The Reallity / বাস্তবতা

The Reallity / বাস্তবতা মৃত্যু মানে জীবনের শেষ নয়,
মৃত্যু মানে অন্তহীন জীবনের শুরু। @[1374810276095296:]

বাস্তবতা...
05/04/2016

বাস্তবতা...

09/07/2015
বহুল প্রচলিত কিছু পাপাচারঃ=> বেনামাযীর ঈমান নেই। কোন বেনামাযী মেয়েকে বিয়ে করা যাবেনা, কোন বেনামাযী ব্যক্তির কাছে মেয়ে বি...
12/04/2015

বহুল প্রচলিত কিছু পাপাচারঃ
=> বেনামাযীর ঈমান নেই। কোন বেনামাযী মেয়েকে বিয়ে করা যাবেনা, কোন বেনামাযী ব্যক্তির কাছে মেয়ে বিয়ে দেওয়াও যাবেনা।

=> দাড়ি রাখা ওয়াজিব, যে ব্যক্তি দাড়ি রাখেনা সে একজন ফাসেক। এ ব্যপারে সমস্ত মাযহাবের আলেমরা একমত।

=> টাখনুর নিচে কাপড় পড়া চরম অপরাধ, মারাত্মক কবীরাহ গুনাহ। এই কাজ করে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক।

=> নারীদের জন্য হিজাব-পর্দা করে চলা বড় ফরয ইবাদত। পুরুষেরা নারীদের উপর দায়িত্বশীল। সুতরাং, কোন ব্যক্তির স্ত্রী-কন্যা বেপর্দা চলাফেরা করলে সেও বড় অপরাধী।

=> সুদ্ভিত্তিক ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে কাজ করা, ফিক্সড ডিপোজিট করা, শেয়ার কেনা হারাম, হারাম, হারাম। এর দ্বারা আল্লাহর অভিশাপের ভাগীদার হতে হবে।

=> ধূমপান করা, জর্দা, সিগারেট খাওয়া হারাম। এটা একটা নিকৃষ্ট অপচয় যা হার্ট এটাক করে মৃত্যুর প্রধান একটা কারণ।

প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আমাদের সমাজে নারীর বেশ ধারী পুরুষ আর পুরুষ বেশ ধারী নারীর বিচরণ কি আছ...
27/02/2015

প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের সমাজে নারীর বেশ ধারী পুরুষ আর পুরুষ বেশ ধারী নারীর বিচরণ কি আছে? উত্তর আমাদের সকলের জানা। সুতরাং আসুন, আল্লাহর নিকট দুয়া করি, আল্লাহ যেন আমাদের এই সব যুবক-যুবতীদেরকে হেদায়াত করেন আর আল্লাহর রাসূলের অভিশাপ থেকে রক্ষা করেন। এবার নিচের হাদীগুলো মনোযোগ দিয়ে পড়ুন। ধন্যবাদ...........

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ

ইবনু আব্বাস (রাযিঃ) বলেন, রাসূল (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘আল্লাহ্‌ তা’আলা সেই সব মহিলাদের উপর অভিশাপ করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে এবং সে সকল পুরুষদের উপর অভিশাপ যারা মহিলাদের বেশ ধারণ করে; (বুখারী, মিশকাত হা/৪৪২৯, বাংলা ৮ম খণ্ড হা/৪২৩২)।

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ الرَّجُلَ يَلْبَسُ لُبْسَةَ الْمَرْأَةِ وَالْمَرْأَةَ تَلْبَسُ لُبْسَةَ الرَّجُلِ

আবূ হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূল (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সেই পুরুষের ওপর অভিশাপ করেছেন যে, মহিলার পোষাক পরিধান করে এবং সে মহিলার উপর অভিশাপ করেছেন যে পুরুষের পোষাক পরিধান করে (আবূদাঊদ, মিশকাত হা/৪৪৬৯, বাংলা ৮ম খণ্ড, হা/৪২৭০, হাদীছ ছহীহ)।

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلاَتِ مِنْ النِّسَاءِ .

ইবনু আব্বাস (রাযিঃ) বলেন, “নবী (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হিজড়ার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষ বেশ ধারণকারী নারীর উপর অভিশাপ করেছেন।” (বুখারী, মিশকাত হা/৪৪২৮)।

عَنْ عَبْدِ اللهِ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللهِ بِنْ عَمْرٍوعنِ النَبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثَةٌ لاَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ الْعَاقُّ لِوَالِدَيْهِ وَالدَّيُّوثُ وَرَّجُلَةَ النِّسَاءِ.

ইবনু ওমর (রাযিঃ) বলেন- রাসূল (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না- (১) পিতা-মাতার অবাধ্য সন্তান (২) বাড়ীতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী (৩) পুরুষের বেশ ধারণকারী নারী’ (নাসাঈ হাদীছ, ছহীহ্‌)।

عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ قِيلَ لِعَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا إِنَّ امْرَأَةً تَلْبَسُ النَّعْلَ فَقَالَتْ لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَةَ مِنْ النِّسَاءِ

আবূ মুলায়কা (রাযিঃ) বলেন, একদা আয়েশা (রাযিঃ)-কে বলা হল, একটি মেয়ে পুরুষের জুতা পরে। তখন আয়েশা (রাযিঃ) বললেন, “রাসূল (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) পুরুষের বেশধারী নারীর প্রতি অভিশাপ করেছেন।” (আবূদাঊদ, মিশকাত হা/৪৪৭০, হাদীছ ছহীহ)
***** সকল ভাই ও বোনের প্রতি অনুরোধ রহিল পোষ্টটি শেয়ার করে অারেক ভাই ও বোনকে পড়ার সুযোগ করে দিন।

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when The Reallity / বাস্তবতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category