Hatia Degree College

Hatia Degree College Online based transmission program

16/08/2023
30/08/2021

Silent Letters in English
ইংরেজিতে কিছু letter আছে যেগুলো শব্দে ব্যবহৃত হয়ে অনুচ্চারিত থাকে সেগুলোকে Silent Letters বলে।

Silent 'B'
Bomb- বম্
Limb- লিম্
Comb- কৌম্

Silent 'C'
Czar-জা(র)
Science-সাইন্স
Scene- সীন

Silent 'D'
Badge-ব্যাজ্
Bridge- ব্রিজ্
Cadge-ক্যাজ

Silent 'G'
Gnat-ন্যাট
Sign--সাইন
Reign-রেইন

Silent 'H'
Honour-অনা(র)
Hour- আওয়া(র)
Ghost -গৌস্ট

11/08/2021
শোক সংবাদ=========হতেয়া হাজী হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতার সু‌যোগ্য উত্তরসূ‌রি, প্র‌তিষ্ঠাতা পরিবারের অন্...
02/08/2021

শোক সংবাদ
=========
হতেয়া হাজী হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতার সু‌যোগ্য উত্তরসূ‌রি, প্র‌তিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য, হাতিয়া ডিগ্রি কলেজ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং হতেয়া কবর স্থান হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একজন মানব‌‌হ‌িতৈষী সমাজসেবক, শিক্ষাদর‌দি সমাজ সংস্কারক, আলহাজ আঃ গফুর মেম্বার সাহেব গত রাত ১২: ৩০ এ চির নিদ্রায় শা‌য়িত হ‌লেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর নামা‌জে জানাজা আজ বাদ যোহর হ‌তেয়া জা‌মে মস‌জিদ প্রাঙ্গ‌নে অনু‌ষ্ঠিত হ‌বে।
আমি উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

01/08/2021

শিক্ষক,সাংবাদিক,আইনজীবি
Founder Guru Academy
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
BA Hon's(Double) & MA in English(Double), LLB, Bed.

28/07/2021

রিজিক :
রিজিকের সর্বনিম্ন স্তর : ‘টাকা, সম্পদ।’
সর্বোচ্চ স্তর : ‘শারীরিক ও মানসিক সুস্থতা।’
সর্বোত্তম স্তর : “পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান।”
পরিপূর্ণ স্তর : ‘মহান আল্লাহর সন্তুষ্টি।’

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

আমি যেই ফলটি আজকে দেশে বসে খাচ্ছি, সেটা হয়ত বিদেশ থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কুল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ তা'আলা বলেন :

“দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।”
—(সুরা হুদ : আয়াত ৬)

“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না।”
—(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

আল্লাহ্‌ তায়ালা আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন। আমীন।

Address

Tangail
1950

Telephone

+8801631867159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatia Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hatia Degree College:

Shortcuts

Share

Category