কতা
(রাসূলুল্লাহ (সাঃ) সাহাবাগণ, তাবেয়ীন এবং বুর্যুগানে দ্বীনের নসিহতপূর্ণ বাণী, আমল ও তাহাদের ঘটনাবলীর অপূর্ব সমাহার)
| মূলঃ ইমাম ফকীহ আবুল লায়ছ সমরকন্দী (রহমতুল্লাহি আলাইহি অনুবাদঃ মাওলানা বশির উদ্দিন